You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sawontheboss4
অবশ্য 7 এ কন্ট্রোল প্যানেল থেকেই করা যাই। 
গোধুলি আপনি এখানে এসেছেন এ জন্য আপনাকে অভিনন্দন। আশা করি আপনি নিয়মিত হবেন। ফোরামের সার্বিক উন্নতিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য। :তালি:
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতার শোক
খ্যাতিমান অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। তাঁরা এই কীর্তিমান অভিনেতার আত্দার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, বুলবুল আহমেদ অভিনয়জগতে অতুলনীয় প্রতিভা ছিলেন। দেশে সুস্থ চলচ্চিত্রের বিকাশে তিনি অনেক অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত চলচ্চিত্রব্যক্তিত্ব ও দক্ষ অভিনেতাকে হারাল। বুলবুল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় তিনি বাংলাদেশের চলচ্চিত্রক্ষেত্রে প্রয়াত এই অভিনেতার অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, বুলবুল আহমেদের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। তিনি মরহুমের আত্দার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এক শোকবার্তায় বলেছেন, বুলবুল আহমেদের মতো একজন সৃজনশীল অভিনেতার পৃথিবী ছেড়ে চলে যাওয়া দেশের অভিনয়শিল্পী সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, চলচ্চিত্রব্যক্তিত্ব, পরিচালক ও নাট্য অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যুতে জাতি একজন একনিষ্ঠ চিত্রাভিনেতাকে হারাল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার মৃত্যুতে সামাজিক অসংগতি চলচ্চিত্রে চিত্রায়ণের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
বুলবুল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিচালক চাষী নজরুল ইসলাম বলেছেন, "বুলবুল আহমেদ মারা গেছেন, এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। আমার সমস্ত অনুপ্রেরণার পেছনে ছিলেন তিনি। মৃত্যুর দুই মাস আগেও তাঁর বাসায় গিয়েছিলাম। সেদিন তিনি 'দেবদাস' ছবি নিয়ে নানা ধরনের স্মৃতিচারণা করলেন। আমি বুঝতেই পারিনি, এটাই হবে তাঁর সঙ্গে শেষ দেখা। আমার নতুন 'দেবদাস' ছবিতেও তিনি অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন। আমিও ভেবেছিলাম, একটি বিশেষ চরিত্রে অভিনয় করিয়ে তাঁকে একটা সারপ্রাইজ দেব। কিন্তু সেই সারপ্রাইজটা দেওয়া হলো না।"
নায়ক রাজ্জাক বলেন, "বাবুল আহমেদের 'সেতু' ছবির মাধ্যমে বুলবুল আহমেদের সঙ্গে প্রথম অভিনয়। সেই থেকে তিনি আমার দীর্ঘদিনের সহযাত্রী ছিলেন। কয়েক দিন আগে তাঁর বাসায় গিয়েছিলাম দেখা করতে। সেদিন বুলবুল আহমেদ আমাকে গেয়ে শুনিয়েছেন 'যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে'। তাঁর কণ্ঠে এই গান শুনে কেঁদে ফেলেছিলাম। চলচ্চিত্র জগতে সবাই তাঁকে জেন্টল হিরো ডাকত। তাঁর মতো একজন নায়ক আর কখনোই পাব না আমরা।"
চিত্রনায়িকা কবরী বলেন, "বুলবুল আহমেদকে আমি খুবই শ্রদ্ধা করি। তিনিও আমাকে সম্মান করতেন, ভালোবাসতেন। আমি তাঁর অভিনয়ের ভীষণ ভক্ত। এখনো অবসরে ছবি দেখতে বসলে মাঝেমধ্যেই 'দেবদাস' দেখি। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হই। তাঁর এই চলে যাওয়া সত্যি কষ্টের; এই কষ্ট মেনে নেওয়া যায় না।" আমজাদ হোসেন বলেন, "ইন্ডাস্ট্রিতে তিনিই ছিলেন আমার সবচেয়ে ঘনিষ্ঠজন। এত বড়মাপের অভিনেতা আমার চোখে পড়েনি। আমার 'জন্ম থেকে জ্বলছি' ছবির 'জন্ম থেকে জ্বলছি মাগো' গানটি গাওয়ার সময় তিনি গি্লসারিন ছাড়াই কেঁদে দিয়েছিলেন। এত আবেগী অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে আর একটিও নেই।" চিত্রনায়িকা সুচরিতা বলেন, 'তাঁকে দেখতে যাব যাব করেও যাওয়া হলো না। তার আগেই তিনি চলে গেলেন। খুব খারাপ লাগছে তাঁর মতো একজন মানুষকে হারিয়ে।' বুলবুল আহমেদের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ, মাছরাঙা টেলিভিশন ও জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ।
সূত্র : এখানে
সূত্র : এখানে
[box]উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে চলতে সক্ষম মাইক্রোসফটের ট্যাবলেট কম্পিউটার 'স্লেট' বাজারে আসছে আগামী মাসেই। ওয়াশিংটনে মাইক্রোসফটের সহযোগীদের সঙ্গে বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ বলমার। 'স্লেট' ট্যাবলেট কম্পিউটার বাজারে আসার সময় ঘোষণা করে স্টিভ বলমার বলেন, 'ট্যাবলেট কম্পিউটার যুগে প্রবেশের পাশাপাশি উইন্ডোজ সেভেনভিত্তিক স্লেট কম্পিউটার যুগেও আমরা প্রবেশ করতে যাচ্ছি খুব শিগগির। আমরা নতুন এ স্লেট কম্পিউটারের সব কমান্ড স্পর্শনির্ভর করার চেষ্টা করেছি। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি করা এই ট্যাবলেট কম্পিউটারটির আকারে থাকবে ভিন্নতা। বিভিন্ন ফিচারেও বাজারে পাওয়া যাবে এটি।' এই ট্যাবলেট কম্পিউটার তৈরি করছে আসুস, ডেল, স্যামসাং, তোশিবা এবং সনিসহ ১২টি প্রতিষ্ঠান। সবাই আলাদাভাবে এটা বাজারে আনবে বলে জানিয়েছেন বলমার। গত জানুয়ারিতে কনজিউমার ইলেকট্রনিক্স শো অনুষ্ঠানে এইচপির সঙ্গে এ ধরনের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার কথা প্রথম জানিয়েছিলেন বলমার।[/box]
সূত্র : এখানে
[box]এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে। সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ই-মেইলে ফল পাঠিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলবেন। দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একযোগে ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটেও ( www.educationboardresults.gov.bd ) ফল জানা যাবে। পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও এ বছর নির্ধারিত সময় শেষ হওয়ার তিন দিন আগে ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। গত ১ এপ্রিল শুরু হয়ে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৮ মে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এবার আট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) ও ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে আট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী পাঁচ লাখ ৮৭ হাজার ৫৪০ জন।[/box]
সূত্র : এখানে
[box]ইন্টারনেট ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিনগুলোতে ব্যাপক হারে বিনোদনভিত্তিক তথ্য খোঁজেন প্রতিদিন। এ কারণে সম্প্রতি সার্চ সেবা বাড়ানোর নতুন কৌশল গ্রহণ করেছে সার্চ ইঞ্জিন গুগল ও মাইক্রোসফটের বিং। এখন সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজার পাশাপাশি বিনোদনমূলক কনটেন্ট প্রদানের লক্ষ্যে এ ধরনের সেবা বৃদ্ধির কাজ চলছে। সম্প্রতি শুধু গান খোঁজার জন্য বিং সার্চ ইঞ্জিনে চালু করা হয়েছে নতুন সার্চ সেবা। এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি বিং থেকেই অনলাইনে যেকোনো গান স্টিন্সমিং করতে পারছেন। একই সাথে থাকছে মূল গানটি ক্রয়ের লিংক। বিং কর্তৃপক্ষ বলেন, এ সেবা আরো বাড়ানো হবে। বিংয়ের সাথে তাল মিলিয়ে গুগলও মিউজিক সার্চ সেবা চালু করেছে।[/box]
সূত্র: এখানে
এবারের বিশ্বকাপের সেলিব্রিটি সেই।
নেদারল্যান্ডস ফুটবল দলের কোচ ও অধিনায়ককে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছে মঙ্গলবার। হেগে এক অনুষ্ঠানে ডাচ ক্রীড়ামন্ত্রী আব ক্লিংক কোচ ভ্যান মারউইক এবং অধিনায়ক জিওভান্নি ভ্যান ব্রঙ্কহস্টের র্কোটে পদক পরিয়ে দেন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ দু’জনকে নাইট উপাধিতে ভ‚ষিত করা হয়। ডাচ প্রধানমন্ত্রী জান পিটার ব্যালকেনেন্ডে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়া সত্বেও নেদারল্যান্ডস জাতীয় দলকে ‘অনুপ্রেরণাদায়ক’ বলে উলেখ করেন। তিনি বলেন, ‘অরাঞ্জি নিয়ে র্গবতি নেদারল্যান্ডস।’ ডাচ জাতীয় দলকে ‘অরাঞ্জি’ নামে ডাকা হয়। হেগে নিজের সরকারি বাসভবনে জান পিটার রবেন, স্নেইডারদের কেক ও কফি দিয়ে আপ্যায়িত করেন। প্রধানমন্ত্রীর পরনে ছিল কমলা রঙের টাই। তার বাড়ির বাগান সাজানো হয়েছিল কমলা রঙের বেলুন দিয়ে। সরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ডাচ ক্রীড়ামন্ত্রী ক্লিংক বলেন, ‘এটি একটি চমৎকার র্অজন।’
ডাচ প্রধানমন্ত্রী ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের এখন থেকেই প্রস্তুত হওয়ার আহŸান জানান। ‘আরেকটি বিশ্বকাপ ফাইনালে খেলার জন্য আরও ৩২ বছর অপেক্ষা করার কোন মানে হয় না। প্রতিশোধ নেয়ার সুযোগ অপেক্ষা করছে আমাদের সামনে,’ বলেছেন ডাচ প্রধানমন্ত্রী। এএফপি।
সূত্র : এখানে
সূত্র : এখানে
কম্পিউটারে ফ্ল্যাশ ড্রাইভ প্রবেশ করালে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এ কারণেই ফ্ল্যাশ ড্রাইভের ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ঢুকে পড়ে। এ সমস্যা থেকে বাঁচতে স্টার্ট মেন্যু থেকে RUN-এ যান। বক্সে gpedit.msc টাইপ করুন এবং এন্টার চাপুন। গ্রুপ পলিসি উইন্ডো খুলবে। Administrative তেম্প্লাতেশ > System-এ ক্লিক করুন। এবার Turn off Autoplay ক্লিক করুন এবং Enable নির্বাচন করে ওকে চাপুন।
গুগলের সেবা চালু রাখার অনুমতি দিয়েছে চীন সরকার। শর্ত ভঙ্গের অভিযোগে ইন্টারনেট কনটেন্ট প্রোভাইডার বা আইসিপি হিসেবে গুগলের লাইসেন্স নবায়ন না করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এটিকে আবার অনুমোদন দিয়েছে তারা। গুগলের আইনজীবী ডেভিড ড্রামন্ড বলেন, 'চীন সরকার গুগলের লাইসেন্স নবায়ন করে ইন্টারনেট ব্যবহারকারীদের নতুন ধরনের সেবার আওতায় আসার সুযোগ করে দিয়েছে। সরকার লাইসেন্স নবায়ন না করলে ব্যবহারকারীরা একে নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখতেন।' গুগলের প্রধান নির্বাহী এরিক স্কিমিডিট বলেন, 'গুগলের লাইসেন্স নবায়নের মাধ্যমে চীন সরকার তাদের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করল। আমরা আশা করছি, চীনা ইন্টারনেট ব্যবহারকারীদের মানসম্মত সেবা দিতে সক্ষম হব।'
সূত্র : এখানে
কত দিন পর ধারাবাহিক নাটকে অভিনয় করছেন?
সূত্র : এখানে
মাইক্রো লেক্চার এ উপস্থিতি=১৪
ব্যাপক মজা পাইলাম )+D
বিদেশের একটা কালচার ই হচ্ছে যত্র তত্র মামলা করা, :[[ বাংলাদেশের মত মামলা করার ঝামেলা পোহাতে হলে জার্মান তো জার্মান, স্পেন ও মামলা করার সাহস পেত না (কথাটি বিশ্ব কাপের সাথে সঙ্গতি রেখে বলা) :n_n
7। আনিসুল হকের 'মা' এর ডাউনলোড লিংক: http://www.sawontheboss4.tk/pdf/Maa.pdf
শঙ্খ নীল কারাগার ডাউনলোড:
http://www.sawontheboss4.tk/pdf/Shankho … hmed_2.pdf
এক্সপি এর মামলা
মাশরফির এই বোলিং এর পরেও বাংলাদেশের টার্গেট ৩৪৮, বাকি বলার র কী বল করল?
সূত্র : এখানে
কম্পিউটারে বিভিন্ন কাজ করার সময় প্রায়ই error লেখা বার্তা দেখা যায়। এ ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে My computer থেকে properties-এ ক্লিক করে advance নির্বাচন করুন। এবার error reporting ট্যাবে ক্লিক করুন। এখান থেকে disable error reporting নির্বাচন করুন। এর পর থেকে আপনার কম্পিউটার আর বিরক্তিকর error বার্তা প্রদর্শন করবে না।
ভাই আমি এই টপিক্সটি নামাতে পারছি না। উপায় বলে দিন
টপিক টি দেখে কী বুঝতে পড়ছেন না? আর টপিক ডাউনলোড বলতে আপনি কী বোজাচ্ছেন বুঝতে পারছি না 
:চিন্তা: ঠিক কথা।
সমাধান হই, কিন্তু যারা অ্যাডভাণ্স্ড় সিস্টেম care ব্যবহার করে না, তাদের জন্য দেয়া, 7 কিংবা এক্সপি দুটো তেই কাজ করে।
ক্যামেরা আসছে 16 এ। তারপর তুলে পাঠাব।
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sawontheboss4
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.১৯ seconds (৩৫.৫৭% PHP - ৬৪.৪৩% DB) with ৬ queries