৯০১

(২ replies, posted in মোবাইল)

তোমার জন্য
চাও যদি নদী দেবো সাগরের জল, অবিরাম বৃষ্টি, উত্তাল ঝড়। চাও যদি কুয়াশা দেবো বরফের ঢল, কনকনে শীত। তোমার মনে ইচ্ছা হলে এনে দিবো সব।

যদি বন্ধু ভাবো
আমার যতো সুখ দিয়ে দেবো তোমায়, একবার যদি বন্ধুভাবো আমায়। ভুলে যাবো সব দুঃখ, যদি রাখো আমায়। হারিয়ে যাও যদি অন্ধকারে, খুঁজে নিবো তোমায় অনুভবে।

বিশ্বাস
আমার বিশ্বাস- ভালো এবং সুন্দর মন থাকলে অবশ্যই ভালো বন্ধু পাওয়া যায়।

পাশে আছি
যখন সুখগুলো আড়াল হবে, কাছের মানুষ পর হবে, কষ্টগুলো পিছু নিবে, চাঁদের আলো নিভে যাবে, স্বপ্নগুলো ভেঙে যাবে, তখন হাত বাড়িয়ে বলবো- পাশে আছি বন্ধু ।

এসএমএস গুলো দিনের শেষে পত্রিকা থেকে সংগৃহীত।

http://www.chobimohol.com/image-6B7D_4C6BE7B1.jpg


দ্বিবিংশ শতাব্দীর সবচেয়ে দামি ছবি জেমস ক্যামেরুনের ‘অবতার’। প্যান্ডোরার মানুষের সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত এই ছবি আকাশচুম্বী সাফল্যের পর এবারে পরিচালক ক্যামেরনের সিক্যুয়াল বানাতে যাচ্ছেন। এতে এবারে থাকছে প্যান্ডোরার সাগরতলের কাহিনী। ভারতের ট্যাবলয়েড পত্রিকার খবর এটি। এ প্রসঙ্গে গণমাধ্যমকে ক্যামরনের সহযোগী মোঘল রুপার্ট মারডকের বললেন, হ্যাঁ আমার কাছে জেমস ক্যামেরন অনেক আগেই অবতারের সিক্যুয়াল বানানোর কথা বলে রেখেছিলেন। আর তার কাহিনী তিনি চিন্তা করেছিলেন প্যান্ডোরার জলের জীবন নিয়ে। এই ছবির পুরো শুটিংই নাকি করা হবে পানির নিচে! শুধু তাই নয়, জেমস ক্যামেরন তার কাল্পনিক গ্রহ প্যান্ডোরা সম্পর্কে বলেছেন, এর ডাঙার জগৎটি যেমন বর্ণময় ও বৈচিত্র্যময়, তেমনি এর সাগরের জগৎটিও সমান সমৃদ্ধ, বৈচিত্র্যময় আর কল্পনানির্ভর। অভিনেতা-অভিনেত্রী কারা হবেন এ বিষয়ে কিছুই ঠিক করা হয়নি।

http://www.chobimohol.com/image-A76B_4C6BE71E.jpg


বেঙ্গলী সেনশেসন বিদ্যা বালান এবার সাদামাটা শাড়ি পরা ভারতীয় ধারা থেকে বেরিয়ে আইটেম গার্ল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আর এটি ঘটতে যাচ্ছে সন্তোস সিভানের নতুন ছবি ‘ইওর মি’তে। সে ছবিতেই আইটেম গার্ল হিসেবে নাচবেন এই বলিউডি সেনসেশন। ভারতের ট্যাবলয়েড পত্রিকার খবর। জানা গেছে আইটেম গানটির জন্য ‘ইওর মি’ পরিচালকের প্রথম পছন্দই ছিলেন বিদ্যা বালান। ‘ইশ্কিয়া’ ছবিটিতে বিদ্যার অভিনয় দেখেই তার ভক্ত হয়ে গিয়েছিলেন পরিচালক সন্তোস সিভান। এ বিষয় সন্তোষ সিভান বললেন, বছর দুয়েক আগে গান পছন্দ হলে আইটেম গার্ল হিসেবে নাচবেন এমনটিই জানিয়েছিলেন বিদ্যা। আর তাই আমি আমার ছবির আইটেম গানটি বিদ্যাকে শোনাই।গানটি বেশ ভালো লেগেছে বিদ্যার। তাই নাচতেও রাজি হয়েছেন বিদ্যা বালান। গানটিতে মেকআপ কেমন হবে? এ বিষয়ে সন্তোষ বললেন, আইটেম গানটিতে নাচলেও কস্টিউম, মেকআপ আর সিনেমাটোগ্রাফিক সবই আবেদনময়ী নারীর ভূমিকাতেই অবতীর্ণ করবে বিদ্যাকে। এসব কিছু ঠিক থাকলে বিদ্যা কাজ করবে। ছবির গল্প সম্পর্কে কিছু বলুন? ‘উরুমি’ ছবিটির গল্পটি গড়ে উঠেছে ১৫শ শতকে ভাস্কো ডা গামা-র হত্যাকারীকে কেন্দ্র করে। ছবিটির মূল নারী চরিত্রটি হবে একজন পর্তুগিজ রাজকন্যার। তবে বিদ্যা বালান শুধু ছবিটির আইটেম গানটিতেই অতিথি শিল্পী হিসেবে থাকবেন ‘ইশকিয়া’ খ্যাত বলিউডি তারকা বিদ্যা বালান।

http://www.chobimohol.com/image-48AB_4C6BD10F.jpg

পনের বছর পূর্ণ করে ১৬'তে পা দিয়েছে মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। ১৯৯৫ সালের ১৬ আগস্ট বাজারে আসে ইন্টারনেট এক্সপ্লোরারের প্রথম সংস্করণ ১.০। প্রাথমিকভাবে স্পাইগ্লাস প্রতিষ্ঠানের কাছ থেকে লাইসেন্স নিয়ে তাদের তৈরি 'মোজাইক' ওয়েব ব্রাউজারের ওপর ভিত্তি করে ব্রাউজারটি তৈরি করেছিল মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরারের তৃতীয় সংস্করণ থেকে উইন্ডোজ উপযোগী করে তৈরি করা হয় ব্রাউজারটি। মূলত এরপর থেকেই বাড়তে থাকে এক্সপ্লোরারের জনপ্রিয়তা। বাজার গবেষণা প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের মতে, বর্তমানে বিশ্বের মোট ব্রাউজার বাজারের ৬০.৭৪ শতাংশ এক্সপ্লোরারের দখলে। ওপেনসোর্সভিত্তিক ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের ব্যবহারকারী রয়েছে ২৩.৭৫ শতাংশ। এরপরই গুগলের ক্রোম, অ্যাপলের সাফারি এবং অপেরা। এক্সপ্লোরার ছয় সংস্করণের নিরাপত্তা ত্রুটি নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হলেও ব্যবহারকারীর দিক থেকে এটি এখনো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার। বর্তমানে অ্যাপ্লিকেশনটির সংস্করণ ৮ বাজারে রয়েছে। ১৫ সেপ্টেম্বর বাজারে আসছে 'এক্সপ্লোরার ৯'-এর পরীক্ষামূলক সংস্করণ।
সূত্র: এএফপি

ঈদ উপলক্ষে যেকোনো ব্র্যান্ডের সিআরটি মনিটর বদলে বিক্রয়োত্তর সেবাসহ এলসিডি মনিটর দিচ্ছে ঢাকার নিউ এলিফ্যান্ট রোডস্থ পিসি ল্যাব। এ ছাড়াও ক্রেতাদের জন্য রয়েছে ছোট এলসিডি মনিটর বদলে বড় মনিটর নেওয়ার সুযোগ। মনিটর বদলের এই সুযোগ থাকবে ঈদ পর্যন্ত।

সুত্র : কালের কণ্ঠ

কাজে লাগবে! তবে আমি তো Ctrl + Alt + B তে তো বিজয় এর shortcut রাখছি!  :[[

রোজার ছুটিতে পড়তে হবে।

http://www.chobimohol.com/image-DE6C_4C6560D4.jpg
আজকে সাইফুদ্দিন স্যার এর সাথে চ্যাট হল। স্যার বললেন ২৫ তারিখ পরীক্ষা হবে! মেডিসিন তো কিচ্ছু পারি না!

ডেল এর নতুন কিছু দামদর দেওয়া হল:
আমার favourite :
বাজেট 50000 হলে - নাম্বার 4
বাজেট 40000 হলে নম্বর 12

http://www.chobimohol.com/image-F64B_4C64CDE3.jpg

আর আমি DOTA খেলে সবল হয়ে গেছি।

৯১১

(৫ replies, posted in বিনোদন পাতা)

সাইফ দি বস ৭ wrote:

:খুশি:   =D   love struck

এডমিন হইয়া খালি ইমো দিলে হবে?

হলে বুঝবা, কিচ্ছু মনে থাকে না!

হোস্টেল এর ডাইনিং এ সেহরি হচ্ছে তেলে চুবান মাছ অথবা মুরগি, যা খেলে তিন দিন অসুস্থ থাকতে হয়। করুন অবস্থা!  ;(

দ্রোহর ওয়েবসাইট এ গিয়ে পড়ার চেষ্টা করলাম। পেজ অনেক আস্তে আস্তে লোড হই, ফলে স্লো নেট থাকলে অবস্থা খারাপ। পিডিএফ ফর্ম্যাট এ দ্রুত এক কপি বের করার আবেদন করছি।

৯১৫

(৫ replies, posted in বিনোদন পাতা)

আমি তিন্নীর একটা নাটক দেখেছিলাম, ভাল্লুক কে টুনটুনির শুভেচ্ছা। নাটক টা তে তিননির অভিনয় বেশ লেগেছে।  :কোলাকুলি:

সাকিরার সব খবর ই বেশ রসালো, এবং সংবাদ মাধ্যম গুলো  তার সাথে বেশ রস যুক্ত করেই কথা গুলো লেখে, শাকিরার পরকীয়া হোক বা না হোক, তার waka waka শুনে যে কেও তার প্রেমে পড়ে যাবে আমি নিশ্চিত।  )+D

বুধবার দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রমজান।

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার সন্ধ্যায় কমিটির বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয়, বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদ দেখা গেছে।

সবাই কে রমজানুল মুবারকের শুভেচ্ছা।

http://www.chobimohol.com/image-9A6B_4C62A2F8.jpg

[box]এতদিন আগে থেকে স্মৃতিক্ষয়ী আলঝেইমার রোগ নির্ণয় সম্ভব হতো না। তবে গবেষকরা এখন দাবি করছেন, আলঝেইমার রোগ হওয়ার আগেই তারা তা নির্ণয়ে শতভাগ সফল হয়েছেন। তারা জানাচ্ছেন, মেরুদণ্ডে থাকা তরল দিয়ে আগেই নির্ণয় করা সম্ভব হবে যে, কাদের আলঝেইমার রোগ হতে চলেছে। মঙ্গলবার তারা আর্কাইভস অব নিউরোলজিতে এটির প্রমাণ দেখাবেন। এই গবেষণার সত্যতা প্রমাণিত হলে তা আলঝেইমার রোগ নির্ণয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
গবেষকরা জানাচ্ছেন, দশকের পর দশক ধরে ভাবা হতো যে, মস্তিষ্কের আলঝেইমার রোগ আরোগ্যযোগ্য নয় এবং এটি শুধুমাত্র অটোপসি করে নিশ্চিত হওয়া যায়। কিন্তু গবেষকদের এ আবিষ্কার আলঝেইমার রোগ নির্ণয়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সবাই ধারণা করছেন।
তারা বলছেন, যাদের ওপর এ পরীক্ষা চালানো হচ্ছে, তাদের দেখে বোঝা যাবে যে, রোগের লক্ষণটি দেখা দিতে কত সময় নেয় ও এর ওষুধ রোগীকে কত তাড়াতাড়ি সুস্থ করে তোলে। মেরুদণ্ডের তরল দিয়ে আলঝেইমার রোগ নির্ণয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া মেডিকেল স্কুলের ডিন ড. স্টিভেন ডিকোস্কি বলেন, এতদিন এটাই সবাই খুঁজে ফিরছিলেন। তবে তিনি এ গবেষণার সঙ্গে যুক্ত নন।
ওয়াশিংটন ইউনিভার্সিটির নিউরোলজির অধ্যাপক ড. জন মরিস সংবাদ মাধ্যমকে জানান, এ গবেষণা আলঝেইমার সম্পর্কে গুরুত্বপূর্ণ স্বাক্ষর বহন করবে এবং তা হবে অত্যন্ত শক্তিশালী। তবে গবেষকরা জানাচ্ছেন, এখনও অনেক কিছু করার বাকি আছে। যদি চিকিত্সকরা এটি ব্যবহার করে আশ্বস্ত হতে পারেন কিংবা রোগীরা আরাম বোধ করেন, তবেই বোঝা যাবে এর ভবিষ্যত্ উজ্জ্বল।
[/box]
আলঝেইমার রোগ আরোগ্যযোগ্য জেনে বেশ আরাম পেলাম! 

সুত্র : আমার দেশ

আজকে ন্যাশন্যাল ট্রেজার 2 দেখলাম, খুবই এক্সাইটিং!

৯২০

(৫ replies, posted in বিনোদন পাতা)

http://www.chobimohol.com/image-9E96_4C629D8B.jpg

[box]ফটোসুন্দরী প্রতিযোগিতার মুকুট বিজয়ের পরই সবার নজরে আসেন শ্রাবস্তি তিন্নি। এই পরিচিতির রেশ ধরেই মডেলিং এবং অভিনয় শুরু করেন তিনি। সহজাত প্রতিভার গুণে শুরুতেই উতরে যান তিনি। মডেলিং অভিনয় সবখানেই নিজের যোগ্যতার প্রমাণ রাখেন। শুরু হয় তার অভিনয়ে নিয়মিত পথচলা। এই পথচলায় অভিনেত্রী ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। অভিনয়ের ক্ষেত্রে বরাবরই তিনি নিজের স্বকীয়তা বজায় রেখেছেন। সাবলীল অভিনয়ের কারণেই তিনি যেমন নিজেকে অন্যদের থেকে আলাদা করেছেন, তেমনি নির্মাতা এবং দর্শকদের নজর কেড়েছেন। অভিনয় করতে গিয়ে তিনি কখনোই কাউকে অনুকরণ করেননি। বরং নিজের একটি আলাদা স্টাইল তৈরি করেছেন। তার মতে, অভিনয় করতে গিয়ে আমি কখনোই কাউকে অনুকরণ করিনি। তবে সিনিয়রদের অনুসরণ করেছি, তাদের অভিনয় দেখেছি। অভিনয় করার সময় নিজের মতো করেই কাজ করেছি। চরিত্র অনুযায়ী নিজেকে সাবলীল রেখে কাজ করতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। যে চরিত্রে অভিনয় করব, সে চরিত্রটি কেমন হলে ভালো হবে তা চিন্তা করেই আমি অভিনয় শুরু করি। যে চরিত্রে আমাকে মানাবে না আমি কখনোই সে ধরনের চরিত্রে কাজ করি না। আমি মন থেকে সেই কাজটি করতে পারব না বলেই এমনটি করি।
বিয়ের পরও নিয়মিত অভিনয় করে গেছেন এ অভিনেত্রী। কিন্তু মা হওয়ার কারণে তিনি অভিনয় থেকে কিছু সময়ের জন্য বিরতি দেন। বিরতির এই সময়টায় দর্শক তাকে দেখতে পারেননি তা অভিনেত্রীও স্বীকার করেন। এ কারণেই আবারও তিনি অভিনয়ে নিয়মিত হয়েছেন। এরই মাঝে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এসব নাটকে তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। অভিনয়ে অন্তপ্রাণ তিন্নির অভিনয় নিয়েই এখন প্রতিদিনের ব্যস্ততা। অভিনয়ের প্রয়োজনে এখন তিনি ঢাকার বাইরে রয়েছেন। বিরতির পর অভিনয়ে ফিরেই তিনি নতুন চমক দিয়েছেন। অভিনেত্রী বড়পর্দায় কাজ করবেন—বেশ কয়েক বছর ধরেই এমন খবর মিডিয়ায় ঘুরপাক খেয়েছে। কিন্তু তাকে কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। তবে এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি বড়পর্দায় কাজ শুরু করেছেন। এরই মাঝে তিনি দুটি ছবিতে অভিনয় করেছেন। ছবি দুটির একটি হলো ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টুবি কন্টিনিউড, অন্যটি সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’। সে আমার মন কেড়েছে ছবিতে তিনি কাজ করছেন সময়ের আলোচিত এবং চাহিদাসম্পন্ন অভিনেতা শাকিব খানের সঙ্গে। এই দুটি ছবির বাইরেও আরও একটি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। সামিয়া জামান পরিচালিত অনুদানের ছবি ‘ছেলেটি’ ছবিতে তিনি অভিনয় করবেন ফেরদৌসের বিপরীতে। এছাড়াও নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হবেন এই অভিনেত্রী। বড়পর্দায় কাজ করা প্রসঙ্গে তিন্নি বলেন, আমি যখন ছোটপর্দায় কাজ শুরু করি তখন থেকেই আমার কাছে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করে। কিন্তু কখনও ছবির গল্প পছন্দ হয়নি কখনও বা চরিত্র। আবার চলচ্চিত্রের পারিপার্শ্বিক অবস্থার কারণেও কাজ করা হয়ে ওঠেনি। বড়পর্দার জন্য নিজেকে তৈরি করারও একটি বিষয় ছিল। মোট কথা সবকিছু ব্যাটে-বলে না মেলার কারণেই এতদিন ছবিতে কাজ করা হয়নি। ফাহমি ভাইয়ের ছবিটি ডিফরেন্ট এ জন্য ছবিটিতে কাজ করছি। তবে বাণিজ্যিক ছবিতে যে অভিনয় করব না তা নয়। সে আমার মন কেড়েছে ছবিতে কাজ করছি। এটি একটি বাণিজ্যিক ছবি। আরও দুটি ছবিতে অভিনয়ের কথা চলছে। তবে এ বিষয়ে এখনই আমি কিছু বলতে চাচ্ছি না। সবকিছু চূড়ান্ত হলেই সবাইকে জানাব। গল্প এবং চরিত্র পছন্দ হলে বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। এখন চলচ্চিত্রে বেশ পরিবর্তন এসেছে। এখন অনেক ভালো ছবি নির্মিত হচ্ছে। পাশাপাশি ছবির গানেও পরিবর্তন এসেছে।
তিন্নি এখন দুটি ছবিতে কাজ করছেন। আরও একটি ছবির কাজ শুরু করবেন। এখানেই শেষ নয়, নতুন ছবিতে অভিনয়ের জন্য প্রতিনিয়ত তার কাছে প্রস্তাব আসছে। এর মধ্যে থেকেই দুটি ছবি বেছে নিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ছবি দুটিতেও কাজ করবেন তিনি। চলচ্চিত্রে নিয়মিত কাজ করবেন বলেই একের পর এক ছবি নিচ্ছেন তিনি। এ কারণেই এখন বড়পর্দার কাজ নিয়েই অভিনেত্রীর এখনকার ব্যস্ততা। বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণেই এখন ছোটপর্দার কাজ একটু কম করছেন তিনি। কিছুদিন অভিনয় করে হারিয়ে যেতে চান না তিন্নি। নিজের অভিনয় দক্ষতা দিয়েই তিনি দর্শকদের মন জয় করতে চান। ছোটপর্দার দর্শকদের মন জয় করেছেন। এখন বাকি বড় পর্দার দর্শকদের মন জয় করা। আত্মবিশ্বাসী এ অভিনেত্রীর দৃঢ় বিশ্বাস ছোটপর্দার মতো বড় পর্দাতেও তিনি নিজের যোগ্যতা দিয়েই দর্শকদের মন জয় করবেন। ভালো কিছু ছবিতে অভিনয় করে দর্শকদের মাঝে বেঁচে
থাকবেন—এমনটিই তার প্রত্যাশা।[/box]

আসলেই তিন্নি কে অনেক দিন দেখি না !   

কামরুজ্জামান মাসুম
সুত্র: আমার দেশ

চাদে নাকি বসবাসের অনুপযুক্ত!

আসলেই দারুন কাজের, স্তিক্কী করা যথার্থ।  :তালি:

ধন্যবাদ প্রচেষ্টা ভাই কে।

"হ্যানসেন হাসেম ক্লার্ক"  (y)

উপল ঠিক ই বলেছে, হরমোন এর ইমব্যালেন্স এর জন্য হতে পারে আবার, অতিরিক্ত চর্বি জমার কারনেও এটা হতে পারে, তবে চিন্তার কিছু নেই, অপারেশন করে খুব সহজেই অতিরিক্ত চর্বি ফেলে দেওয়া সম্ভব, কসমেটিক সার্জারি যেটাকে বলে।