kbps আর KB/s এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।

128 কেবিপিএস (kbps) এর লাইন এ 128 / 8 = 16 KB/s ডাউনলোড স্পীড পাওয়া যাবে।
256 কেবিপিএস (kbps) এর লাইন এ 256 / 8 = 32 KB/s ডাউনলোড স্পীড পাওয়া যাবে।

সুতরাং 1 জিবি ডাউনলোড করতে ১২৮ এর লাইন এ সময় লাগবে :
১ জিবি = ১০২৪ মেগাবাইট
১৬ * (৬০ * ৬০) ১ ঘণ্টা  =  ৫৭৬০০ কিলোবাইট =  ৫৭.৬ মেগাবাইট
১০২৪ / ৫৭.৬ = ১৭ ঘন্টার কিছু বেশি

২৫৬ এর লাইন এ স্পীড ডবল হবাতে সময় লাগবে অর্ধেক অর্থাত্ ৯ ঘটার কাছাকাছি। ।  ;(

http://www.chobimohol.com/image-407D_4C74BABB.jpg

http://www.chobimohol.com/image-2873_4C74BABB.jpg

শিশুরা ইন্টারনেটের যথেচ্ছ ব্যবহার করার ফলে যেসব সমস্যা তৈরি হচ্ছে সে ব্যাপারে মতামত জানতে চেয়েছিলেন বিচারক ইভান লিসেক। চটপটে জিমেনা নাভারেত্তির ঝটপট জবাব, 'আমি মনে করি বর্তমান সমাজ জীবনে ইন্টারনেট একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ। সে কারণে একে দূরে ঠেলে রাখা কোনোভাবেই সম্ভব নয়। তাই পারিবারিক জীবনের মূল্যবোধ শিশুদের মধ্যে প্রবাহিত করার ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। আর তাহলেই সমস্যা থেকে মুক্ত হতে পারব সবাই।'
মেক্সিকো সুন্দরী জিমেনার এই জবাব তাঁকে পাইয়ে দিয়েছে এ বছরের মিস ইউনিভার্সের বিজয় মুকুট। ভেনিজুয়েলার গত দুই বছরের আধিপত্যের জোয়ারে বাঁধ দিয়ে এবার তিনি পেলেন মর্ত্যের অনিন্দ্য রূপসীর সম্মান। জিমেনা নাভারেত্তির (jimena navarrete) পরেই রয়েছেন মিস জ্যামাইকা ইয়েদি ফিলিপস, আর দ্বিতীয় রানার-আপ হয়েছেন অস্ট্রেলীয় সুন্দরী জেস্টিনা ক্যাম্পবেল। চতুর্থ স্থান দখল করেছেন মিস ইউক্রেন আনা পোস্লাভ্স্কা, পঞ্চম হয়েছেন মিস ফিলিপাইন ভেনাস রাজ। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের মান্দালয় বে রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে গত সোমবার রাতে (বাংলাদেশে গতকাল ভোর) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মিস ইউনিভার্স নির্বাচনের চূড়ান্ত পর্ব আয়োজিত হয়। টেলিভিশন ও অনলাইনে সরাসরি অনুষ্ঠান দেখা গেছে বিশ্বের সব প্রান্ত থেকে। চূড়ান্ত ফল ঘোষণার সময় লাল রঙের গাউন পরে মঞ্চে ছিলেন ২২ বছরের জিমেনা নাভারেত্তি। মিস ইউনিভার্স হিসেবে নাম ঘোষণার পর আবেগাপ্লুত জিমেনা বলেন, 'মা-বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। আমার এত দূর আসার পথে তাঁদের অবদান সীমাহীন।'
মেক্সিকো থেকে দ্বিতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্স মুকুট জিতলেন জিমেনা। এর আগে ১৯৯১ সালে প্রথমবারের মতো ওই দেশ থেকে শিরোপা পান লুপিতা জোনস। ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে জিমেনা বলেন, 'আমি পুষ্টিবিদ্যার ওপর পড়ালেখা করতে চাই। আর সামনের এক বছর বিশ্বব্যাপী এইচআইভি/এইডস ও স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর কাজ করব।' এবারের ৫৯তম মিস ইউনিভার্স আয়োজন নিয়ে রাজনৈতিক বিতর্ক উঠেছে বেশ কয়েকবার। বিশেষত এবারই প্রথম একজন মুসলিম তরুণী রিমা ফাকিহ মিস যুক্তরাষ্ট্র নির্বাচিত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের বিপক্ষে মত দিলে মুসলিম বিশ্বে ক্ষোভ দেখা দেয়। রিমা অবশ্য মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে প্রথম ১৫ সুন্দরীর তালিকায় ঠাঁই পাননি। সূত্র : এএফপি, টরেন্টো সান, সান (ইউকে) ও ভ্যানিটি ভেয়ার অনলাইনের।

সুত্র : কালের কণ্ঠ

http://www.chobimohol.com/image-C603_4C74B85B.jpg

সিঙ্গাপুরে ক্যান্সারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আজম খান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর মুখে সফল অস্ত্রোপচার করা হয়। গতকাল রাত সাড়ে ১০টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছান। সেখানে শিল্পীর দুই মেয়েসহ ভক্ত ও স্বজনরা তাঁকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে বেরিয়ে লাউঞ্জে আসামাত্রই আজম খানকে ঘিরে ধরেন তাঁর ভক্ত-অনুরাগীরা। জনপ্রিয় ব্যান্ড তারকা বিপ্লব এগিয়ে গিয়ে সালাম করলেন পায়ে হাত দিয়ে। আজম খান দেশে ফিরছেন_এ সংবাদ পেয়ে রাতে অনেকেই উপস্থিত হন বিমানবন্দরে। তাঁদের হাতে ছিল ফুল। ভক্ত-স্বজনের ভালোবাসায় সিক্ত মুক্তিযোদ্ধা ও শিল্পী আজম খান বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। দ্বিতীয় পর্যায়ে চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুরে যেতে হবে। তিনি জানান, ঈদের পর সিঙ্গাপুর যাবেন। সেখানে চিকিৎসা করাতে আরো প্রায় ২৬ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানান তাঁর মেয়ে ইমা খান। মুখে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আজম খানকে গত ১৪ জুলাই চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের একটি বিমানে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ২১ জুলাই সফলভাবে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। ইমা খান বলেন, 'বাবা এখন প্রায় সুস্থ। তিনি থেরাপি নিতে ১০ সেপ্টেম্বর আবার সিঙ্গাপুরে যাবেন। সেখানে ১৩ সেপ্টেম্বর থেকে তাঁকে থেরাপি দেওয়া শুরু হবে।'

সুত্র: কালের কণ্ঠ

http://www.chobimohol.com/image-704D_4C73E17E.jpg

তিন্নির বিরুদ্ধে শিডিউল ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। 'সে আমার মন কেড়েছে' ছবির শুটিংয়ের ডেট দিয়েও শুটিংয়ে না আসা এবং পরে আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগ এনেছেন সোহান। ২১ মে মহরত অনুষ্ঠিত হওয়ার পর থেকে ছবিতে তিন্নীর অংশের ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। পরিচালকের অভিযোগের ভিত্তিতে গতকাল শুটিং স্পটে গেলে শুধু শাকিব খানকেই শুটিং করতে দেখা গেছে। পরিচালক বলেন, 'তাঁকে বাদ দেব কি দেব না, সেটা পরের ব্যাপার। সে অবজ্ঞা করে এসএমএস পাঠিয়েছে, এটাই সবচেয়ে কষ্টের।' ফোন বন্ধ থাকায় তিন্নীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরিচালকের মোবাইলে তাঁর পাঠানো এসএমএস থেকে তাঁর অভিযোগ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। তিন্নীর মতে, চার-পাঁচ মাস ধরে একটা ছবির শুটিং করে পাঁচ লাখ টাকা পাওয়ার চেয়ে ছবি না করাই ভালো। সোহান বলেছেন, প্রয়োজনে তিনি তিন্নীর বিরুদ্ধে মামলা করবেন।

http://www.chobimohol.com/image-3C43_4C73E025.jpg

নাটকে কাজ করার ব্যাপারে আমি সবসময় চুজি। চরিত্রের গুরুত্ব না থাকলে কিংবা চরিত্র পছন্দ না হলে আমি সে নাটকে কাজ করি না। এ কারণেই বতর্মান সময়ে টিভি নাটকে আমার উপস্থিতি আগের মতো নেই। কম কাজ করলেও যা করি তা ভালোভাবে করারই চেষ্টা করি। আগামী ঈদে নতুন সাতটি নাটকে কাজ করা প্রসঙ্গে এভাবেই বলেন জনপ্রিয় নাট্যাভিনেতা আবদুল কাদের। চাকরির কারণে নাটকে ইচ্ছেমত সময় দেয়াটা তার তেমন হয়ে ওঠে না। আগামী ঈদের জন্য এ পর্যন্ত ছয়টি নাটকে কাজ করেছেন। এর মধ্যে তিনটি নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। নাটক তিনটি হচ্ছে জিএম সৈকতের ডাক্তার বরকত আলী, কায়সার আহমেদের ফাপড় এবং নাম ঠিক না হওয়া আরেকটি নাটক। অন্যান্য স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে জানেসার ওসমানের তিন পাগলের ঈদের নাটক, ডিএ তায়েব ও শাহরিয়ার নাজিম জয়ের নাম ঠিক না হওয়া আরও দুটি নাটক। এছাড়াও এনটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত একটি হাসির নাটকে অভিনয় করবেন এ অভিনেতা।

http://www.chobimohol.com/image-64A2_4C7359B5.jpg

হুমায়ুন আহমেদের মিসির আলী মানেই অকল্পনীয়, রহস্যময় সব সমস্যার বিশ্লেষণধর্মী বিজ্ঞানভিত্তিক সমাধান, যা একমাত্র মিসির আলীর পক্ষেই সম্ভব। আমার কাছে মিসির আলীর দুটি অমনিবাস এ রয়েছে। বস্তুত পাশ্চাত্তের শার্লক হোমস, সত্যজিতের ফেলুদা এর সাথে বাংলাদেশের এই মিসির আলী এ ভরসা। মিসির আলী সম্পর্কে হুমায়ুন আহমেদ লিখেছেন :
http://www.chobimohol.com/image-AD30_4C7359B5.jpg
           
বইটি ডাউনলোড করুন : এখান থেকে

বইটি সম্পর্কে আমার রিভিউ: মিসির আলীর অন্যান্য বইগুলোর তুলনায়, এটি শেষের দিকে এসে আপনাকে বেশ পীড়া দেবে, কারণ মিসির আলীর সব সময় ই কিছু অমীমাংসিত রহস্য থাকে।

আমিও গতকাল কেই দেখলাম। মজা পেয়েছি।  :cool:

পদ্ধতি 1:

নিচের ঠিকানা হতে সর্বশেষ আপডেট কৃত বিন ফাইল টি নামান: (Description এ যার All necessary modules কথাটি লেখা আছে)

http://free.avg.com/us-en/download-update

তারপর
http://my.jetscreenshot.com/2862/m_20100823-mjmh-38kb.jpg
দিয়ে bin ফাইল টার লোকেশন দেখিয়ে দিতে হবে। 

পদ্ধতি 2
Avg কারো কম্পিউটার এ আপডেট থাকলে
c > program data > avg 9 > update > download

download ফোল্ডার এর মধ্যে ডাউনলোড কৃত bin ফাইল গুলো আছে। এটি কপি করে update from directory মেথড এ ডাউনলোড ফোল্ডার টি দেখিয়ে দিতে হবে, তাহলে তার কম্পিউটার ও আপডেট হয়ে যাবে।  :তালি:

এটা নিয়ে বেশ গবেষণা হয়েছে, ফেসবুক এর ই সমস্যা।  :-x

128 এর  জন্য তো এটাই যথেষ্ট।

ফেসবুকের বান্ধবীর সাথে অভিমান করে রাজধানীর ধানমন্ডিতে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম রাহিম ইবনে হাশেম (২০)। সে এ লেভেলের শিক্ষার্থী ছিল। গত শুক্রবার গভীর রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার রাত ৮টার দিকে রাহিম তাদের ভাড়া বাসা ধানমন্ডির ৯ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় তার বেড রুমের সাথে সংযুক্ত বাথরুমের ঝর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাথরুমের ছিটকানি ভেঙে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন নিহতের পিতা আব্দুল হাশেম। পরে পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, রাহিম তার ফেসবুকের বান্ধবীর সাথে যে কোন বিষয় নিয়ে চরম অভিমান করে এ আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।

সূত্র : দৈনিক করতোআ

http://www.speedtest.net/result/923476323.png

এটা 128 kbps এর লাইন। দাম ভ্যাট সহ 690 টাকা।

অনামিকা - 119.30.39.50
জুবায়ের - 119.30.39.55

গ্রামীণ এর ডাইনামিক আইপি?  confused

http://www.chobimohol.com/image-9C13_4C6FBE74.jpg

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ‘ছুলি’, ‘ছইদ’ বা ‘কদম’ ইত্যাদি নানা নামে পরিচিত চর্মরোগটিকে চিকিৎসা পরিভাষায় বলা হয় টিনিয়া ভারসিকলর (Tinea Versicolor). এটি মেলাফথজিয়া ফারফার নামক এক প্রকার ছত্রাকের সংক্রমণ। এ রোগে ঘাড়ে, বুকে, পিঠে ও শরীরের অন্যান্য অংশে সাদা বা বাদামি গাঢ় বা হালকা ছোট ছোট দাগের মতো হয়। এসব দাগ নানা আকৃতির হয়। কিনারা সুস্পষ্ট থাকে। ত্বকের বর্ণ পরিবর্তন ছাড়া এ রোগের সাধারণত অন্য কোনও উপসর্গ থাকে না।
স্যাঁতসেঁতে ও গরম আবহাওয়ায় এ ছাত্রাকের আক্রমণ বেশি হয়। শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কিংবা স্টেরয়েড ট্যাবলেট অধিক সেবনেও ছুলি হতে পারে। এক সঙ্গে অনেকে যেখানে একত্রে থাকে এবং একের জিনিসপত্র অনেকে ব্যবহার করে, সেখানে এই ছত্রাকের সংক্রমণ অনেকের মধ্যে দেখা যায়। যেমন সৈনিকদের ব্যারাকে, ডরমিটরি, হোস্টেল ইত্যাদিতে। এক পরিবারের একজনের ছুলি হলে অন্য সদস্যরাও আক্রান্ত হতে পারে।
রোগাক্রান্ত অংশ দেখেই রোগ নির্ণয় করা যায়। তবে প্রয়োজনে সাদা মরা চামড়া পরীক্ষা করলেও ছত্রাক ধরা পড়ে। ছুলির চিকিৎসা বেশিদিন ধরে করতে হয়। ছুলিতে লাগানোর জন্য নানা প্রকার ওষুধ দেয়া হয়।

ওষুধ :
1। Nizoral Shampoo - এটি দিয়ে গোসলের আগে ফেনা করে 10 মিনিট আক্রান্ত স্থান টি রাখুন, (Dancel নামে বাজারের শ্যাম্পূ টি তেও কাজ হবে) (2% ketoconazol)
2। Fungin B - cream  আক্রান্ত স্থান টি তে দিনে 2 বার ক্রীম টি লাগান ( গোসলের পরে + ঘুমানোর আগে)
3। Fluvin OD - ট্যাবলেট (দিনে 1টা করে 10 দিন খান - 10 টা)
 
কিছু স্বাস্থ্যবিধি মেনে চলুন
স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়ায় পরিচ্ছন্ন থাকুন।
শরীরের যেসব স্থানে ঘাম বেশি হয় সেসব স্থান বারবার ধুয়ে পরিষ্কার ও শুকনো রাখুন।
অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার করবেন না। যেমন- তোয়ালে, রুমাল ইত্যাদি।
একই ক্ষুরে মাথা বা দাঁড়ি কামাবেন না।

তৌফিক হাসান
রাজশাহী মেডিকেল কলেজ

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ‘ছুলি’, ‘ছইদ’ বা ‘কদম’ ইত্যাদি নানা নামে পরিচিত চর্মরোগটিকে চিকিৎসা পরিভাষায় বলা হয় টিনিয়া ভারসিকলর (Tinea Versicolor). এটি মেলাফথজিয়া ফারফার নামক এক প্রকার ছত্রাকের সংক্রমণ। এ রোগে ঘাড়ে, বুকে, পিঠে ও শরীরের অন্যান্য অংশে সাদা বা বাদামি গাঢ় বা হালকা ছোট ছোট দাগের মতো হয়। এসব দাগ নানা আকৃতির হয়। কিনারা সুস্পষ্ট থাকে। ত্বকের বর্ণ পরিবর্তন ছাড়া এ রোগের সাধারণত অন্য কোনও উপসর্গ থাকে না।
স্যাঁতসেঁতে ও গরম আবহাওয়ায় এ ছাত্রাকের আক্রমণ বেশি হয়। শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কিংবা স্টেরয়েড ট্যাবলেট অধিক সেবনেও ছুলি হতে পারে। এক সঙ্গে অনেকে যেখানে একত্রে থাকে এবং একের জিনিসপত্র অনেকে ব্যবহার করে, সেখানে এই ছত্রাকের সংক্রমণ অনেকের মধ্যে দেখা যায়। যেমন সৈনিকদের ব্যারাকে, ডরমিটরি, হোস্টেল ইত্যাদিতে। এক পরিবারের একজনের ছুলি হলে অন্য সদস্যরাও আক্রান্ত হতে পারে।
রোগাক্রান্ত অংশ দেখেই রোগ নির্ণয় করা যায়। তবে প্রয়োজনে সাদা মরা চামড়া পরীক্ষা করলেও ছত্রাক ধরা পড়ে। ছুলির চিকিৎসা বেশিদিন ধরে করতে হয়। ছুলিতে লাগানোর জন্য নানা প্রকার ওষুধ দেয়া হয়।

ওষুধ :
1। Nizoral Shampoo - এটি দিয়ে গোসলের আগে ফেনা করে 10 মিনিট আক্রান্ত স্থান টি রাখুন, (Danসিel নামে বাজারের শ্যাম্পূ টি তেও কাজ হবে) (2% ketoconazol)
2। Fungin B - cream  আক্রান্ত স্থান টি তে 2 বার ক্রীম টি লাগান
3। Fluvin OD - ট্যাবলেট (দিনে 1টা করে 10 দিন খান - 10 টা)
 
কিছু স্বাস্থ্যবিধি মেনে চলুন
স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়ায় পরিচ্ছন্ন থাকুন।
শরীরের যেসব স্থানে ঘাম বেশি হয় সেসব স্থান বারবার ধুয়ে পরিষ্কার ও শুকনো রাখুন।
অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার করবেন না। যেমন- তোয়ালে, রুমাল ইত্যাদি।
একই ক্ষুরে মাথা বা দাঁড়ি কামাবেন না।

তৌফিক হাসান
রাজসাহী মেডিকেল কলেজ

রংধনু তে রেজিস্ট্রেশন হচ্ছে না!  chatterbox  ইমেইল পাঠানোর কথা থাকলে আসছে না ! verification ও হচ্ছে না ! পেইন!  ~X

জুবায়ের ভাই এবং অনামিকা এক ই ফোরামের স্বাক্ষর দিছেন, ব্যাপারটা কেমন জানি ঠেকতেছে! ভুয়া আইডি নাতো?  :চিন্তা:

নিচে দেখুন:

http://my.jetscreenshot.com/2862/m_20100821-jamg-35kb.jpg

তারপর: ওয়ার্ড অপ্শন আসবে।
http://my.jetscreenshot.com/2862/m_20100821-1vhl-63kb.jpg

তারপর
http://my.jetscreenshot.com/2862/m_20100821-5wgg-67kb.jpg

টিক দিন ওক করে বের হয়ে আসুন।

http://my.jetscreenshot.com/2862/m_20100821-xjlm-59kb.jpg

ধন্যবাদ অনামিকা, আপনাকে আমাদের আরএমসি ফোরামে যোগদানের জন্য। আশা করি নিয়মিতভাবে ফোরামে যোগ দেবেন, এবং ভাল ভাল টপিক পোস্ট করবেন।  :তালি:

অনেক ধন্যবাদ রোজার মাসে এরকম একটি টপিক দেবার জন্য।  :তালি:

ইশ! বসর মনিটর টা বেড়ে যদি 18.5 ইঞ্চি হয়ে যেতো!  :দিবাস্বপ্ন:

Worldwide Interoperability for Microwave Access. Wimax হচ্ছে ডিজিটাল ওয়ারলেস কমুনিকেশন সিসটেম।এটা চতুর্থ প্রজন্মের টেকনোলজি। পৃথিবীজুড়ে মাইক্রোওয়েভে তার/তারবিহীন পদ্ধতির সাহায্যে দ্রুতগতিতে তথ্য আদান-প্রদানের সর্বাধুনিক প্রযুক্তি।
technology
টাওয়ারগুলো শক্তিশালী হবার ফলে, অল্প সংখ্যক টাওয়ার দিয়ে এটার নেটওয়ার্ক তৈরী করা যায়।অত্যন্ত কম দামে ও সময়ে মান-সম্মত ইন্টারনেট সরবারাহ করা যায়। টাওয়ারগুলো প্রায় ৩০ কিমি দূর থেকে করতে ব্রডব্যান্ড সার্ভিস দিতে পারে। তারবিহীন অবস্থায় এর স্পীড হতে পারে ৫০-৭০ mbps । তার দিয়েও এটা ব্যবহার করা যায়। ইন্টারনেটের গতি হবে সর্বনিম্ন ১২৮ কেবিপিএস, যা ডায়ালআপ গতির চেয়ে ৪২ বার বেশি এবং কেবল ব্রডব্যান্ডের ১০ গুণ বেশি। সাশ্রয়ী এই প্রযুক্তি প্রয়োগে কোনো ফোন লাইন অথবা সফটওয়্যার প্রয়োজন হবে না।
Wimax দিয়ে কি করা যায় ?
Internet:- ইন্টারনেট ব্যবহার করার জন্য এখানে একটা মডেম লাগবে । বাংলা-লায়নের দেয়া ঘোষনা অনুযায়ী এই মডেমের দাম ৩০০০ টাকা। তবে প্রথম পরীক্ষামূলক চলার সময় ৩ মাস ফ্রি দেয়া হবে। বর্তমানে আমরা জিপির ব্রাউজিং স্পীড পাই ৩-৫ kpbs আর download পাই ১৫-২০ kpbs । wimax এর স্পীড জিপির চেয়ে প্রায় ৫ গুন বেশী। কিন্তু অনেক isp ব্রডব্রান্ড ব্যবহারকারীlদের এর চেয়ে অনেক বেশী দিচ্ছেন। কিন্তু কোন আইএসপিরিই স্পীড সবসময় এক থাকে না। কেউ মনে করতে পারেন wimax এর প্রয়োজন নাই । কিন্তু তারের কানেকশন মূলত: নিশ্চয়তাবিহীন। তারের মাধ্যমে যে ব্যান্ডউইথ আসে, এথেকে কিছু সিসটেম লস হয়। এছাড়াও তারের চেয়ে wimax দ্রুতগতি সম্পন্ন । isp দের তারের দাম আর একটা কর্মচারী রাখা বাড়তি খরচ। bandwith এর দাম সবার জন্যই এক। কাজেই পরবর্তীতে সবাই মনে হয় wimax ব্যবহার শুরু করবে। তবে স্পীড কম থাকলেও জিপির কানেকশন বাধাহীন।
wimax সবোর্চ্চ ক্যাপাসিটিতে যাবার পরে (70 mbps) হয়তো তারের ব্যবহার আবার শুরু হতে পারে। তবে ঐ অবস্থায় যেতে প্রচুর সময় লাগবে। এগুলো অনুমান মাত্র।
Ip radio :- internet ভিত্তিক রেডিও ।
Ip phone:- সাধারন ভাবে মোবাইল ফোন ব্যবহার করতে ইন্টারনেটের প্রয়োজন হয় না। কিন্তু wimax ভিত্তিক ফোনগুলোতে অবশ্যই ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া এগুলো সচল হবে না। আমাদের ব্যবহার করা প্রচলিত gsm/cdma প্রযুক্তি থেকে সম্পূর্ন আলাদা এই প্রযুক্তি। তবে cdma এর মত প্রচুর পরিমান ও বিভিন্ন ধরনের মোবাইল ফোনের অভাবে মোবাইল ফোনের প্রতিযেগিতায় এই technology এর পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। এই ফোন দিয়ে পৃথিবীর যেকোন দেশে বিনা টাকায় কথা বলা যাবে। দুপক্ষই পরস্পরের জীবন্ত ছবি দেখতে পাবে। এছাড়া মোবাইল দিয়ে যাকিছু প্রয়োজন সব করা যাবে। প্রচলিত মোবাইলে থ্রিজি দিলেও এগুলো করা যাবে। সব ক্ষেত্রেই স্পীড সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তবে দেখার বিষয়, কোথায় বেশী সুবিধা !
Video conference:- বিদেশে কিংবা দূরে অবষ্থানরত কারো সাথে কমপিউটারে ভিডিও কনফারেন্স করার জন্য wimax কম্পানীর শুরুতে দেয়া 128 kbps স্পীড দিয়ে ভাল ভাবে হবে না। এই স্পীড দিয়ে করতে গেলে এটা একমুখী হয়ে যাবে । অর্থাৎ একজন বললে, আরেক জনকে চুপ থাকতে হবে। কমপক্ষে 256 kpbs থাকলে তা হবে উভয়মূখী।
Cable tv :- আমরা বর্তমানে যেভাবে cable tv দেখছি , wimax মডেম দিয়ে টিভিতে ঠিক সেভাবে cable tv দেখা যাবে। এটা হলে , এক্ষেত্রে তারের বিদায় নেবার সম্ভাবনা বেশী।
Vehicle tracking:-
Office asst :- অফিস-আদালতে আইপি পিএবিএক্স, এটিএম সংযোগ, গোপনীয় ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিরাপদভাবে ডাটা আদান-প্রদান করা যাবে। এ প্রযুক্তির সাহায্যে চলবে কল সেন্টার ব্যবসা। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশে থেকেই উপার্জন করা যাবে হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা।
বিশেষ:- নোটবুক, পিডিএসহ দ্রুতগামী গাড়ীতেও ব্যবহার করা যায়। ওয়াইম্যাক্স প্রযুক্তির সাহায্যে দেশের দুর্গম ও প্রত্যন্ত পল্লী অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে যোগাযোগ স্থাপন করা যাবে। বর্তমানে দেশে যে প্রচুর পরিমান bandwith জমা আছে , একমাত্র wimax দিয়েই সেটা দ্রুত গতিতে ,কম খরচে আর ভালভাবে ব্যবহার করা সম্ভব ।
Wimax vs gsm/3g
এই ২টি প্রযুক্তির ২টাই কমপিউটার/মোবাইলে ব্যবহার করা যায়।তবে wimax, 3g থেকে ১৪গুন বেশী দ্রুত গতির। এতটুকু ধারনা করা যায় , কমপিউটারে wimax আর mobile এর ক্ষেত্রে 3g অগ্রগামী। corporate গুলোতে wimax এর ব্যবসা চলবে। মোবাইলের মাধ্যমে সাধারন ব্যবহারকারীদের হাতে থাকবে 3g। বাংলা-লায়নের মালিক জনাব মান্নান বলেছেন , wimax দিয়ে সমস্ত কাজ করা যায় । কাজেই 3g দিবার কোন প্রয়োজন নাই। world gsm association এবং বাংলাদেশের মোবাইল কম্পানীসমূহ উত্তরে বলেছেন , 3g দিয়ে এই সমস্ত কাজ আরো নিখুত ভাবে করা সম্ভব। এধরনের বক্তব্য দুটি প্রযুক্তির প্রতিযোগিতা স্পষ্ট করে তুলেছে।
long term evolution
এটা হচ্ছে থ্রিজির পরের ভাসার্ন , যা প্রচন্ড শক্তিশালী। ডাটা ট্রান্সফারের দিক থেকে wi-max এর সাখে এর তুলনা চলে। কমপিউটার দিয়ে যা করা সম্ভব সেল-ফোনেই তা করা সম্ভব হবে, যদি lte চালু করা হয়।
আমাদের দেশে দ্রুত থ্রিজির টেন্ডার হবে। থ্রিজির পরিবর্তে এটার টেন্ডার করার জন্য সরকারকে বলা উচিৎ। যদিও এরিকসন থ্রিজির সমস্ত পরীক্ষা শেষ করে দিয়েছে। তবে সরকার চাইলে সবই সম্ভব।
প্রসারতা
বিশ্বের ১১০টি দেশে ৩০০ অপারেটর এ প্রযুক্তি পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রে মোবাইল ওয়াইম্যাক্স সার্ভিসের গ্রাহক গত বছরের শেষে ১৫০ মিলিয়নে পৌঁছেছে।

21 নিতে চাইলে দিতে পারে।

Oceans series এর সব গুলো ছবি আমার চাই, আমি 30 পর্যন্ত ইনশাল্লাহ আছি, উপল তুমি দিয়ে যেও।

তোমার কাজে লেগেছে, এতেই আমি খুশি।