ভালো জিনিস।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিনের হেড এর নাম খান আবুল কালাম আজাদ,উনি পপুলার ডায়াগনেস্টিক সেন্টারে সন্ধ্যার পর রোগী দেখেন,আপনি অতিসত্তর সেখানে গিয়ে উনার সাথে কনসালটেট করুন,আশা রাখি আপনার সমস্যার সমাধান হবে।

sawontheboss4 wrote:

হোস্টেল এর ডাইনিং এ সেহরি হচ্ছে তেলে চুবান মাছ অথবা মুরগি, যা খেলে তিন দিন অসুস্থ থাকতে হয়। করুন অবস্থা!


শুনে খারাপ লাগলো।  sad

রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস।এই মাসে মুসলমানেরা সকল ধরনের খারাপ কাজ পরিত্যাগ করে,অর্ধবেলা উপোস থেকে এবং আল্লাহর উপাসনা করে আল্লাহর কাছ থেকে রহমত,নাজাত ও মাগফেরাত কামনা করে,আল্লাহও তাঁর বান্দাদের প্রার্থনা কবুল করেন।
বর্তমান মাসে দিন বড় হওয়ায় রোজাও রাখতে হবে অনেকক্ষণ,প্রায় ১৪.৫ ঘণ্টা অভুক্ত অবস্থায় থাকতে হবে,আর এই মাসে পানাহার থেকে বিরত থাকলেও আমরা সেহরির সময় কম আর ইফতারের সময় অনেকবেশী খাবার খায়,যার ফলে বেশ কিছু রোজা পার হলেই অনেকেই শারিরীকভাবে দুর্বল হয়ে পড়ে(সাথে সাথে রোজা রাখা অবস্থায় কাজকর্মও করতে হয়)।কিন্তু আমরা যদি আমাদের খাদ্য গ্রহনের ক্ষেত্রে যত্নশীল হই তাহলে হয়তো অনেক সুন্দরভাবে আমরা সিয়াম পালন করতে পারবো।
সেহেরীর সময়:-
১। এক প্লেট ভাত
২। শাক-সবজি
৩। গোশতের মধ্যে মুরগির গোশত,গরু বা খাসি না খাওয়াই ভালো।
৪। গোশত না খেলে মাছ খাবেন(বড় মাছ হলে-১পিস,ছোট মাছ পরিমাণ মত)
৫। যারা ডায়াবেটিসের রোগী তারা ইচ্ছা করলে রুটিও খেতে পারেন(যারা ইনসুলিন নেন তারা সেহেরীর আগে এবং ইফতারের পরে ইনসুলিন নিতে পারেন।)
৭। খেয়াল রাখবেন প্রতিটি রান্নাতেই যেনো অন্যান্য দিনের তুলনায় তেল কিছুটা কম দেওয়া হয়।
৮। Slow-digesting foods(পাকস্থলীতে ৮ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে ) বেশি খাবেন,এগুলো হচ্ছে-আঁশ জাতীয় খাবার(শাক-সবজি,),ভাত,গমের রুটি ইত্যাদি।
৯। অনেকেই আমরা সেহেরীর সময় গরম ভাতের সাথে আলু বা ডাল ভর্তা এবং ডিম খায়,আলু বা ডাল অনেকেরই ঠিকমত হজম হয় না,তাই খেতে ভারি মজা এই চিন্তা না করে অল্প করে খাওয়াই উচিত। 
ইফতারের সময়:-
ডাক্তাররা যতই বলুক ভাজাপোড়া না খেলে কি আর ইফতারি জমে,তাই খেয়াল রাখবো তেলের মান ও পরিমাণটা যেনো ঠিক থাকে।
১। খেজুর
২। শসা
৩। আপেল,পেয়ারা,পেপে বা অন্যান্য ফলমূল
৪। বেগুনি,আলুর চপ,পেয়াজী খেলে কোনটাই ১ টির বেশি খাওয়া ঠিক হবে না।
৫। ছোলা-মুড়ি:- ইফতারের অত্যাবশ্যকীয় ও অত্যন্ত বিপদজনক খাবার(আমি নিজে অবশ্য খাই না,তবে এটা না খাওয়ার জন্য যেখানেই যাই সেখানেই ব্যাপকহারে গালিগালাজ খাই)।সারাদিন অভুক্ত থেকে ছোলা-মুড়ি খেলে তা হজম করার জন্য পাকস্থলী থেকে যে অতিরিক্ত HCL গ্যাস নি:সরন হয় তাই আমাদের প্রচলিত গ্যাসের কারণ যা অত্যন্ত সাধারণ কিন্তু মারাত্মক ক্ষতিকর।তাই ছোলা-মুড়ির পরিমাণ যেনো খুবই কম থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত।
৭। পাপড়-২ টির বেশি নয়।
৮। যেহেতু শরীরের শক্তির প্রধান যোগানদাতা গ্লুকোজ,তাই ইফতারের মেন্যুতে অবশ্যই শরবত রাখা উচিত,বাজার থেকে Tang জাতীয় শরবতের চেয়ে বাড়িতে লেবু দিয়ে শরবত বানিয়ে নেওয়ায় স্বাস্থ্যকর বলে আমি মনে করি।
৯। জিলাপী-বড়-১টি,ছোট-২টি
১০। পেট পুরো না ভরে বেশি করে পানি খাওয়া উচিত।
আমাদের ইফতারি যেহেতু সন্ধ্যা ৭ টার মধ্যে শেষ হয়ে যাবে তাই এই খাবারগুলো হজমের সুবিধার জন্য রাতের খাবার ১০.১৫-১০.৩০ এর দিকেই খাওয়া ভালো।
আর যেহেতু রমজান মাসে আমরা তাড়াতাড়ি ঘুমায়,তাই রাতে একেবারে পেট ভরে না খাওয়ায় ভালো,ঘুমানোর আগে কিছুক্ষণ হাটাহাটি করা স্বাস্থ্যসম্মত । সেহেরীর সময় ক্ষুধা নিবারনের জন্য যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত,সারাদিন খেতে পারবো না বলে অতিরিক্ত খাওয়া ঠিক নয়।এখন যেহেতু গরম অবহাওয়া বিরাজ করছে তাই আমাদের সেহেরীর সময় পানি বেশি করে খাওয়া উচিত।
রমজান মাসে আমরা সবাই যেনো সুন্দরভাবে,সুস্থ থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি,আল্লাহর কাছে এই দোয়ায় করি,আর আপনারও আমার জন্য দোয়া করবেন,আমিও যেনো ঠিকমত রোজা রাখতে পারি(রমজান মাসে আমার আবার অসুস্থ হওয়ার প্রবণতা একটু বেশি-জ্বর,টাইফয়েড,জন্ডিস,সর্দি-কাশি)।
পরিশেষে আমার বিশ্বাস আপনারা সবাই আপনাদের খাদ্যাভ্যাসটা শৃংখলার মধ্যে রাখতে পারবেন এবং সুস্থ্য থাকবেন।

আমরা এর উপকারিতা কবে পাবো এটাই দেখার বিষয়।

৬৩১

(৫ replies, posted in বিনোদন পাতা)

ক্যাচর-ম্যাচর অভিনয় ছাড়া অন্য কিছু কি তিন্নি পারে?  chatterbox

ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং সতর্ক করে বলেছেন, মানুষ পৃথিবীর সম্পদ শেষ করে ফেলছে। তাই দীর্ঘ মেয়াদে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মহাকাশের বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন করতে হবে। স্টিফেন হকিং গত সোমবার বিগ থিংক নামের একটি ওয়েবসাইট ফোরামে এ কথা বলেছেন। বিভিন্ন বিষয়ে বিজ্ঞানীদের ধারণা ও মতামত প্রচার করে এই ওয়েবসাইট।
হকিং বলেন, ‘একটি ঝুড়িতে বা গ্রহে নিজেদের সব ডিম জমা রাখা উচিত নয়। মানবজাতির অস্তিত্ব দীর্ঘ মেয়াদে টিকিয়ে রাখতে আমাদের একমাত্র সুযোগ হচ্ছে, শুধু পৃথিবীর ওপর নির্ভরশীল না থেকে মহাকাশে উপনিবেশ গড়ে তোলা।’
বিশ্বের অন্যতম প্রতিভাবান এই বিজ্ঞানী সতর্ক করেন, মানবজাতি ভবিষ্যতে এমন সব হুমকির মোকাবিলা করবে যা তার অস্তিত্বকে বিপন্ন করে তুলবে। যেমনটি ঘটেছিল ১৯৬২ সালে ‘কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের’ সময়। ওই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্রব্যবস্থা স্থাপন করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ারও শঙ্কা সৃষ্টি হয়েছিল অনেকের মনে।
স্টিফেন হকিং আরও বলেন, ‘আমরা ক্রমান্বয়ে ইতিহাসের আরও বিপৎসংকুল সময়ে প্রবেশ করছি। আমাদের জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পৃথিবীর সীমিত সম্পদের ব্যবহার। পাশাপাশি পরিবেশ পরির্বতন মোকাবিলায় আমাদের প্রযুক্তিগত সামর্থ্যও ভালো ও মন্দের বিবেচনায় একইভাবে বেড়ে চলেছে। তাই আগামী শতাব্দীর পরও আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ঠিকানা বানাতে হবে মহাকাশে। এ কারণেই মনুষ্যবাহী মহাকাশ অভিযান পরিচালনার পক্ষে আমার অবস্থান।’

সুত্র:-প্রথম আলো
কি মজা কি মজা,আমি চাঁদে বাড়ি বানামু।  big grin   big grin   big grin

The Shawshank Redemption দেখলাম। এক কোথায় অসাধারণ,আমার মতে সবারই মুভিটি দেখা উচিত,IMDB রেটিং-9.2/10,সুতরাং বুঝতেই পারছেন..........
http://a.imagehost.org/0993/shawshank-redemption-poster.jpg

৫৫৫,দারুনতো তৌফিক ভাই,আপনার পোস্ট সংখ্যা।

The A-Team দেখলাম।জটিল একশন মুভি+কমেডিও আছে,দেখার মত।
ব্যক্তিগত রেটিং:- 8/10।

চিত্রনায়িকা অপুর সঙ্গে আর কোনো নতুন ছবিতে কাজ না করার ঘোষণা দিয়েছেন শাকিব খান।
অপুর বিরুদ্ধে তিনি অপেশাদারি আচরণের অভিযোগ এনেছেন। শুক্রবার শাকিব তাঁর বাসায় সাংবাদিকদের কাছে নিজের এই মনোভাবের কথা জানিয়েছেন।
শাকিব বলেন, ‘অপু কাজের ব্যাপারে ইদানীং মোটেও মনোযোগী নন। তাই চলচ্চিত্রের কাজে এর প্রভাব পড়ছে। তা ছাড়া অন্য কোনো শিল্পীর সঙ্গে কাজ করলে অপু সেখানেও সমস্যা করছেন। অপুর সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। দর্শকদের কাছে এখন এই জুটিকে একঘেয়ে মনে হচ্ছে। তাই অপুর সঙ্গে আর কোনো নতুন ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
শাকিবের অভিযোগের ব্যাপারে অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার অনেক ছবি হয়েছে। এ কারণেই হয়তো শাকিব এখন আর আমার সঙ্গে কাজ করতে চাচ্ছেন না। তবে শাকিব কার সঙ্গে কাজ করবেন বা করবেন না—সেটা তাঁর ব্যাপার। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
শাকিব-অপু জুটির প্রথম ছবি কোটি টাকার কাবিন। প্রথম ছবিই ছিল দারুণ ব্যবসাসফল। এর পর একে একে এই জুটির ৩৪টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রায় প্রতিটি ছবিই ব্যবসায়িক দিক থেকে সফল হয়েছে।
এ মুহূর্তে শাকিব-অপু জুটির নির্মাণাধীন ছবি আটটি। হাতে আছে সাতটি নতুন চলচ্চিত্র। এগুলোর ভবিষ্যতের ব্যাপারে শাকিব বলেন, ‘নির্মাণাধীন ছবিগুলোর কাজ শেষ করব। কিন্তু নতুন কোনো ছবিতে অপুর সঙ্গে কাজ করব না।’
অপু বলেন, ‘নির্মাতারা চাইলে নতুন ছবিগুলোর জন্য নেওয়া পারিশ্রমিকের টাকা আমি ফেরত দেব।’
জানা গেছে, এবারের ঈদে এই জুটির পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

সূত্র:- প্রথম-আলো
৩৪ টি ছবি !!!! :অবাক:   :অবাক:  পুরাই মাথা নষ্ট,কেমনে সম্ভব?গিনেস বুকে নাম দেওয়া উচিত। আর কোন দেশে এমন হয় কিনা আমার জানা নেই।

ঠিক আছে,আমি কালকে আমার ডিএমসি এর বন্ধুর সাথে যোগাযোগ করে ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞের ঠিকানা দেওয়ার চেষ্টা করবো।
আমাদের মেডিকেল কলেজের মেডিসিনের হেড এর দেওয়া সাজেশন:
http://j.imagehost.org/0692/2010-08-09_14-11_Facebook_9_Messages.jpg

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত হ্যানসেন হাসেম ক্লার্ক। ৩ আগস্ট অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে মি. ক্লার্ক ইউএস কংগ্রেসম্যান (মিশিগান কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৩) হিসেবে বিজয়ী হন। হাসেম ক্লার্ক বতর্মানে মিশিগান স্টেট সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ বিজয়ে পৈতৃক ভূমি সিলেটের বিয়ানীবাজারে বইছে আনন্দের বন্যা।
জানা যায়, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে ডেমোক্র্যাটদের আধিপত্য বেশি। হ্যানসেন ক্লার্ক প্রাইমারি বৈতরণী সহজে পার হওয়ায় মূল কংগ্রেসনাল নির্বাচনে বিজয়ী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ব্রিটিশ পার্লামেন্টে সিলেটের মেয়ে রুশনারা আলীর বিজয়ের পর এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে প্রথম বাঙালি হিসেবে বিজয়ের দোরগোড়ায় হ্যানসেন হাসেম ক্লার্ক। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে কংগ্রেসনাল নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, কংগ্রেসের এ আসনটি ১৯৪৯ সাল থেকে ডেমোক্র্যাটদের দখলে রয়েছে। এ জন্য হাসেম ক্লার্ক কংগ্রেসম্যান নির্বাচিত হলে এই প্রথম কোনো বাংলাদেশি বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রের মর্যাদাসম্পন্ন পদে অধিষ্ঠিত হবেন। প্রাইমারি নির্বাচনে হ্যানসেন ক্লার্ক ৪৯% ভোট পেয়ে পরাজিত করেছেন সাত মেয়াদের কংগ্রেসম্যান ক্যারলিন চিকস কিলপ্যাট্রিককে।
মার্কিন সিনেটর মি. ক্লার্কের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বিজয়ী হওয়ার খবর বিয়ানীবাজারে এসে পেঁৗছে গত বুধবার।
বিয়ানীবাজার সংবাদদাতা জানান, হ্যানসন হাসেম ক্লার্কের পিতা সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আবদুল হাসেম। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন ক্লার্ক। ক্লার্ক মাত্র আট বছর বয়সে বাবাকে হারান। এ সময় তাঁর মা তেলেমা হাসেম স্কুল গার্ডের চাকরি করেন। ১৯৮৪ সালে বিশ্ববিখ্যাত জর্জ টাউন থেকে জুরিস অব ডক্টর ডিগ্রি নিয়ে আইন পেশার পাশাপাশি রাজনীতিতে যোগ দেন ক্লার্ক। ১৯৯০, ১৯৯৮ ও ২০০০ সালে মিশিগান স্টেট রিপ্রেজেনটেটিভ এবং ২০০২ ও ২০০৬ সালে স্টেট সিনেটর নির্বাচিত হন তিনি। হ্যানসন হাসেম ক্লার্ক যুক্তরাষ্ট্রের বাংলাদেশ আমেরিকান পাবলিক এফেয়ার্স কমিটি অনাবাসী (এনআরবি) সম্মেলনে যোগ দিতে ২০০৭ সালে ২৭ ডিসেম্বর ঢাকায় আসেন। সম্মেলন শেষে পৈতৃক ভূমি শ্রীধরা গ্রামে বেড়াতে এলে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

সূত্র:- কালের কণ্ঠ
দেশের গর্বিত সন্তান,আর আমরা কি করি?যত ডেট এক্সপায়ার্ড নেতাদের ক্ষমতায় বসায় রাখছি।  chatterbox

পড়া খুব ধীর  গতিতে এগুচ্ছে,চিন্তায় আছি।  :চিন্তা:   :চিন্তা:

আপনার বাসা কোথায়?আর সাথে সাথে আপনার টেষ্টস্টেরন(ছেলেদের প্রধান **** হরমন)লেভেল টাও চেক করতে হবে,যদি তা কমে যায় তাহলে টেষ্টস্টেরন হরমন ইঞ্জেকসনের মাধ্যমে দিলে আশা রাখি এই অবস্থার উন্নতি হবে,আসলে সবার আগে আপনার কিছু টেস্ট করা প্রয়োজন,এজন্য আপনাকে ভালো কোনো মেডিসিনের ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিব।যার তার কাছে গেলে ভালো ফল নাও পেতে পারেন।

সাধারনত ছেলেদের Estrogen hormone লেভেল কম থাকে,যদি কোন কারণে তা বেড়ে যায় তাহলে এই সমস্যা দেখা দিতে পারে,

বলতে পারবো না ভাই।

আমাদের দেশের বেশিরভাগ মানুষ মোবাইল অপারেটরের মাধ্যমে ইনটারনেট ব্যবহার করে।এক্ষেত্রে গ্রামীণফোনের গ্রাহকের সংখ্যাই বেশি,মডেম অথবা মোবাইল দিয়ে।আমরা অনেকেই ওয়ারিদ,রবি,বাংলালিংক,টেলিটক সিম দিয়ে জিপি মডেম ব্যবহার করতে চাই,তাদের জন্য এই টিপস।
১। প্রথমে জিপি মডেমের ডিফল্ট সফ্টওয়ার এ ওপেন করুন,
২।তারপর Tools –>Options–>Profile Management যান,
৩।এখানে GP-INTERNET Select করাই আছে।
৪। ডানপাশের প্যানেলে থেকে New সিলেক্ট করুন।
এখন:-
রবি অপারেটরের জন্য:-
Profile Name: Robi-INTERNET
APN Static/APN : internet
Access Number:*99***1#   লিখুন
OK সিলেক্ট করে বের হয়ে আসুন।
এখন মডেমে রবি সিম প্রবেশ করিয়ে Connection হতে Profile Name Robi-INTERNET সিলেক্ট করে connect ক্লিক করে রবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
http://j.imagehost.org/0089/gpinternetmodem.jpg

ওয়ারিদ অপারেটরের জন্য:-
Profile Name: Warid-INTERNET
APN Static/APN : internet
Access Number:*99***1#  লিখুন
OK সিলেক্ট করে বের হয়ে আসুন।
এখন মডেমে ওয়ারিদ সিম প্রবেশ করিয়ে Connection হতে Profile Name Warid-Internet সিলেক্ট করে connect ক্লিক করে ওয়ারিদ ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
বাংলালিংক অপারেটরের জন্য:-
Profile Name: Banglalink-WEB
APN Static/APN : blweb
Access Number:*99***1#  লিখুন
OK সিলেক্ট করে বের হয়ে আসুন।
এখন মডেমে বাংলালিংক সিম প্রবেশ করিয়ে Connection হতে Profile Name Banglalink-web সিলেক্ট করে connect ক্লিক করে বাংলালিংক ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
টেলিটক অপারেটরের জন্য:-
Service Type – No Use No Pay
APN Static/APN :wap
IP=192.168.145.101
Port (optional)=9201
Service – Monthly/Daily Unlimited
APN Static/APN : gprsunl
IP=192.168.145.101 (Advanced settings)
Port (optional)=9201
http://a.imagehost.org/0671/gp_internet.jpg

বি.দ্র. অনেক সময় অন্য অপারেটরের সিম দিয়ে নেট চালাতে গেলে পাসকোর্ড চায়,আপনি গ্রামীনফোনে কাস্টমার কেয়ারে গিয়ে IMEI নম্বর দিলে তার আপনার মডেমের পাসকোর্ড দিয়ে দিবে।

হুমম,অনেক দরকারি তথ্য পাওয়া যাবে।

৪৭ জন like করছে,দারুন জিনিস।  :তালি:

বভতথ্যগুলো জানা খুব প্রয়োজন ছিলো,তৌফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ।

পলাশ ভাই আর তো ডেমো দিলেন না।  I don't know

আজকে আমার এক ব্যাচম্যাটের ডেস্কটপ পিসি কিনে দিলাম,
মনিটর-ডেল ১৮.৫ ইঞ্চি
প্রসেসর-ডুয়েল কোর ২.৭ গি. হার্জ।
মাদারবোর্ড-ইণ্টেল DG 41 RQ।
র্যাম-1 GB।
সবসহ দাম পড়লো ২৬৭০০ টাকা,একেবারে খারাপ না,কমের মধ্যে ভালোই।

আর সময় নেই,কালকেই ১ম প্রফেশনাল পরীক্ষা।ফোরামের সকলের কাছে দোয়া প্রার্থী।এক বারেই যেনো পাস করে ৩য় বর্ষে উত্তীর্ণ হতে পারি।
এই মাসে আমি আর আপনাদের মাঝে থাকবো না,ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে,কিন্তু কিছুই করার নেই,পরীক্ষা বলে কথা। আশা রাখি সবাই আমার জন্য দোয়া করবেন।

আমি বুঝতে পারছি না আর্জেন্টিনা এক হালি গোল কেমনে হজম করলো? এত্ত গোল খাওয়াও তো কষ্টকর।  I don't know   I don't know