Using Citycell zoom ultra modem How i can use grameenphone , banglalink, robi internet. Pl tell this.
এটা আমার জানামতে সম্বব নয়, কারণ Citycell CDMA প্রযুক্তি ব্যবহার করে আর গ্রামীণ ফোন বা বাংলালিংক জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে।
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sawontheboss4
Using Citycell zoom ultra modem How i can use grameenphone , banglalink, robi internet. Pl tell this.
এটা আমার জানামতে সম্বব নয়, কারণ Citycell CDMA প্রযুক্তি ব্যবহার করে আর গ্রামীণ ফোন বা বাংলালিংক জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে।
Using Citycell zoom ultra modem How i can use grameenphone , banglalink, robi internet. Pl tell this.
এটা আমার জানামতে সম্বব নয়, কারণ Citycell CDMA প্রযুক্তি ব্যবহার করে আর গ্রামীণ ফোন বা বাংলালিংক জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে।
আপনাকে অনেক ধন্যবাদ ফোরামে যোগদানের জন্য। আপনার কথা গুলো আমার খুব ভাল লেগেছে। বিশেষ করে
I wish that this forum will help us in our medical field and it will contribute to our society and country to be "no-disease"
আমাদের পরিচয় আপনি আত্মপরিচয় ফোরাম থেকে পাবেন। আশা করি আপনি নিয়মিত হবেন।
আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে কাজে লাগবে।
অনেক ধন্যবাদ সুজন তোমাকে! যাই হোক ফোরামিং নেশা! কয়েকজন কে বোঝাতে পারলেই আমি সার্থক ফোরামিং কী?
অসাধারণ লাগলো, বিশেষ করে
ধনী যুবকেরা প্রেমিকার সাথে চাইনিজে খেতে যায়,
গরীবের ঘরে প্রেম-ভালোবাসা জানালা দিয়ে পালায়।
রেপু প্রাপ্য, দিয়ে দিলাম।
দারুন লাগলো!
file lock kora! password ki?
doridro.com
অনেক মজা পেলাম , কৌতুক গুলো পড়ে, হোজ্জার কৌতুক যতই পুরানো হোক মজা আছে।
এটা কি ২১ তম নাকি ২০ তম ??
আর ডাউনলোড এর পাসওয়ার্ড কি??
pass দিয়ে দিলাম, ভুলে গেছিলাম, আর ছবিমহল এর সার্ভার নষ্ট হওয়াতে দেখতে পাচ্ছ না।
লাইক বাটন দিছিলাম। লোডিং টাইম ডবল হয়ে যায়।
নামালাম!
ঈদ মোবারক ডাঃ! কেমন আছেন ? ফোরামের অপ্টিমেশন চলছে! একটু টাইম লাগবে গোছাতে।
[CENTER]
[SIZE="6"]Download Link[/SIZE]
[url="http://www.fileserve.com/file/mf8YbhU"]http://www.fileserve.com/file/mf8YbhU[/url][/CENTER]
[color="Black"]Install Procedure:[/color]
1. Download the ISO
2. Burn it into CD or DVD by any ISO burner
3. Restart and Boot from your CD
4. Install And Enjoy!
Say thanks! :cool:
পুরানো সব 6ybh-লিঙ্ক কে এডিট করতে হবে :
AVAST আসলেই বস! সন্দেহ নাই! তবে মাইক্রোসফ্ট সিকিউরিটি এসেনসিয়াল মাত্র 7 এমবি! Faster!!!
lenovo G560 laptoper bluetooth kaj korche na. pc te bluetoother kono icon nei.
lenovor website ttheke broadkom bluetooth driver ti namiechi kintu install korbar shomoy bolche "there is no bluetooth device..."
kintu bluetooth indicator key abong light dutoi thikvabe kaj korche.
tobe fn+f5 key thikvabe kaj korche na.
please help me.....
আপনাকে আগে hotkey এর ড্রাইভার ইন্সটল করতে হবে। এরপর hotkey দিয়ে ব্লুটূথ অন করতে হবে, আর broadcom ছাড়া ওখানে যতগুলো ব্লুতূথ দ্রিয়ে=বের আছে, সবগুলো নামান। তারপর ইন্সটল করে দেখুন।
মাঝবয়সে এসে অনেকের ক্ষেত্রে দেখা যায়, প্রচণ্ড ব্যথায় কাঁধ নাড়ানো সম্ভব হচ্ছে না। ধীরে ধীরে কাঁধের সব ধরনের নড়াচড়া বন্ধ হয়ে আসছে এবং কাঁধ অসাড় হয়ে মনে হয় জমে গিয়েছে। এই পরিস্থিতিকে বলে ফ্রোজেন শোলডার বা জমাট কাঁধ। ফ্রোজেন শোলডার একটি দীর্ঘমেয়াদি রোগ।

এতে কাঁধের অস্থি-সন্ধির নড়াচড়া ব্যথাজনিত কারণে উত্তরোত্তর ব্যাহত হয়ে কাঁধ অসাড় হয়ে পড়ে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহকারী অধ্যাপক ডা. আব্দুল গনি মোল্লা ফ্রোজেন শোলডার আলোচনা কালে রোগটির লক্ষণ ও উপসর্গসহ নানা দিক তুলে ধরেন। রোগটি বেশ পরিচিত হলেও তিনি বলেন, এই রোগের আসল কারণ এখনও অজানা। তবে ধারণা করা হয়, কাঁধের মাংসপেশির পেশিবন্ধের (মাংসপেশির যে প্রান্তর অংশই হাড়ের সঙ্গে যুক্ত থাকে) প্রদাহ, অপারেশনজনিত কারণে বাহুর পেশিবন্ধের প্রদাহ, প্লাস্টার বা অন্যান্য কারণে কাঁধের মাংসপেশির নড়াচড়া দীর্ঘদিন বন্ধ থাকা, স্নায়ুর ত্রুটি, বারবার আঘাতে সৃষ্ট ক্ষয় ইত্যাদি কারণে ফ্রোজেন শোলডার হতে পারে। ফ্রোজেন শোলডার সাধারণত পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী মানুষের ক্ষেত্রে দেখা যায়। মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা পুরুষদের তুলনায় বেশি। শুরুটা হয় ধীরে ধীরে। দীর্ঘদিন কাঁধের ব্যবহার না হওয়ায় অথবা যে কোনো একপাশে হাত একটানা ঝুলিয়ে রাখায়, এক সময় দেখা যায় ওই কাঁধে তীব্র ব্যথা হচ্ছে। ব্যথা অনুভূত হয় কাঁধের অস্থি-সন্ধির সম্মুখ ও পার্শ্বীয় অংশে। এই ব্যথা বিস্তৃত হতে পারে ওই পাশের বাহুর সম্মুখভাগে এবং হাতের সম্মুখ ভাগে। অস্বস্তি অসহনীয় হতে পারে রাতে। ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। বাহুর অস্থির ওপরিভাগে প্রযুক্ত চাপ তীব্র ব্যথার জন্ম দিতে পারে। আক্রান্ত কাঁধের পরিধি কমতে থাকে। সঙ্গে থাকতে পারে আশপাশের মাংসপেশির সংকোচন। ফলে সময়ের পরিক্রমায় এক সময় কাঁধের সব ধরনের নড়াচড়া বন্ধ হয়ে যায়। নড়াচড়ার অভাবে এক সময় আশপাশের মাংসপেশি শুকিয়ে আক্রান্ত কাঁধের হাড়গুলোকে অপেক্ষাকৃত স্পষ্ট দেখতে পাওয়া যায়। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘদিন পর ব্যথা কমে গিয়ে কাঁধের কিছুটা নড়াচড়ার ক্ষমতা ফিরে আসতে পারে। এ ছাড়া স্নায়ুর ত্রুটিজনিত কারণে অনেক সময় আক্রান্ত পাশের হাতের আঙুল ফুলে যাওয়া, ত্বক চকচকে হয়ে যাওয়া, ত্বকে ছোট ছোট দাগের সৃষ্টি হওয়া, হাত ঠাণ্ডা হয়ে যাওয়া, বেশি বেশি হাত ঘেমে যাওয়া (অথবা শুষ্কহাত) প্রভৃতি দেখা যায়। ফ্রোজেন শোলডারের চিকিৎসার প্রাথমিক পর্যায়ে কিছু সাধারণ চিকিৎসা, কিছু নির্দেশিত ব্যায়াম প্রয়োজনে বেদনানাশক ওষুধ প্রভৃতি, সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু উপদেশ মেনে চলা। সাধারণ ব্যবস্থার মধ্যে রয়েছে পূর্ণ বিশ্রাম, গরম সেঁক, হাত ঝুলিয়ে রাখা প্রভৃতি। এই পদ্ধতি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পালন করা উচিত। ব্যথা অসহনীয় হলে, কিংবা সঙ্গে বাতজনিত ব্যাধি থাকলে, প্রয়োজনে অস্থি-সন্ধিতে ইনজেকশন নেওয়া যেতে পারে। ব্যায়াম করতে হবে চিকিৎসকের দেখিয়ে দেওয়া পদ্ধতিতে। বেশি টানাহেঁচড়া না করাই ভালো, তাতে কাঁধের কোনো প্রত্যঙ্গ বা তার অংশ ছিঁড়ে যেতে পারে। তবে প্রয়োজনে সম্পূর্ণ অজ্ঞান করে ম্যানিপুলেশন করা যায়। আর সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার সর্বশেষ সমাধান হলো অপারেশন, তবে ভয় নেই। ফ্রোজেন শোলডার বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকের নির্দেশিত সাধারণ ব্যবস্থার মাধ্যমেই ভালো হয়ে যায়। অপারেশন যদি প্রয়োজন হয়ও, তথাপি এটি জটিল অপারেশন নয়।
ডা. সাহিদা সুলতানা সিমু
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
শরীরের যে কোনো টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিকে টিউমার বলা হয়। মস্তিষ্কের টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিকে ব্রেইন টিউমার বা মস্কিষ্কের টিউমার বলে। এ টিউমারগুলোকে বিনাইন ও মেলিগন্যান্ট দু'ভাগে ভাগ করা যায়। বিনাইন টিউমার অপেক্ষাকৃত ভালো। সঠিক সময় সঠিক চিকিৎসা করালে এটি পুরোপুরি নির্মূল সম্ভব। মেলিগন্যান্ট টিউমার খারাপ প্রকৃতির। এটাকেই বলে ব্রেইন বা মস্তিষ্কের ক্যান্সার।

সব ব্রেইন টিউমার খারাপ প্রকৃতির বা ক্যান্সার না হলেও অবস্থানগত কারণে এর চিকিৎসা দ্রুত ও জরুরি হয়ে পড়ে। অধিকাংশ টিউমারের উৎপত্তি মস্তিষ্কে হলেও বেশ কিছু টিউমার শরীরে অন্যত্র হতে মস্তিষ্কে দানা বাঁধে। যে কোনো বয়সের নারী-পুরুষ এ টিউমারে আক্রান্ত হতে পারেন। এমনকি শিশু মস্তিষ্কের টিউমার নিয়েও জন্ম নিতে পারে। এ ছাড়াও কিছু কিছু টিউমার শিশু ও মেয়েদের হওয়ার প্রবণতা বেশি।
লক্ষণ : অস্বাভাবিক মাথাব্যথা, বমি বমি ভাব বা বমি, চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যাওয়া ও খিঁচুনি মস্তিষ্কে টিউমার হওয়ার লক্ষণ। মাথাব্যথার সঙ্গে যদি দ্রুত চোখের দৃষ্টিশক্তি কমে যেতে থাকে বা বিনা কারণে কেউ যদি খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখবেন যত আগে রোগ নির্ণয় করা যাবে চিকিৎসা করে তার ব্যবস্থা নেওয়া তত সহজ হবে।
পরীক্ষা-নিরীক্ষা : মাথাব্যথাসহ চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই সবাই চোখের চিকিৎসকের শরণাপন্ন হন। যদি ঘন ঘন চশমার পাওয়ার বাড়াতে হয় বা মাথাব্যথা না কমে তাহলে নিউরো সার্জনদের শরণাপন্ন হওয়া উচিত। মস্তিষ্কের ক্যান্সার নির্ণয়ে সিটি স্ক্যান ও এমআরআই বেশ ভূমিকা রাখে। তবে এমআরআই সিটিস্ক্যানের চেয়ে বেশি নির্ভুল ও নিরাপদ। এর ক্ষতিকর দিক খুব কম। বাংলাদেশের অধিকাংশ জেলা শহরে সিটি স্ক্যান ও বড় শহরগুলোতে এমআরআই করা যায়।
যা করবেন : ওপরের লক্ষণগুলো কারও মধ্যে দেখা দিলে মস্তিষ্কের ক্যান্সার হয়েছে এমনটি ভাবার কারণ নেই। মাথাব্যথা বা বমি অনেক কারণেই হতে পারে। আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। দেরি করবেন না। যেহেতু কোনো রকমের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই টিউমার নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তাই অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ মতো পরীক্ষা-নিরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হন। যদি টিউমার ধরা পড়ে তাহলে সঠিক চিকিৎসা নিন।
দেশেই চিকিৎসা সম্ভব : ব্রেইন টিউমার বা মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ব্যক্তির খিঁচুনি হলে কুসংস্কারবশত তাকে জিনে ভর করেছে বা খারাপ বাতাস লেগেছে বলে মনে করা হতো। এখনও অনেক স্থানে তাই মনে করা হয়। এরপর আক্রান্ত ব্যক্তির ওপর চলে চিকিৎসার নামে অপচিকিৎসা, নির্যাতন। হয় কালক্ষেপণ। সঠিক রোগ নির্ণয় করতে দেরি হওয়ায় চিকিৎসকের কিছুই করার থাকে না। অনেকই জানেন না যে, আমাদের দেশেও এখন ব্রেইন টিউমারের আধুনিক চিকিৎসা সম্ভব। আক্রান্তরা মনে করেন এত খরচ করে বাইরে চিকিৎসা করাতে আগ্রহী হন না। বরং বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরার অপেক্ষায় থাকেন। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতালে ব্রেইন টিউমারের চিকিৎসা হচ্ছে।
যদিও পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের জনবল ও উন্নত প্রযুক্তির স্বল্পতা আছে, তবুও কম খরচে মানসম্মত চিকিৎসা, অপারেশন পরবর্তী চিকিৎসা সেবা আমাদের দেশেই সম্ভব।
ডা. মোঃ আবু সাঈদ
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নিউরো সার্জারি বিভাগ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল
পুটু আর সাকির মধ্যে কথা হচ্ছে।
পুটু :কী রে, অফিসে না গিয়ে এভাবে বসে আছিস যে?
সাকি :আর বলিস না। বড়কর্তা অফিসে আসতে বারণ করে দিয়েছেন। বস আমার ওপর খুব ক্ষেপা।
পুটু :কেন?
সাকি :অফিসে কাজ করার সময় একটা মশা মেরেছিলাম। এ কারণে হবে হয়তো।
পুটু :শুধু একটা মশা মারার কারণে এত বড় শাস্তি! তোর বস তো লোক ভালো না।
সাকি :আরে বোকা, রেগেছেন কী সাধে! মশাটা যে ওনার গালের ওপরই বসে ছিল।
এক লোক ভাইদের ওপর বিরক্ত হয়ে আদালতে মামলা করতে চাচ্ছেন। পরামর্শের জন্য গেলেন এক উকিলের কাছে।
উকিল :আচ্ছা, আপন ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন কেন, খুলে বলুন তো?
বাদী :আর বলবেন না। আমার বড় ভাই তার ঘরে তিনটা ছাগল পালে, মেজো ভাই তার ঘরে দুইটা গরু পালে, সেজো ভাই পালে চার ভেড়া। এতগুলো প্রাণীর পায়খানা-প্রস্রাবে ঘরে টিকতে পারি না।
উকিল :আপনার ঘরের জানালা খুলে রাখলেই তো পারেন।
বাদী :পাগল হয়েছেন! জানালা খুলে রাখি আর আমার পালা বাদুড়গুলো উড়ে যাক।
ক্লিনিকে এক রোগীর অপারেশন হয়েছে ডাক্তার কয়েকদিন পর তাকে আসতে বললেন। কিন্তু দুদিন পরই রোগীকে ডাক্তারের চেম্বারে দেখে_
ডাক্তার :আরে আপনি! কী খবর? এখন কেমন আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো?
রোগী :না, কোনো সমস্যা হচ্ছে না। তবে হয়েছি কি, এখন দম নেওয়ার সময় আর ছাড়ার সময় বুকের ভেতরটায় টিকটিক শব্দ করে।
ডাক্তার :[বেশ আনন্দের সঙ্গে] তাই তো বলি, আমার এত দামি ব্র্যান্ডের হাত ঘড়িটা গেল কই?
প্রেমিকা :তুমি কি আমায় ভালোবাস?
প্রেমিক :বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পার।
প্রেমিকা :ধরো তোমার শার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি পনেরো টাকা চাইলাম, তুমি দিতে পারবে?
জরুরি টাকাটায় প্রেমিকার চোখ পড়েছে দেখে বিব্রত নিজেকে কিছুটা সামলে নিয়ে_
প্রেমিক :কেন পারব না, একশবার পারব। তবে পরীক্ষার তারিখটা একটু পিছিায়ে দিলে ভালো হয়!
দীর্ঘদিন প্রেম করার পর একদিন খুব সকালে প্রেমিক ফোন করল প্রেমিকাকে।
প্রেমিক :মনে হয় তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
প্রেমিকা :এতদিন পর হঠাৎ এ কথা বলার মানে কী শুনি? কী হয়েছে বলো তো?
প্রেমিক :না, তেমন কিছু না। আমার বাসা থেকে এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।
প্রেমিকা :তা তোমার বাসায় কে কে আছেন?
প্রেমিক :তেমন কেউ নেই। স্ত্রী আর তিন সন্তান!
ডেন্টিস্ট : সর্বনাশ! আপনার দাঁতের মাঝে বিরাট একটা গর্ত হয়েছে, বিরাট একটা গর্ত হয়েছে।
রোগী : দু'বার বলার দরকার নেই, একবারেই বুঝতে পেরেছি।
ডেন্টিস্ট : দু'বার বলিনি, একবারই বলেছি।
রোগী : আমি তো দু'বারই শুনলাম।
ডেন্টিস্ট : আপনার দাঁতের গর্তটা এতবড় যে, সেখান থেকে প্রতিধ্বনি হয়ে দু'বার শোনা...
স্টেশনে থেমে থাকা একটি ট্রেনে দুই ইতিহাসবিদের মধ্যে কথা হচ্ছে।
প্রথম চিন্তাবিদ :ভাই, এটা কোন স্টেশন?
দ্বিতীয় চিন্তাবিদ বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করে বলল, এটা মনে হয় রেলস্টেশন।
এক শিক্ষক ভীষণ রেগে মেগে খেলনার দোকানে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসা খেলনাটা ফেরত দিয়ে বললেন, আমার টাকা ফেরত দিন! নিয়ে যান এই খেলনা।
বিক্রেতা বললেন, কেন, কী হয়েছে স্যার? এটা তো খুবই ভালো খেলনা।
শিক্ষক বললেন, এটা ভাঙে না, কিন্তু এই খেলনা দিয়ে বাড়ি দিয়ে আমার ছেলে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলেছে।
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর হ্যান্ডসেটগুলোতে নতুন ট্রোজান ভাইরাসের আক্রমণ শুরু হয়েছে। ক্ষতিকর এ ট্রোজান ভাইরাসটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর কথোপকথন রেকর্ড করে তৃতীয় পক্ষের কাছে পাঠাতে পারে বলে জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠান সিএ।

সিএর গবেষক দিনেশ ভেনকাটেস্যন জানান, অ্যানড্রয়েড স্মার্টফোনের ভাইরাসটি ব্যবহারকারীর কথোপকথন চলার সময় ব্যবহারকারীকে বিশেষ ধরনের মেসেজ প্রদর্শন করে। মূলত এ মেসেজের মাধ্যমেই এ ট্রোজান ভাইরাস ব্যবহারকারীর কথোপকথনের রেকর্ড করার 'অ্যাঙ্সে' নেয় এবং ফোনের এসডি কার্ডে কথোপকথন রেকর্ড করে থাকে। একই সঙ্গে এটি স্মার্টফোনে একটি কনফিগারেশন ফাইলও ইনস্টল করে, যা রিমোট সার্ভারের সঙ্গে ফোনের যোগাযোগ রক্ষা করতে সহায়তা করে।
অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এর আগেও স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠায় এবং ব্যবহারকারীর টাকা নষ্ট করে এমন এক ক্ষতিকর ট্রোজানের আক্রমণের শিকার হন। আরেক গবেষণা প্রতিষ্ঠান জুনিপার নেটওয়ার্ক জানিয়েছে, ২০১০ সালের চেয়ে বর্তমানে অ্যানড্রয়েড ম্যালওয়ারের সংখ্যা বেড়েছে প্রায় ৪০০ গুণ। একই সঙ্গে এতে ওয়াইফাইয়ের মাধ্যমে আক্রমণের ঘটনাও বেড়েছে।
WLAN নাই, কিনতুন না! 
ঢাকা: নকিয়া বাজারে নিয়ে এলো ‘নকিয়া ব্রাউজার’ সম্বলিত হ্যান্ডসেট নকিয়া সি-২০৩। এ হ্যান্ডসেটের মাধ্যমে অল্প খরচে যে কেউ ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এছাড়াও পাবেন ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সেটের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
ইয়াফেস ওসমান বলেন, ‘মোবাইল হ্যান্ডসেটের জগতে নকিয়া খুবই একটি পরিচিত নাম। ডিজিটাল বাংলাদেশ গঠনে নকিয়ার অত্যাধুনিক মোবাইল সেটটি ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘মোবাইল ফোনের একক মনোপলি ব্যবসা ভেঙে সবার হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
সংবাদ সম্মেলনে নকিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বলেন, ছাত্র বা সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই নকিয়া ব্রাউজারটি তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এটা খুবই দ্রুততার সঙ্গে কাজ করবে এবং খরচও অনেক কম হবে। সহজ প্রযুক্তি সম্বলিত এ ব্রাউজারটি সহজে ব্যবহার করা যাবে।’
এর মাধ্যমে যে কেউ সারা দিনের ইন্টারনেট ব্যালান্স দেখতে পাবেন বলেও জানান তিনি।
নকিয়া সি২০৩ মোবাইল সেটের দাম পড়বে ৭ হাজার ৯০০ টাকা।
এ সেটে টাচ স্ক্রিন ডিসপ্লে, জিএসএম/জিপিআরএস কানেক্টিভিটি নকিয়া ব্রাউজার, ৩ দশমিক ৫ এমএম হ্যান্ড জ্যাক, এফএম রেডিও, টু এমপি ক্যামেরা, ১০ মেগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ৩২ মেগাবাইট মাইক্রো এসডি কার্ডের সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে জানান তিনি।
ক্লিক করে বড় করে দেখুন!
বুকের দুধ: আছে মা ও শিশুর উপকার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৭ আগস্ট থেকে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১১। এবারের প্রতিপাদ্য বিষয় হলো, ‘শিশু খাবে মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার, এই কথাটি বলতে হবে সবসময় বারবার’। বিশ্বব্যাপি শিশুদের মায়ের দুধ খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করে প্রতিবছর এ দিবস পালন করা হয়।
মায়ের দুধ শিশুর জীবনধারণ ও বৃদ্ধির জন্য সুষম খাদ্য। জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। শিশু জম্মের ৬ মাস বা ১৮০ দিন পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। এসময় পানি বা অন্য কোন পানীয় খাওয়ানোর দরকার নেই। কেননা, মায়ের দুধেই আছে শতকরা ৯৫ ভাগ পানি। অন্যান্য পুষ্টিগুন তো আছেই। ৬ মাসের পার থেকে পরিপূরক খাবারের পাশাপাশি ২ বছর পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। শিশুকে দিনে রাতে ৮-১২ বার বুকের দুধ খাওয়ানো যেতে পারে।
শাল দুধ:
প্রসবের পরে মায়ের বুকে প্রথম যে দুধ আসে তা শালদুধ। এ দুধ ঘন, আঁঠালো এবং একটু হলুদ রংয়ের। প্রসবের পরে প্রথম ২-৩ দিন যতটুকু শালদুধ আসে তাই নবজাতকের জন্য যথেষ্ট। অনেকে শিশু জম্মের পরপরই মধুু, চিনি বা পানি দিয়ে থাকে। অথচ, এসময় শিশুকে পানি, মধু বা চিনির পানি দেওয়া শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই জম্মের পরপর শালদুধ ছাড়া আর কিছু দেওয়া যাবেনা। এসব দিলে পাতলা পায়খানা হবার সম্ভাবনা বেড়ে যায়। অন্যদিকে শিশুর বুকের দুধ খাবার আগ্রহ কমে যায়।
শিশুকে শাল দুধ খাওয়ানোর উপকারিতা:
১. শালদুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসাবে কাজ করে ।
২. শালদুধ আমিষ সমৃদ্ধ এবং এতে প্রচুর ভিটামিন-এ আছে।
৩. এতে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা ।
৪. শালদুধ শিশুর পেট পরিষ্কার করে এবং নিয়মিত পায়খানা হতে সাহায্য করে।
৫. শিশুর জন্ডিস হবার সম্ভাবনা কমে যায় ।
বুকের দুধ: আছে মা ও শিশুর উপকার
বুকের দুধ খেলে শুধুমাত্র যে শিশুর উপকার আছে তা নয়। এতে আছে মায়ের উপকারও।
ক. শিশুর উপকার
১. মায়ের দুধে শিশুর প্রয়োজনীয় সব ধরণের পুষ্টি উপাদান থাকে সঠিক মাত্রায়। আর তাই, ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট । মায়ের দুধে পুষ্টি উপাদান ছাড়াও আছে শতকরা ৯০ ভাগ পানি। সেইজন্য শিশুকে ৬ মাস বয়স পর্যন্ত আলাদা পানি দেবার প্রয়োজন নেই।
২. বুকের দুধ পরিষ্কার ও জীবাণুমুক্ত। বায়ু বা পানি বাহিত জীবানু দ্বারা সংক্রমিত হবার সুযোগ নেই। মায়ের দুধে আছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মার উপাদান। ফলে শিশুর অসুখ বিসুখ বিশেষ করে ডায়রিয়া, কান পাকা রোগ, নিউমোনিয়া, শ্বাসনালীর রোগ, হাঁপানী, এলার্জি, চুলকানি ইত্যাদি সংক্রমণের আশংকা কমে যায়।
৩. শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধ উপকারী। গবেষণায় দেখা গেছে, যে সব শিশু কৌটার দুধ খায় তাদের তুলনায় মায়ের দুধ যারা খায় তাদের বুদ্ধির বিকাশ বেশি হয়।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার ফলে অসুস্থ হলেও শিশু তাড়াতাড়ি ভাল হয়ে যায়।
৫. মায়ের দুধ শিশু মৃত্যুর হার কমিয়ে দেয়।
৬. মায়ের দুধ সহজে হজম হয় । প্রাথমিক অবস্থায় শিশুর দেহ জটিল খাবার হজম করতে পারেনা। কিন্তু মায়ের বুকের দুধের উপাদান সহজে হজম হয়।
৭. মায়ের দুধে পূর্ণমাত্রায় ভিটামিন ‘এ’ থাকে বলে শিশুর রাতকানা হবার সম্ভাবনা থাকে না।
৮. পরবর্তীতে শিশুর ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি ভয়াবহ রোগ হাবর সম্ভবনা কমে যায়।
খ.মায়ের উপকার
১. জম্মের পরপরই শিশুকে বুকের দুধ দিলে মায়ের প্রসবজনিত রক্তপাত বন্ধ হয়। পরবর্তীতে রক্তস্বল্পতা হয়না। গর্ভজনিত স্ফীত জরায়ু দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
২. শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ালে মায়ের স্বাস্থ্য ভাল থাকে।
৩. যে সব মা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের স্তন, জরায়ু এবং ডিম্বকোষের ক্যান্সার হবার সম্ভাবনা কম থাকে।
৪. ৫ মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ালে স্বাভাবিকভাবে জন্মনিয়ন্ত্রনে সাহায্য করে এবং ২ বৎসর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ালে ঘন ঘন গর্ভবতী হবার সম্ভাবনা কমে যায়।
৫. বুকের দুধ খাওয়ালে মায়ের আত্মবিশ্বাস বাড়ে। শিশুর সাথে মায়ের আত্মিক বন্ধন দৃঢ় হয়।
৬. মায়ের দুধ নিরাপদ, ঝামেলামুক্ত এবং মায়ের বাড়তি খাটুনি ও সময় বাঁচায় এবং অর্থের সাশ্রয় হয়।
ডা. মহিউদ্দিন মাসুম
লেখিকা :ফারহানা খানম মিথিলা শিক্ষার্থী,
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা
বাংলাদেশ প্রতিদিন থেকে সংগৃহীত
বাংলাদেশ প্রসঙ্গ
৩২. 'বনফুল' কাব্য প্রকাশিত হয় বাংলা কোন সালে?
ক. ১৩৮২ খ. ১২৮৭ গ. ১২৮২ ঘ. ১৩০৯
৩৩. চর্যাপদে সবচেয়ে বেশি পদ লিখেছেন কাহ্নপা_ কতটি লিখেছেন?
ক. ১২. খ. ১৩ গ. ১৪ ঘ. ১৫
৩৪. কোনটি অসামঞ্জস্যপূর্ণ? বই লেখক
ক. বাংলা নাটকের ইতিহাস অজিত কুমার ঘোষ
খ. ব্যাকরণ মঞ্জুরী মুহাম্মদ এনামুল হক
গ. বাংলা সাহিত্যের কথা ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. বাংলা সাহিত্যের কথা ড. সুকুমার সেন
৩৫. নাটকের ক্ষেত্রে বাংলা সাহিত্যে প্রথম কোন তথ্যটি সঠিক?
প্রথম নাটক নাট্যকার
ক. সামাজিক নাটক রাম নারায়ণ তর্করত্ন
খ. বিয়োগান্তক নাটক শরৎচন্দ্র
গ. ট্রাজেডী তারাপদ শিকদার
ঘ. ঐতিহাসিক নাটক মধুসূদন
৩৬. জাতীয় কবি কাজী নজরুলের সমাধিতে কবে তার স্ত্রী প্রমিলার সমাধির মাটির মিলন ঘটে?
ক. ২৮ ফেব্রুয়ারি, ২০১১ খ. ১ মার্চ, ২০১১ গ. ২ মার্চ, ২০১১ ঘ. ৪ মার্চ, ২০১১
৩৭. ১৫ মার্চ, ২০১১ দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়?
ক. কুয়াকাটা, পটুয়াখালী খ. মংলা, খুলনা গ. তেজগাঁও, ঢাকা ঘ. বৈটপুর, বাগেরহাট
৩৮. কোনটির অবস্থান সঠিক?
চর অবস্থান
ক. উড়িরচর নোয়াখালী খ. চর শাহাবানী হাতিয়া গ. চর গজারিয়া লক্ষ্মীপুর ঘ. সবগুলো
৩৯. সংবিধানের ক্ষেত্রে ভুল?
ভাগ অনুচ্ছেদ সংখ্যা
ক. ১ম ৫ খ. ২য় ১৮ গ. ৬ষ্ঠ ২৩ ঘ. ১০ম ১
৪০. সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি কতদিনের মধ্যে পাস করবেন?
ক. বিলম্ব করতে পারবেন না
খ. ৭ দিন গ. ১ দিন ঘ. ১৫ দিন
৩৮. কোনটির অবস্থান সঠিক?
চর অবস্থান
ক. উরিরচর নোয়াখালী খ. চর শাহাবান হাতিয়া গ. চর গজারিয়া লক্ষ্মীপুর ঘ. সবগুলো
৩৯. সংবিধানের ক্ষেত্রে ভুল?
ভাগ অনুচ্ছেদ সংখ্যা
ক. ১ম ৫ খ. ২য় ১৮ গ. ৬ষ্ঠ ২৩ ঘ. ১০ম ১
৪০. সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি কতদিনের মধ্যে পাস করবেন?
ক. বিলম্ব করতে পারবেন না খ. ৭ দিন গ. ১ দিন ঘ. ১৫ দিন
৪১. বিশিষ্ট সাহিত্যিকদের প্রথম গ্রন্থ সম্পর্কে ভুল?
সাহিত্যিক গ্রন্থ
ক. শরৎচন্দ্র মন্দির খ. আহসান হাবীব রূপের নেশা গ. নীলিমা ইব্রাহীম বিশ শতকের মেয়ে ঘ. আবুল ফজল চৌচির
৪২. প্রাচীনকালে ভারতবর্ষে একটি যুগ হতো কত বছরে?
ক. ৫ খ. ১৫ গ. ৭ ঘ.১২
৪৩. বাংলা কাব্যসাহিত্যের আধুনিকতার জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. মধুসূদন দত্ত গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. সতেন্দ্রনাথ দত্ত
৪৪. বাংলায় বিভিন্ন শাসনামলে রাজধানী_ এক্ষেত্রে ভুল?
শাসনামল রাজধানী
ক. সুলতানী আমল গৌড় খ. মৌর্য ও গুপ্ত বংশ গৌড় গ.খড়গ একডালা ঘ. লক্ষণ সেন নদীয়া
৪৫. বিভিন্ন নদীর মিলিত স্থান হিসেবে সঠিক_
নদীর নাম মিলিত স্থান
ক. পদ্মা-যমুনা শিবালয় (মানিকগঞ্জ) খ. হালদা-কর্ণফুলী বগুড়া গ. রূপসা-ভৈরব খুলনা ঘ. ব্রহ্মপুত্র-তিস্তা চিলমারী, কুড়িগ্রাম
৪৬. ১৮৫৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
ক. শকুন্তলা খ. বর্ণ পরিচয় গ. সীতার বনবাস ঘ. ভ্রান্তিবিলাস
৪৭. প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে?
ক. থানা শিক্ষা কর্মকর্তা খ. জেলা শিক্ষা কর্মকর্তা গ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘ. শিক্ষা মন্ত্রণালয়
৪৮. নিচের কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল?
ক. তিনবিঘা করিডর খ. দহগ্রাম গ. জাফলং ঘ. রৌমারী
৪৯. কোনটি ভুল?
মহাকাব্য রচয়িতা
ক. স্পেন বিজয় -সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী খ. মহাভারত -বাল্মীকি গ. প্রভাস -নবীনচন্দ্র সেন ঘ. পৃথ্বীরাজ- যোগীন্দ্রনাথ বসু
৫০. কোনটি সঠিক?
নাম উপাধি
ক. মালাধার বসু -গুনরাজ খান
খ. মুকুন্দরাম দাস -স্বভাব কবি
গ. শ্রীকর নন্দী -সিথিলার কবি
ঘ. যতীন্দ্রনাথ বাগচি -অনল প্রবাহের কবি
৫১. বাংলাদেশ সংবিধানের কত ধারায় ন্যায়পাল নিয়োগের কথা উল্লেখ আছে?
ক. ৫১ খ. ৪৪ গ. ৭২ ঘ. ৭৭
৫২. শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রথম ভাস্কর্যটির নাম_
ক. রূপসী বাংলা খ. শাবাশ বালাদেশ গ. অপরাজেয় বাংলা ঘ. বিজয় বাংলা
৫৩. বিখ্যাত স্থাপনাগুলো নিয়ে মিথ্যা_
স্থান অবস্থান
ক. ধর্মসাগর দিঘি টাঙ্গাইল খ. আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল গ. ধনবাড়ি মসজিদ টাঙ্গাইল ঘ. নবরত্ন ওসমানী উদ্যান
৫৪. সতীদাহ প্রথা বাতিল হয়_
ক. ১৯৪০ খ. ১৮২২ গ. ১৮২৯ ঘ. ১৮৫১
৫৫. 'এডাম স্মিথ' সম্পর্কে সত্য_
ক. শ্রম বিভাজন নীতি দেন
খ. অর্থনীতির জনক বলা হয়
গ. লেইস ফেয়ার নীতি দেন
ঘ. সবগুলো সত্য
৫৬. কোনটি মিথ্যা_
নাম ছদ্মনাম
ক. স্বামী কালীকানন্দ অব ধূত
খ. সমরেশ বসু কালকূট
গ. মীর মশাররফ হোসেন দৃষ্টিহীন
ঘ. শেখ আজিজুর রহমান শওকত ওসমান
৫৭. মোজাম্মেল হককে বলা হয়_
ক. শান্তিপুরের কবি খ. জাতীয় মঙ্গলের কবি গ. ক+খ ঘ. ক্লাসিক কবি
৫৮. কোনটি মিথ্যা_
বই লেখক
ক. মানুষের মানচিত্র রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খ. কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. মায়া কাজল জসীম উদ্দীন
ঘ. জননী শওকত ওসমান
৫৯. বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ_
ক. বেদান্ত খ. কপাল কুণ্ডলা গ. কথোপকথন ঘ. দিকদর্শন
৬০. নিচের কোন ব্যক্তিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাহিত করা হয়?
ক. সৈয়দ আলী আহসান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
৬১. সৈয়দ মুজতবা আলী যে ছদ্মনামে লিখতেন_
ক. সত্যপীর
খ. রায়পিথৌরা
গ. টেকচাঁদ
ঘ. সিতারা
৬২. র্যাব কত সালে স্বাধীনতা পুরস্কার পায়?
ক. ২০০৮ খ. ২০১০ গ. ২০১১ ঘ. ২০০৬
৬৩. নজরুল চত্বর কোথায় অবস্থিত_
ক. পশ্চিমবঙ্গ খ. আসানসোল গ. ময়মনসিংহ ঘ. বাংলা একাডেমী
৬৪. পাল বংশ বাংলায় কত বছর রাজত্ব করে?
ক. ১২০০ বছর খ. ৫০০ বছর গ. ৪০০ বছর ঘ. ২০০ বছর
৬৫. এসো হে বৈশাখ_ গানটির রচয়িতা_
ক. সম্রাট আকবর খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. ওস্তাদ আলাউদ্দিন খাঁ ঘ. ফেরদৌসী রহমান
৬৬. 'অশনি সংকেত' চলচ্চিত্রের নায়িকা ববিতার আসল নাম কি?
ক. ফরিদা পারভিন খ. বনানী চৌধুরী গ. ফরিদা আক্তার ঘ. পিয়েরী বেগম
৬৭. বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র_
ক. চিত্রা নদীর পাড়ে খ. আলী বাবা চলি্লশ চোর গ. মুখ ও মুখোশ ঘ. বাদশা
৬৮. কোনটি মিথ্যা?
পঞ্জিকা প্রকাশকাল
ক. দিকদর্শন ১৭৮০ খ. ঝলক ১৮৮৫ গ. তত্ত্ববোধিনী ১৮৪৩ ঘ. ধূমকেতু ১৯২২
৬৯. কোনটি মিথ্যা?
অঞ্চল নৃত্য
ক. যশোর বল খ. খুলনা ধূপ গ. সিলেট মণিপুরী ঘ. ফরিদপুর ঝুমুর
৭০. বাংলা পিডিয়া (বিশ্বকোষ) প্রকল্পের পরিচালক_
ক. অধ্যাপক জোবায়েদা আরা গুলশান খ. ড. সিরাজুল ইসলাম গ. মাহবুবুল আলম চৌধুরী ঘ. রিপ্টি চিন্টনিশ
৭১. 'পুতুল নাচের ইতিকথা' কার উপন্যাস?
ক. এয়াকুব আলী চৌধুরী
খ. বেগম রোকেয়া
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. মোতাহের হোসেন
৭২. কোনটি কাজী নজরুলের কাব্যগন্থ নয়_
ক. ছায়ানট খ. ঝিঙে ফুল গ. প্রলয় শিখা ঘ. হোম শিখা
৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে কোন গ্রন্থ উৎসর্গ করেছেন_
ক. বসন্ত, গীতিনাট্য খ. শেষের কবিতা, উপন্যাস গ. নেমেসিস, কাব্যগ্রন্থ ঘ. বিসর্জন, নাটক
৭৪. কোন ভাষাবিদকে পাকিস্তান সরকার 'প্রাইড অব পারফরম্যান্স' নামের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে?
ক. রামমোহন রায় খ. ড. সুকুমার সেন গ. ড, মুহম্মদ শহীদুল্লাহ ঘ. আবুল ফজল
৭৫. 'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
ক. মৃত্যুক্ষুধা খ. আলালের ঘরের দুলাল গ, হাজার বছর ধরে ঘ. জোহরা
৭৬. প্রস্তাবিত মগবাজার-মৌচাক-ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
ক. ৮.২৫ মি. খ. ৬.২৫ মি. গ. ৮.২৫ কি. মি. ঘ. ৫.৭৫ কি. মি.
৭৭. ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের জার্সির ডিজাইন করেন কে?
ক. হাবীবুল্লাহ আল ইমরান খ. আল আসাদ মীর গ. কাজী হামিদুল হক ঘ. মীর সোহরাব হোসেন
৭৮. 'ব্রি-৫৫' হচ্ছে উচ্চ ফলনশীল_
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. পাট
৭৯. কোনটি সঠিক?
উপজাতি অবস্থান
ক. চাকমা জৈয়ন্তিকা পাহাড় খ. কুকি রাঙামাটি গ. রাজবংশী রাজশাহী ঘ. ত্রিপুরা শেরপুর
৮০. বাংলাদেশে কিশোরী অপরাধ কেন্দ্র কোথায়?
ক. টঙ্গী খ. উত্তরা গ. কোনাবাড়ী ঘ. কোনোটিই নয়
৮১. বাংলাদেশ সর্বপ্রথম কত সালে অলিম্পিক গেমসে অংশ নেয়?
ক. ১৯৭৩ খ, ১৯৮৪ গ. ১৯৭৯ ঘ. ১৯৮৬
৮২. বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে?
ক. ভিটামিন-এ খ. ভিটামিন ই গ. ভিটামিন-বি ঘ. কোনো ভিটামিন থাকে না
৮৩. বাংলাদেশের কোন জেলায় 'বাথান' রয়েছে?
ক. পাবনা খ. রাজশাহী গ. কুষ্টিয়া ঘ. সিরাজগঞ্জ
৮৪. কোন তথ্যটি অসামঞ্জস্যপূর্ণ _(পানি শোধনাগারের জন্য)
অবস্থান নির্মাণকাল
ক. চাঁদনী ১৮৭৫ খ. সোনাকান্দা ১৯২৯ গ. গোদানাইল ১৯৮৯ ঘ. সায়েদাবাদ ২০০২
৮৫. বেসরকারি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা_
ক. যমুনা সার কারখানা খ. কাফকো গ. জিয়া সার কারখানা ঘ. কোনোটিই নয়
৮৬. বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা কোথায়?
ক. নরসিংদী খ. গাজীপুর গ. পতেঙ্গা, চট্টগ্রাম ঘ. পাকশী, পাবনা
৮৭. EPZ নিয়ে মিথ্যা?
ক. ১ম- চট্টগ্রাম EPZ খ. ২য়- ঢাকা EPZ গ. ৪র্থ- কুমিল্লা EPZ ঘ. ৭ম- উত্তরা EPZ
৮৮. বাংলাদেশে ডেঙ্গু জ্বরের একমাত্র চিকিৎসা কেন্দ্র_
ক. ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল খ. মিটফোর্ড হাসপাতাল গ. বারডেম হাসপাতাল ঘ. ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল
৮৯. ভৌগলিক উপনামের ক্ষেত্রে ভুল?
ক. খাগড়াছড়ির দুঃখন খরস্রোতা চেঙ্গী খ. বাংলার শস্য ভাণ্ডারন বরিশাল গ. বাংলার ভেনিসন বরিশাল
ঘ. সাগরকন্যা বলা হয় পঞ্চগড় জেলা
৯০. কোনটি মিথ্যা?
বর্তমান নাম পুরাতন নাম
ক. কুষ্টিয়া নদীয়া খ. যশোর খলিফাবাদ গ. ভোলা শাহবাজপুর ঘ. কক্সবাজার পালকিং
৯১. কুলাউড়া পাহাড়ে কী পাওয়া গেছে?
ক. চীনামাটি খ. কয়লা গ. লালমাটি ঘ. ইউরেনিয়াম
৯২. গণপরিষদে, হস্তলিখিত সংবিধানে সদস্যরা স্বাক্ষর করেন কবে?
ক. ১২ অক্টোবর, ১৯৭২ খ. ১০ এপ্রিল, ১৯৭২ গ. ৪ নভেম্বর, ১৯৭২ ঘ. ১৪ ডিসেম্বর, ১৯৭২
৯৮. ২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবি_
ক. গঙ্গাযাত্রা খ. মনপুরা গ. বৃত্তির বাইরে ঘ. চাঁদের মতো বউ
৯৯. সার্কভুক্ত কোন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি?
ক. ভারত খ. পাকিস্তান গ. শ্রীলঙ্কা ঘ. নেপাল
১০০. বাংলাদেশের ১ম টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নাম_
ক. বঙ্গবন্ধু শেখ মুজিব টেক্সটাইল বিশ্ববিদ্যালয় খ. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
গ. শেখ ফজিলাতুন্নেছা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
ঘ. শহীদ জিয়াউর রহমান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
উত্তরমালা : ৩২.গ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক ৩৭. ঘ ৩৮.ঘ ৩৯.ক ৪০.খ ৪১.খ ৪২.ক ৪৩.খ ৪৪.গ ৪৫.খ ৪৬. খ ৪৭. ক ৪৮.খ ৪৯. খ ৫০.ক ৫১.ঘ ৫২. গ ৫৩. ঘ ৫৪.গ ৫৫.ঘ ৫৬.ঘ ৫৭.গ ৫৮.গ উ: (সুফিয়া কামাল) ৫৯.ক ৬০.ক ৬১. কখগ (ঘ-ডাকনাম) ৬২.ঘ ৬৩.ঘ ৬৪.গ ৬৫.খ ৬৬.গ ৬৭.গ ৬৮.ক (উ:১৮১৮) ৬৯.ঘ ৭০.খ ৭১.গ ৭২.ঘ ৭৩.ক ৭৪.গ ৭৫.খ ৭৬.গ ৭৭.ক ৭৮.ক ৭৯.খ ৮০.গ ৮১.খ ৮২.গ ৮৩.ক ঘ ৮৪.ক ৮৫.খ ৮৬. খ ৮৭. ঘ ৮৮. ঘ ৮৯. ঘ (উ: পটুয়াখালী) ৯০.খ (উ: খলিফাবাদ) ৯১.ঘ ৯২.ঘ ৯৩.ক খ গ (অপসারণ) ৯৪.খ ৯৫.গ ৯৬.ক ৯৭.ক ৯৮.খ ৯৯.ক ১০০.খ।
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sawontheboss4
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.১২ seconds (৬৫.৯৫% PHP - ৩৪.০৫% DB) with ৬ queries