আমরা অনেকেই যে ওয়েবসাইট এ প্রবেশ করেছি তার ranking সম্পর্কে জানতে ইচ্ছুক!  কিন্তু সমস্যা হচ্ছে কিভাবে জানবো এই মজার জিনিসটি সম্পর্কে??
এটি জানতে হলে প্রথমে ক্লিক করুন এখানে
তারপর পর্যায়ক্রমে ছবি দেখে গোল চিন্বিত অংশ গুলোতে ক্লিক করুন

1.
http://j.imagehost.org/0561/2010-05-09_21-13_Alexa_the_Web_Information.jpg

2.
http://j.imagehost.org/0607/2010-05-09_21-14_Alexa_Internet.jpg

3.
http://j.imagehost.org/0924/2010-05-09_21-15_Alexa_Internet.jpg

4.
http://j.imagehost.org/0755/2010-05-09_21-16_Alexa_Internet.jpg

5.
http://j.imagehost.org/0756/2010-05-09_21-17_Software_Installation.jpg

6.
http://j.imagehost.org/0634/2010-05-09_21-18_Add-ons.jpg

7.
এখন তীর চিন্বিত অংশে আপনার প্রবেশ করা ওয়েবসাইট এ ranking দেখতে পাবেন
http://j.imagehost.org/0290/2010-05-09_21-30.jpg
বি.দ্র: এই পোস্টটি শুধু মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য

৭৭

(১২ replies, posted in টিপস এবং ট্রিকস)

সত্যিই অসাধারন পোস্ট :whistling:
আমি অবশ্য তোর কাছে থেকে আগেই শিখেছিলাম এটি সম্পর্কে!!
আচ্ছা, free download manager সফ্টওয়্যারটির ফীড ব্যাক কেমন??

কষ্ট করে সন্তান জন্ম দেয়ার চেয়ে সন্তান ফ্রী পাইলেই তো বেশি লাভ।
আদনান মনে হচ্ছে বিষয়টি ভালোই বোঝে.....

৭৯

(৩ replies, posted in খেলাধূলা)

কিন্তু হতাশার ব্যাপার হচ্ছে, বিশ্বকাপ ফুটবল এর মোট বৃহত  আসরে কোনও পূর্ব প্রতিষ্ঠিত খেলোয়াড় মোটেও ভাল খেলতে পারেন না। মেসি,রোনাল্ড কিংবা রুনি সবার প্রতি আমার দৃঢ় আস্থা আছে যে তারা ১০০% ফ্লপের তালিকায় থাকবেন কারণ বিশ্বকাপ এতটাই স্বার্থপর, সে যে শুধু নতুন প্রতিভার অন্বেষনেই ব্যস্ত থাকে।
সরি, মেসি-রোনাল্ড-রুনি :rotfl:  :rotfl:

সফ্টওয়্যার টি ডাউনলোড করার পর গতানুগতিকভাবে ইন্সটল করলেই হয়ে যাবে। ব্যবহার বিধিও  খুবই সহজ। তাই স্ক্রীন শট এর মাধ্যমে দেখাইনি। ট্রাই করলেই বোঝা যাবে।

আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতই না গতানুগতিক পড়াশুনা করে এসেছি। এবার সময় এসেছে কিছুটা ভিন্ন ধারার পড়াশুনা করার। চলুন তাহলে-
           যেই যন্ত্র চালাতে কোনো তেল, গ্যাস, বিদ্যুত্ লাগে না = ষড়যন্ত্র।
           যে দন্ত কখনও ব্যথা করে না বা পড়ে না = তদন্ত।
           একবার গেলে সহজে আসে না যে জিনিস = বিদ্যুত্।
           যে পোর্ট দিয়ে পণ্য বা যাত্রী আসে যায় না = রিপোর্ট।
           পাগড়ি পরে না যে বর = খবর।
           যে বিলে মাছ ধরা অসম্ভব = টেবিল।
           পান করা যায় না যে পানি = হাঁপানি।
           মানুষ বা প্রাণীর ত্যাগকৃত ‘মল’ নয় যা = শপিংমল।
           যে মেলায় আনন্দ নেই = ঝামেলা।
           বাজানোর অযোগ্য যে বীণ = প্রবীণ।
           যে বক মাটিতেই ঘুরে বেড়ায়, আকাশে ওড়ে না = যুবক।

আমরা তো LH এর সামনের গাছ থেকে পেড়ে আনা আমের আচার খেয়েছি।
অপরিপক্ক হাতে বানানো,তাই খুব একটা  ভাল লাগেনি।

এসব ছবি ব্যান করে দিতে হবে, আমার ছবি গেল কই??
সব তো দেখছি এডমিন এর ছবি দিয়ে ভরা

রাজশাহী মেডিকেল কলেজ তার ৫২ তম বছরে এসে অসাধারণ এক ফুটবলার খুজে পেয়েছে! তাকে ইদানিং মেসির সাথে তুলনা করা হচ্ছে! মেসির মতই সে বাঁ পায়ে খেলে এবং নিয়মিত গোল দিচ্ছে!
সে হচ্ছে আমি, এবার চিনতে পেরেছেন তো বাপু???
চোখ রাখুন মাঠে, প্রতিদিন বিকেল ৫.৫৫-৬.৪০ সময়ে

ল্যাপটপের মনিটর 14.1 ইঞ্চিই আমার কাছে বেস্ট। 15.6 ইঞ্চি মনিটর দেখলে 1964 সালের কম্পিউটার এর কথাই মনে পড়ে।

সকল বিভাগীয় শহরে আগামী জুলাই এর মধ্যে ওয়াইম্যাক্স এর সেবা পৌছে দেয়ার দাবিতে মানববন্ধন করা হক!!!

আমি মাত্র 3 দিন গুগল ক্রোম 4.0.249.43  ভার্সনটি ব্যবহার করেছি। অদক্ষ হওয়ায় আমার কাছে বিরক্তিকর থেকেছে। আশা করি এটি ব্যবহার করতে পারব।

অনেকেই হয়তবা xilisoft video converter ইউজ করেন, আমিও এটি ইউজ করি। আমি মোটামুটি মানসম্মত একটি ভিডিও কনভার্টআর খুজে পেয়েছি mobile media converter। বেশ সহজেই কনভার্ট করা যায় অধিকাংশ ফাইল। আমি নিজেই বেশ কয়েকটি গান কনভার্ট করেছি এবং ভাল ফলও পেয়েছি। N70 তে গান গুলো ভালোই চলছে।
সফ্টওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

খাওয়া দাওয়া তো দুই দিন আগে থেকেই ছেড়ে দিয়েছি!!
দেখা যাক কতটুকু লোড করতে পারি...

তাহলে তো মনে হচ্ছে আমারই লাভ হয়ে গেল সংসার ভেঙ্গে গিয়ে

৯১

(১৭ replies, posted in আত্মপরিচয়)

তাহলে কি আমরা এখনো আপনাকে মামী, চাচী, কাকী বলেই ডাকবো? পরিচয় জটিলতা তো থেকেই গেল :wave:

৯২

(৬ replies, posted in তথ্য বটিকা)

গতকাল বিকেলে হোষ্টেল সংলগ্ন হোটেলে এক লোক আমাকে এই রসুনের উপকারিতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল
তাকে অল্পবিস্তর ধারণা দিতে পেরেছিলাম। ইস, সেখানে যাওয়ার আগে যদি একবার পোস্টটি পড়ে যেতাম !!

যদি কেউ রাতে একটা শান্তির ঘুম দিতে চান ( যাদের ঘুম খুবই পেইনফুল ) তারা প্রতিদিন বিকেল বেলা নূন্যতম ৪৫ মিনিট ফুটবল খেলে দেখতে পারেন
আমি বেশ উপকৃত হচ্ছি, অতএব আপনিও....
তৌফিক, ট্রাই করে দেখ তো :jaw-dropping:  :jaw-dropping:

আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে, গত ২৪/০৪/২০১০ ইং তারিখে দৈনিক প্রথম আলোতে রাজশাহী মেডিক্যাল কলেজের বাংলা ফোরাম সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অতি শিগ্রই রাজশাহীর স্থানীয় পত্রিকা গুলোতেও ফোরামের বিজ্ঞাপন প্রকাশিত হতে যাচ্ছে।

আপনারা কেউ কি জানেন, একটি মাত্র ছবিই একটি যুদ্ধের পরিসমাপ্তি ও লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি এড়াতে সক্ষম হয়েছিল। আজকে আপনাদের সেই ছবিটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি
http://j.imagehost.org/0474/Zobair7_1256336370_2-KimPuch1.jpg
১৯৭২ সালের ৮ই জুন। ভিয়েতনাম যুদ্ধে নাপাম বোমার আগুনে জ্বলছে Trang Bang গ্রাম। আগুনে দগ্ধ নয় বছরের নগ্ন বালিকা Kim Phúc (ফুক) ও আতঙ্কিত কিছু শিশু জীবন বাঁচাতে দৌড়ছে। উল্লিখিত ছবিটি তুলেছিলেন Associate Press-এর ফটোগ্রাফার Nick Ut। তিনি এই ছবিটির জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। নাপামের আগুনে দগ্ধ ও আতঙ্কগ্রস্থ কিম ফুকের নগ্ন ছবিটি ভিয়েতনাম যুদ্ধ তথা ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে আগুনে ঘৃতাহুতির মত কাজ করেছিল

বি দ্র: ইতিহাস সাক্ষ্য দেয় যে সাম্রাজ্যবাদী এবং অবৈধ দখলদার শক্তি আমেরিকা ১৯৬৫ সালে ভিয়েতনামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে আমেরিকা বিশ্ব কুখ্যাত নাপাম বোমা পরীক্ষামূলক্ভাবে সর্বপ্রথম ব্যবহার করে ভিয়েতনাম বাসীর উপর। লক্ষ লক্ষ ভিয়েতনাম বাসী প্রাণ দিলেও তারা মাথা নত করেনি। শেষপর্যন্ত  যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, যুদ্ধবিরোধী মার্কিন জনমত, মাই লাই হত্যাকান্ডের নৃশংসতা, বিশ্বব্যাপী মার্কিন বিরোধী বিক্ষোভ-নিন্দা ইত্যাদি কারণে আমেরিকানদের আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এ যুদ্ধে চরম মূল্য দিয়ে পর্যুদস্ত হয়ে দেশে ফিরে যায়।উল্লেখ্য যে, যুদ্ধে আমেরিকার নিহতের সংখ্যা ৫৮,০০০ ও আহতের সংখ্যা ৩,০৪,০০০।

৯৬

(৪ replies, posted in রসের হাঁড়ি)

আমি প্রতিটি ছবিই ওপেন করে দেখেছি, সত্যিই সেগুলো অসাধারণ
আপনাকে ধন্যবাদ, আমাদের মজা দেয়ার জন্য :whistling:

৯৭

(৩ replies, posted in রসের হাঁড়ি)

৩ টি কৌতুক ভালোই লাগলো :bouncy:  :bouncy:

৯৮

(২ replies, posted in তথ্য বটিকা)

http://j.imagehost.org/t/0142/2010-04-22_22-51_Bangla.jpg

হিট স্ট্রোক মানে হচ্ছে অত্যধিক তাপমাত্রা। আপনারা হয়তো জানেন যে আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়. এতে যে পরিমান তাপ উত্পন্ন হয়, ঘামের সাহায্যে এবং চামড়া থেকে বিকিরণের মাধ্যমে সেই তাপ শরীর থেকে বেরিয়ে যায়. কিন্তু উচ্চ তাপমাত্রা,উচ্চ আর্দ্রতা এবং রোদে অত্যধিক সময় ধরে একটানা কাজ করলে  শরীরের তাপমাত্রা বাইরে ছড়িয়ে পড়তে পারে না। ফলে তাপমাত্রা বেড়ে গিয়ে 106°F বা তারচেয়ে বেশি হয়। একইসাথে,পানি কম খাওয়ার ফলে যে পানি শূন্যতা তৈরি হয় সেক্ষেত্রেও হিট স্ট্রোক হতে পারে।

লক্ষণ সমূহ:
১) শরীরের তাপমাত্রা বৃদ্ধি
২) ঘাম কমে যাবে বা একেবারে বন্ধ হয়ে যেতে পারে। ত্বক লাল, শুষ্ক হয়ে যেতে পারে।
৩) শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হবে
৪) অস্বাভাবিক জিনিস দেখবে
৫) অস্বাভাবিক আচরণ করতে পারে
৬) অসংলগ্ন কথা বার্তা বলতে পারে
৭)  অজ্ঞানও হয়ে যেতে পারে

সমস্যার সমাধান যেভাবে করতে পারেন :
১) প্রথমেই রোগীকে কোনো ঠান্ডা জায়গায় শুইয়ে রাখুন
২) তারপর পরনের কাপড় চোপড় খুলে ফেলুন এবং রোগীর গায়ে ধীরে ধীরে ঠান্ডা পানি ঢালুন
৩) ঘাম এবং বাষ্পী ভবন বাবস্থার উন্নতির জন্য রোগীকে পর্যাপ্ত পরিমাণে বাতাস করুন
৩) ঠান্ডা পানিতে লবণ, চিনি মিশিয়ে রোগীকে খাওয়াতে থাকুন
৫) থার্মো মিটার দিয়ে কিছুক্ষণ পরপর শরীরের তাপমাত্রা পর্য বেক্ষণ করুন এবং উপরোক্ত প্রচেষ্টা গুলি অব্যাহত রাখুন যতক্ষণ পর্যন্ত না তাপমাত্রা 101-102°F এ নেমে আসে
৬) এরই মধ্যে ডাক্তারকে কল দিতে অবশ্যই ভুলবেন না*****

বি দ্র: গরম আবহাওয়ায় যদি আপনাকে জরুরী কাজ করতেই হয় তাহলে প্রচুর পরিমানে পানি পান করুন এবং একই সাথে চা কফি পান করা থেকে বিরত থাকুন কারণ এগুলো আপনার শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে

http://www.chobimohol.com/image-7EE9_4BD43632.jpg

আমরা ইদানিং লক্ষ করছি, শর্ট পিচ ক্রিকেট এর বদলে শর্ট পিচ ফুটবল খেলা বেশি জনপ্রিয়তা অর্জন করেছে
প্রচন্ড গরমেও ফুটবল খেলা যে খুবই মামুলি ঘটনা, আর.এম.সি এর ছেলেরা তা রাজশাহীবাসী কে ভালভাবেই বুঝিয়ে দিচ্ছে
আর এম সি এর ফুটবল বিশেষজ্ঞ গণ ধারণা করছেন, বিশ্বকাপ ফুটবল এর উত্তাপ সম্ববত ছড়িয়ে পড়েছে.

:jump: :jump:
মাত্র ৪০০ মিটার দূরে বাইপাস মোড়ে অবস্থিত খালার দোকানে খুবই উন্নত মানের খাবার পাওয়া যায়
মাত্র ৩০ টাকায় উদরপূর্তি....কি চিন্তা করছেন?
বি দ্র: পরিবেশ আপা বা মামার দোকানের মতোই