আমি specially কূলম্যান ভাইকে ধন্যবাদ জানাই, কারণ উনি না আসলে ১০০ সংখ্যাটি যে অধরাই থেকে যেত!!!
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by সাকির আহমেদ রনি
আমি specially কূলম্যান ভাইকে ধন্যবাদ জানাই, কারণ উনি না আসলে ১০০ সংখ্যাটি যে অধরাই থেকে যেত!!!
গতকাল শেষ হইছিল, আজ আবার পি6 নিলাম। কিন্তু এই নিউজ পড়ে ১০০% হতাশ আমি।
সারাটা জীবন ব্যাড লাকের খপ্পরে পড়ে পিষ্ট হয়ে গেলাম :rotfl: :rotfl:
আমার ল্যাপটপও কয়েকদিন ধরে একটু পাগলামি করতেছিল, ফ্রী ভার্সন এ কাজ হচ্ছিল না। তাই প্রো ভার্সন খুজে বের করলাম। ল্যাপটপ এখন smoothly চলছে, গতিও বেশ বেড়েছে।
advanced system care pro ভার্সন পুরো এক বছর চালাতে পারবেন ফ্রী লাইসেন্স কী দিয়ে!! এটি ফ্রী ভার্সনের চেয়ে অনেক অনেক বেশি কার্যকরী! তাহলে এবার নিচের পদ্ধতি অনুসরণ করুন--
১) প্রথমে এখানে ক্লিক করুন
৩) এবার একটি account name ও license code পাবেন, তা যথাযথ ভাবে সংরক্ষণ করুন
৪) এখন asc সফ্টওয়্যারটির লেটৈস্ট ভার্সন ডাউনলোড করুন এখানে থেকে
৫) এবার ম্যানুয়ালি ইন্সটল করুন সফ্টওয়্যারটি
৬) লাল চিন্বিত অংশে ক্লিক করুন
৭) এখন পূর্বের সেভ করা account name ও license key বসিয়ে দিন এবং ok চাপুন
৮) এরপরের ৪ টি স্টেপ না দেখেই পরপর ক্লিক করুন
এখন আপনি সম্পূর্ণ প্রস্তুত pro ভার্সন ব্যবহার করার জন্য
রাতেই বেশি চালাস বলেই তো সকালের প্রথম লেক্চারটা ঠিকই মিস হয় :thumbsup: :thumbsup:
মার্কিন গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, ঘুমানোর আগে ল্যাপটপের ব্যবহার ইনসমনিয়া বা অনিদ্রার ঝুঁকি বাড়ায়। তাই গবেষকরা জানিয়েছেন, ঘুমাতে যাবার কমপক্ষে দুইঘন্টা আগেই ল্যাপটপ বন্ধ করা উচিৎ।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ল্যাপটপের স্ক্রিন থেকে যে উজ্জ্বল আলো বের হয়, তা মানুষের মস্তিষ্ক এবং ঘুমের নিয়মে বিভ্রান্তি তৈরি করে। কেবল ল্যাপটপ নয়, বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইসও মনে বিভ্রান্তি তৈরি করে। এমনকি দিনের বেলাতেও এ বিভ্রান্তি দূর হয় না। ফলে ঘুমহীন সময় কাটানোই একসময় ইনসমেনিয়ার রূপ নেয়।
এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, শরীরে প্রাকৃতিক ঘড়ির জানালা রাত ৯ থেকে ১০ টার মধ্যে বন্ধ হতে শুরু করে। কিন্তু এসময় কম্পিউটার ব্যবহার মনকে বিভ্রান্ত করে তোলে। একজন মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে সূর্য ওঠার সঙ্গে সম্পর্ক রেখে চলে। সূর্যের উজ্জ্বল কিরণে মস্তিষ্ক জেগে ওঠে এবং মেলাটিন নামের হরমোন নিঃসরণ বন্ধ করে দেয়। জানা গেছে, মেলাটিন হরমোন রাতের বেলা ঘুম আনার জন্য কাজ করে।
গবেষকরা জানিয়েছেন, আইপ্যাডের মতো ডিভাইস থেকে বের হওয়া নীল রঙের আলো মস্তিষ্কের কাজে বাধা হয়ে দাঁড়ায়। মস্তিষ্ক যখন ঘুমানোর জন্য অন্ধকার চায়, তখন স্ক্রিনের এ নীল আলো বিভ্রান্ত করে দিতে পারে মস্তিষ্ককে। মানুষের চোখ নীল আলোতে অনেক বেশি সংবেদনশীল থাকে। বলা হচ্ছে, দিনের বেলা এ আলো সহনীয় হলেও রাতের জন্য নয়।
এ গবেষণার উল্লেখ করে ল্যাপটপে বই না পড়ে সরাসরি বই পড়ার পরামর্শই দিয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন, ভালো বই মস্তিষ্কের বিশ্রামেও সহায়ক। এমনকি তা ভালো ঘুমও এনে দিতে পারে, কারণ বাতির আলো সরাসরি চোখে না পড়ায় মস্তিষ্কের কোনো ক্ষতি হয় না।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার স্লিপ ডিজঅর্ডার সেন্টারের অ্যাসোসিয়েট ডিরেক্টর অ্যালন আভিডান জানিয়েছেন, ‘বাতি জ্বালিয়ে পুরোনো দিনের কোনো বই পড়ার অভ্যাস করাই ভালো হবে। তবে এ বাতিটি যেনো বেশি উজ্জ্বল না হয়, সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন’।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, শোবার ঘরে টেলিভিশন চললেও ঘুমের খুব বেশি ব্যাঘাত ঘটে না, যতোটুকু ল্যাপটপ ব্যবহারে ফলে ঘটে। কারণ টেলিভিশনে বিম লাইট ব্যবহার করা হয় না; আর আমরা টেলিভিশন খুবই কাছে থেকেও দেখি না, যতোখানি কাছে থাকে ল্যাপটপ।
তথ্য সূত্র: এখানে
যে যাই বলুক না কেন, সর্বকালের সেরাদের একজন হতে হলে মেসিকে অন্তত একবার বিশ্বকাপ জিততে হবে। আশা করি, মেসি তা পারবে :whistling: :wave:
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে চলায় সম্ভাব্য বিপদের কথা আমরা শুনেছি৷ সম্প্রতি একদল বিজ্ঞানী এক গবেষণায় জানিয়েছেন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকলে এক পর্যায়ে অ্যান্টার্কটিকা অর্থাৎ দক্ষিণ মেরুর বরফ খন্ডে ধস নামতে পারে।
তীব্র শীতল আবহাওয়ার কারণে পৃথিবীর একেবারে উত্তর ও দক্ষিণে অবস্থিত দুই মেরুর পুরোটাই বরফে আচ্ছাদিত৷ প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গমাইল আয়তনের দক্ষিণ মেরুর আকার এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পরেই৷ হাজার হাজার বছর ধরে এই অ্যান্টার্কটিকায় বরফের পাহাড় জমে আছে৷ এই বরফের পুরুত্ব কোন কোন জায়গায় কয়েক কিলোমিটার পর্যন্ত৷ পানির ওপর ভেসে থাকা বরফের পাহাড়ের কারণেই অন্য যে কোন মহাদেশের তুলনায় দক্ষিণ মেরুর গড় উচ্চতা বেশি৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এসব বরফ খন্ডও গলতে শুরু করেছে৷ ফলে বেড়ে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা৷ কিন্তু তার চেয়েও ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে যদি সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়।
নামকরা বিজ্ঞান জার্নাল নেচার এ প্রকাশিত এক গবেষণার ফলাফলে বলা হয়েছে সমুদ্রের পানির উষ্ণতা যদি আর মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস বা ৯ ডিগ্রি ফারেনহাইট বাড়ে তাহলে বিশাল এই দক্ষিণ মেরুতে ধ্বস শুরু হতে পারে৷ অর্থাৎ পানির উষ্ণতা বৃদ্ধির ফলে সেখানে যেসব বরফের পাহাড় রয়েছে সেগুলো গলে যেতে শুরু করবে এবং এক পর্যায়ে পশ্চিম অ্যান্টার্কটিকার বিশাল অংশ পানিতে তলিয়ে যাবে বলে বিজ্ঞানীরা আশংকা করছেন৷
তারা আরো জানিয়েছেন যে এমনটি যদি ঘটে তাহলে সারা বিশ্বের সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে পাঁচ মিটার অর্থাৎ প্রায় ১৬ ফুট৷ আর তাহলে সাগরে হারিয়ে যাবে সমুদ্র পৃষ্ঠ থেকে কম উচ্চতা সম্পন্ন বহু দেশ৷ বিশেষ করে মহাদেশীয় এলাকাতে অবস্থিত ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর আর কোন অস্তিত্ব থাকবে না৷
তবে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে কয়েক শতাব্দী লেগে যাবে এমনটি মন্তব্য করেছেন ব্রাসেলসের ফ্রাইয়ে ইউনিভার্সিটির গবেষক ফিলিপ হুইব্রেখটস৷
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্যানেল এক হিসাবে জানিয়েছে যে গ্রিন হাউস গ্যাস নির্গমনের কারণে ২১০০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা ১.৮ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে৷
তথ্য সুত্রঃ এখানে
আমার তাও ধরেছে, এতা আমি কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম।কিন্তু ভুলে পরিক্ষা করা হয় নি :thumbsup: :thumbsup:
আসলে সাইট টি হচ্ছে, bn.m.wikipedia.org
পত্রিকায় প্রিন্টিং মিস্টেক ছিল। মূল পোস্টে সব সংশোধন করে দিয়েছি।এখন সব কিছুই ওকে :whistling: :whistling:
pixresizer সফ্টওয়্যার টি দারুন কাজের।এজন্য তৌফিক এবং উপলকে ধন্যবাদ :wave: :wave:
তবে সকলের সুবিধার্থে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিলাম।
ডাউনলোড করুন- এখানে
E buddyr chaya mig ta beshi valo.
মিগ আমার কাছে সবচেয়ে বিরক্তিকর মনে হয়
Nimbuzz কথাটা বলার জন্যই এলাম, বোধ হয় একটু দেরি করে ফেলেছি।
আমি উপলের সাথে একমত :whistling:
ধন্যবাদ ভাই, বিষয়টি নজরে নিয়ে আসার জন্য :whistling:
আশা করি, সুমন ফোরামের উপরও এফসিপিএস ডিগ্রী লইবে :whistling:
ফ্রী এডিশন নাকি প্রফেশনাল ??
এটি তো মোবাইল বিষয়ক আলোচনায় দেয়া হয়েছিল, দয়া করে পোস্টগুলো পড়বেন এবং ফোরামকে ধন্য করবেন। নিচের লিংকটিতে ক্লিক করুন...
http://www.rmcforum.com/viewtopic.php?id=100
বন্ধু, ফোরাম দুনিয়ায় তোমাকে স্বাগতম। আশা করি, নিজের অর্জিত জ্ঞান ফোরাম এ শেয়ার করবে এবং নিয়মিত হবে
ইনশাল্লাহ আরএমসি আরও এগিয়ে যাবে।
এতদূর যখন আসতে পেরেছি, ইনশাল্লাহ আরো এগিয়ে নিয়ে যেতে পারব আমরা সকলে মিলে।
আপনার পোস্ট করা দুটো কবিতাই পড়েছি। একেবারেই বাস্তবধর্মী কবিতা। আমার পরিচিত এক ভাইয়ের গল্প বলি--সে মাস ছয়েক আগে বিয়ে করেছিল। ভাবী দেখতে যথেষ্ট সুন্দরী। হটাত একদিন কথা প্রসঙ্গে সে বলল, নিজের বউকে অন্য মেয়ের সাথে তুলনা করলে নাকি বউ এর চেয়ে পরনারীকেই বেশি আকর্ষণীয়া লাগে। আসল ব্যাপার হচ্ছে, জীবনের সকল ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য..... কেউই তার নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট নয়।
আম গাছের ছবিটা image host এর মাধ্যমে আপলোড করেছিলাম! ছবিটা ছিল ডিজিটাল ক্যামেরায় তোলা!
ডিজিটাল ক্যামেরায় তোলা সবগুলো ছবির ক্ষেত্রেই একই সমস্যা দেখাচ্ছে অর্থাত forum textlink দেখাচ্ছে কিন্তু forum hotlink দেখাচ্ছে না তাই বাধ্য হয়ে thumbnail দিয়েছি
মজার ব্যাপার হচ্ছে, মোবাইল ক্যামেরায় তোলা ছবি কিংবা zetscreen শট এর মাধ্যমে আপলোড করা ছবির ক্ষেত্রে সব কিছুই ok....
সমাধান থাকলে জানাবেন
আমের শহর রাজশাহীতেই আপনাদের দাওয়াত থাকলো। আর কিছুদিন পরেই সকল বন্ধুদের দাওয়াতের সময় সূচি জানিয়ে দেয়া হচ্ছে......
কমুনিটি মেডিসিন লেক্চার এ আমার উপস্থিতি ৫৬ দিনে মাত্র ২৭ দিন কিন্তু অন্যগুলোর অবস্থা মোটামুটি সন্তোষজনক!! :rotfl: :rotfl:
বুঝতে হবি আমার রুমমেট, সবাই সাবধানে কথা বলবে :whistling:
ফোরাম জগতে সুস্বাগতম :wave: :wave:
বিজ্ঞাপন তো ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে বন্ধু, কী আর মতামত দিব??
এখন আশার বাণী হচ্ছে, এতে পেজ দ্রুত লোড হচ্ছে
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by সাকির আহমেদ রনি
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৪ seconds (৮৪.২৩% PHP - ১৫.৭৭% DB) with ৬ queries