২৬

(৩ replies, posted in রসের হাঁড়ি)

:crackup:  :crackup:  :d

:laughing:  :laughing:

কাজের জিনিস :applause:  :applause:

:applause:  :applause:  :applause:

সবার আগে প্রয়োজন সচেতনতা।

নয়াদিগন্তর খবর।আমি দিতে চাইছিলাম। :optimist:  :optimist:

বাংলাদেশের ইন্টারনেট এর ইতিহাস জানানোর জন্য ধন্যবাদ। :whistling:  :whistling:

৩৩

(৩ replies, posted in ধর্মীয় আলোচনা)

আমরা বিভিন্ন সময়ে আল্লাহর দরবারে দোয়া করে থাকি। কিন্তু আমাদের সেই দোয়া কী সবসময় আল্লাহর দরবারে কবুল হয়? আমরা জানি হয় না। কিন্তু কেন হয় না আসুন তার কিছু কারণ জেনে নেই।

দোয়া কবুলের পথে বাধা-

এমন কিছু কাজ রয়েছে যা করতে থাকলে, আল্লাহর দরবারে কোনও দোয়া করলে তা কবুল হবে না। যথা –
১। হারাম খাওয়া। অর্থাত্ হারাম পথে উপার্জিত খাদ্য খাওয়া বা কোনও হারাম জিনিস খাওয়া।
২। দোয়া কবুল হওয়ার ব্যপারে আস্থা ও বিশ্বাস না থাকা।
৩। দোয়া কবুল হওয়ার ব্যপারে তাড়াতাড়ি করা।
৪। অমনোযোগ বা খামখেয়ালীর সাথে দোয়া করা।
৫। অতীতের গুণাহের জন্য অনুতপ্ত না হওয়া।
৬। অহংকার থেকে নিজের অন্তর কে পবিত্র না করে দোয়া করা।
৭। ন্যায়ের নির্দেশ ও অন্যায়ের প্রতিরোধ না করা।
৮। যাদু বা বান-টোনা করা।
৯। পিতা মাতার নফরমানি করা।
১০। অন্যায় ভাবে কার উপর জুলুম করা।

আল্লাহ আমাদের সকলকে উপরোক্ত কাজগুলো থেকে দূরে থাকার তাওফিক দান করুন।আমীন।

সুদীর্ঘ লেখা।
:chat:  :chat:

তাও হচ্ছে না।

ভিন্ন জগত শিরোনাম দেখে কেউ আবার ভাববেন না যে আমি মঙ্গল গ্রহ কিংবা চন্দ্র পৃষ্ঠের খবর জানানোর জন্য জন্য লিখছি। আমি এখানে বাংলাদেশের ভিন্ন জগত এর কথা বলব। আমদের দেশেও ভিন্ন জগত নামে একটি পিকনিক স্পট আছে। যা রংপুর এ আছে। যদি কেউ সুযোগ পান ঘুরে আসতে পারেন।(যদিও আমি নিজে কখনো যাই নাই।) এডমিন কে এই ফোরাম টি খোলার পরামর্শ বা অনুরোধ আমিই করেছিলাম কিন্তু দেখি কেউ কিছু লেখে নাই। মনে ভিন্ন জগত এর কোনও খোজ খবর কার জনস নাই। তাই কী আর করা আমিই ভিন্ন জগত এর খবর দিয়ে এর উদ্বোধন করে দিলাম। :d  :d  :d

আমাদের প্রিয় হযরত মুহাম্মাদ (সhappy আমাদেরকে সকল বিষয়ে শিক্ষা দিয়ে গেছেন। আমি এখানে খাওয়ার বিষয়ে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন তার সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করেছি।

১। খাওয়ার শুরুতে "বিসমিল্লাহির রাহমানির রহীম বলে খাওয়া শুরু করা।"

২। সর্বদা ডান হাতে খাওয়া।

৩। বরতনের ঐ অংশ থেকে খাওয়ার যা নিকটবর্তী ।

৪। খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রহীম বলতে ভুলে গেলে খাওয়ার মাঝখানে যখনই স্বরণ হবে তখনই "বিসমিল্লাহী আওয়ালাহু ওয়া অখিরাহ" বলা।

৫। বড় বা শ্রদ্ধেও ব্যক্তি আগে খাওয়া শুরু করা।

৬। খাওয়ার শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দুআ করা।

উপরে বর্ণিত আদব ছাড়াও হযরত মুহাম্মাদ (সhappy আমাদেরকে আরও অনেক শিক্ষা দিয়াছেন।
আল্লাহ তাআলা আমাদের সেগুলো মেনে চলার তাওফিক দান করুন। আমীন।

অ্যাডভাণ্স্ড় সিস্টেম care এর সার্ভার succesfully patch হচ্ছে না। কেউ সমাধান জানলে প্লীজ হেল্প করুন।

:thumbsup:  :thumbsup:

:optimist:  :optimist:  :optimist:

Prothome vinno jogot sironame akti forum lagbe.

বর্তমানে বিবিধ ফোরাম এ যে কটি  ফোরাম রয়েছে তা এই ফোরাম এর  বিশালত্তের তুলনায় খুবই কম বলে মনে হয়।
তাই এখানে নতুন কিছু  ফোরাম প্রয়োজন। :number1:  :highfive:  :cutie:

২০০৮ এর তা ২০১০ দশেইতো দিবে। এইটাই ডিজিটাল সিস্টেম। বুঝছ... :rotfl:  :rotfl:  :rotfl:  :hyper:

উপল BD wrote:

বাংলাদেশ নামেই ডিজিটাল কামে এনালগের চেয়েও ধীরগতির ॥  :innocent:    :innocent:

vaire asha korte to dosh nai.

১০ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ এর।

৪ পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের বক্তব্য শেষে মাননীয় প্রধান মন্ত্রী ২০০৮ সালে দেশের চলচ্চিত্রে অনবদ্য ভ‚মিকা পালনের জন্য পূর্ব মনোনীত ২৩ টি বিভাগে মোট ২৪ জনকে পুরস্কৃত করেন। এরপর বিএফডিসি নির্মিত প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু ও চলচ্চিত্র শিল্প’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।

শেষ পর্বে চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মৌসুমীর উপস্থাপনায় চলচ্চিত্র শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন। এতে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী রুনা লায়লা। নৃত্য পরিবেশন করেন শামীম আরা নিপা, শিবলী মোহাম্মদ, শাকিব ও অপু বিশ্বাস। নাটিকা মঞ্চস্থ করেন এটিএম শামসুজ্জামান, টেলি সামাদসহ আরো অনেকে।   

উল্লেখ্য, ২০০৮ সালের সেরা পূর্ণদের্ঘ্য চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে স. আজম ফারুক প্রযোজিত ‘চন্দ্রগ্রহণ’। ছবিটির পরিচালক মুরাদ পারভেজ পেয়েছেন সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার।

এছাড়াও অন্যান্য পুরস্কার বিজয়ীরা হলেন সেরা সংগীত পরিচালক ইমন সাহা, সেরা নৃত্য নির্দেশক মাসুম বাবুল, সেরা অভিনেতা রিয়াজ, সেরা পার্শ্ব অভিনেতা শামস্্ সুমন, সেরা খল নায়ক জহির উদ্দিন পিয়ার, সেরা অভিনেত্রী সাদিকা পারভিন পপি, সেরা পার্শ্ব অভিনেত্রী দিলারা জামান ও গুলশান আরা আখতার চম্পা, সেরা কাহিনীকার মোহাম্মদ রফিকুজ্জামান, সেরা চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা মুরাদ পারভেজ, সেরা গায়ক এন্ড্রু কিশোর, সেরা গায়িকা রুমানা মুর্শেদ কনক চাঁপা, সেরা গীতিকার কবির বকুল, সেরা সুরকার আলম খান, সেরা চিত্রগ্রাহক (রঙিন) মো: রেজাউল করিম বাদল, সেরা শিল্পনির্দেশক মো: কলমতর, সেরা শিশুশিল্পী প্রার্থনা, ফার্দিন ও দিঘি (বিশেষ শাখা) এবং সেরা মেকাপম্যান মো: শামছুল ইসলাম।

এবার বৃটেনের নির্বাচনে ভোটার নিবন্ধনের কাজে সাহায্য করছে সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম ফেসবুক। জানা গেছে, ২০শে এপ্রিলের মধ্যে নতুন ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করার লক্ষ্য বাস্তবায়নের জন্য ফেসবুককেও কাজে লাগিয়েছে দেশটির নির্বাচন কমিশন। খবর বিবিসি টেকনোলজির।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বৃটেনের যেসব ফেসবুক ব্যবহারকারী সপ্তাহান্তে (উইকএন্ড) ফেসবুকে প্রবেশ করবেন, তাদের ফেসবুকের পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে তারা ভোটার তালিকায় নিবন্ধন করেছেন কি না। যদি তারা না-বোধক উত্তর টেপেন, তাহলে ফেসবুক তাদের বৃটেনের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের নিবন্ধন পাতায় নিয়ে যাবে।

তবে নিবন্ধন ফরমটি পূরণ করে অনলাইনেই জমা দেয়া যাবে না বলেই জানিয়েছে বিবিসি। আবেদনকারীকে ফরমটি প্রিন্ট করে তা পূরণ করে ডাক মারফত অথবা নিজে গিয়ে স্থানীয় ভোটার নিবন্ধন কার্যালয়েই জমা দিতে হবে।

অনলাইনেই কেনো ভোটার নিবন্ধন করা হচ্ছে না, এ বিষয়ে দেশটির নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে- ‘অনলাইনে ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করলে জালিয়াতির সুযোগ থাকে। সশরীরে উপস্থিত হয়ে নিবন্ধনপত্র জমা দিলে সেই ভোটার সম্পর্কে প্রদত্ত তথ্যাদি নিশ্চিত করা যায়।’

বিবিসি জানিয়েছে, এখনো প্রায় ৩৫ লাখ বৃটিশ ভোটার তালিকায় নিবন্ধন করেননি। তবে ফেসবুক সরাসরি সাহায্য করায় নিবন্ধন কাজ দ্রুত এগোবে বলেই আশা করছে নির্বাচন কমিশন।

অদুর ভবিষ্যতে আমাদের দেশেও এ পদ্ধতি চালু করা যাবে বলে আমি মনে করি। কেননা নতুন প্রজন্ম ব্যাপক ভাবে তথ্য প্রযুক্তির দিকে ঝুকে পরছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেট সিরিজের মধ্য দিয়ে জাতীয় দলে ফেরার আশা প্রকাশ করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আক্তার। জুলাই থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে সিরিজটি।

শোয়েব ক্রিকইনফোকে বলেন, "খেলায় ফিরতে ইংল্যান্ড হবে আমার জন্য উত্তম জায়গা। কারণ সেখানে বোলিংয়ের ভালো পরিবেশ ও সুযোগ রয়েছে।"

গোড়ালির চোটের কারণে বর্তমানে শোয়েব দলের বাইরে রয়েছেন, বাদ পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে। তবে গোড়ালিতে অস্ত্রোপচার সফল হয়েছে। চোট কাটিয়ে এখন খেলার জন্য নিজেকে প্রস্তুত করেছেন বলে জানান তিনি।

শোয়েব সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছেন দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে। তখন থেকে ফিটনেস সমস্যা, মোহাম্মদ আমিরের উদয় এবং মোহাম্মদ আসিফের ফিরে আসার বিষয়গুলো তাকে জাতীয় দল থেকে দূরে সরিয়ে রেখেছে। এছাড়া তিনি ২০০৭ সালের ডিসেম্বর থেকে পাকিস্তানের টেস্ট দলের বাইরে রয়েছেন।

শোয়েব ১৭ এপ্রিল থেকে পাকিস্তানে শুরু হওয়া পেনট্যাঙ্গুলার ওয়ান ডে টুর্নামেন্টে 'ফেডারেল এরিয়াস' দলের হয়ে খেলবেন। বলেন, "পুণরায় নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে আমি বোর্ডের (পিসিবি) নিকট কৃতজ্ঞ। আমি আমার সেরা খেলা উপহার দিতে চাই।"

শোয়েব এর বোলিং ঝড় দেখার অপেক্ষায় রইলাম আমরা। :bouncy:  :bouncy:

ধন্যবাদ এডমিনকে। খেলাধুলা ফোরামটি যোগ করার জন্য।

ছবি নাই। তাই দেওয়া হয় নাই।

সম্প্রতি বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিল এদেশের তথ্যচিত্র সংক্রান্ত একটি আর্কাইভ তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং এর ডেটাবেজ প্রস্তুতের এর একটি উদ্যোগ গ্রহণ করেছে। জানা গেছে, এই আর্কাইভে থাকবে বিভিন্ন তথ্যচিত্র, এতদসংক্রান্ত তথ্য, কাহিনী সংক্ষেপ এবং কাহিনীকারের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি।

জানা গেছে, ইতোমধ্যেই তথ্যচিত্র সংগ্রহের কাজ শুরু করেছে বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিল। আর্কাইভ প্রসঙ্গে কাউন্সিলের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী গ্লিটজকে বলেছেন, ‘তথ্যচিত্রের কাজ বাংলাদেশে ধীরে ধীরে জনপ্রিয় হলেও এখনও আমাদের কোন আর্কাইভ নেই।’

তিনি আরো বলেন, ‘তথ্যচিত্রের কোনো আর্কাইভ না থাকার কারণে বিভিন্ন প্রদর্শনীর সময়ে আমাদেরকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও, নতুন যারা কাজ করতে চান তাদের জন্যও এমন একটি আর্কাইভ অত্যন্ত জরুরি।’

জানা গেছে, এই আর্কাইভের সমস্ত তথ্যই বাংলা এবং ইংরেজী এই দুই ভাষাতেই পাওয়া যাবে। এছাড়াও আর্কাইভে সংগৃহীত সব তথ্য সবাই অনলাইনে দেখতে পারবেন বলেই জানা গেছে। পরবর্তীতে তথ্যচিত্রগুলো সিডি/ডিভিডি আকারে প্রকাশ করার সম্ভাবনা আছে বলেও জানা গেছে।   

উল্লেখ্য, আর্কাইভ তৈরীর জন্য আগ্রহী সকল পরিচালকদের কাছ থেকে তথ্যচিত্র আহ্বান করা হয়েছে, এবং ইন্টারনেটের মাধ্যমে তাদের ওয়েবসাইটে তথ্যচিত্র পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।