আইপিএল কে ঘিরে ক্রিকেট মাঠে কতো কিছুই না ঘটছে! তার রেশ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। কোলকাতাবাসীর মুখেমুখে এখন সেসব রটনা। সম্প্রতি খেলার মাঠে একত্রে দর্শন দিয়ে এমনই এক রটনার খোরাক জুগিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান আর সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। খবর স্ক্রিন ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি কোলকাতা নাইট রাইডার্স এর খেলার সময় এই দুই বলিউডি সেনসেশনকে পাশাপাশিই দেখা গেছে। শুধু তাই নয়, খেলার মাঠের বাইরেও নাকি তাদের দু’জনকে একত্রে দেখা গেছে! আর তাই প্রশ্ন উঠেছে শাহরুখের সঙ্গে সুস্মিতা এই বঙ্গদেশে কি করছেন?   

এর জবাবটিও যেন তৈরিই ছিলো। সুসির এক ঘনিষ্ঠজনের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোলকাতা নাইট রাইডার্স এর কোচ সাবেক এই বিশ্ব সুন্দরীকে খুবই পছন্দ করেন। তারা দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু। আর নাইটরাইডার্স কোচের সেই আমন্ত্রণ পেয়েই নাকি সুসির এই কলকাতায় আইপিএল এর মাঠে আসা।   



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

আমার ২টি পরামর্শ আছে।
১।খেলাধুলা শিরোনামে একটি ফোরাম খোলা যেতে পারে।
২।বিনোদন জগত নামে যে ফোরামটি আছে সেটিকে চিত্র বিনোদন নামকরন করে বিনোদন জগত নামে আলাদা একটি ফোরাম খোলা যেতে পারে।
আশা করি এডমিন বিষয় গুলো দেখবেন।

আজকে  D batch এর neuromedicine word ending সম্পন্ন হয়। এতে ১ জন ছাড়া সকলে উপস্থিত ছিল।
আজ অনেকে প্লেস করার আসায় গেলেও কে কে প্লেস করেছে তা জানান হয় নাই। তাদের জন্য শুভকামনা থাকল।
তবে বিশস্ত সুত্রে পাওয়া খবরে জানা যায় ward  ending এ সকলেই পাস করেছে। winking

সম্প্রতি ফরাসি গবেষকরা জানিয়েছেন, প্রাচীন মিশর সম্রাজ্ঞী কিওপেট্রা তার চোখে যে পুরু মেকআপ ব্যবহার করতেন তা যেমন সৌন্দর্য বাড়াতো তেমনি তার অনেক স্বাস্থ্যকর দিকও ছিলো। খবর বিবিসি অনলাইনের।

গবেষণাটির ফলাফল ছাপা হয় অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি সাময়িকীতে। সেখানে গবেষকরা জানিয়েছেন, কিওপেট্রার জন্য বানানো কাজল চোখের বিভিন্ন সমস্যায় উপকারী ছিলো, আর চোখের এই বিশেষ কাজলের উপাদান ছিলো সীসার লবণ!

জানা গেছে, সীসার এই লবণ খুব অল্প মাত্রার নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারতো, এবং এই নাইট্রিক অক্সাইডই যুদ্ধ করতো চোখের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার সঙ্গে। তবে, গবেষণায় জানা গেছে, চোখে এই কাজল লাগাতে একমাস বা তার চেয়েও বেশি সময় লাগতো।

এদিকে ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম ও সিএনআরএস রিচার্স ইনস্টিটিউট-এর গবেষকরা জানিয়েছেন, সীসার ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকি বহন করলেও খুবই অল্পমাত্রার সীসার লবণ স্বাস্থ্যসম্মত। প্রধান গবেষক ফিলিপ ওয়াল্টার জানান, প্রাচীন গ্রীক ও রোমানরা স্বাস্থ্যবিধি অনুসারেই এই মেকআপ লাগাতো।

জানা গেছে, এই গবেষণার কাজে গবেষকরা ক্ষুদ্র একটি ইলেকট্রোড ব্যবহার করেন যা মানুষের চুলের ১০ ভাগ একভাগ মাত্র। লেড কোরাইডের প্রভাব নির্ণয় করার জন্য তারা এটি ব্যবহার করেছেন।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এই গবেষণার ফলে জানা গেলো প্রাচীন মিশরীয়রা চোখের মেকআপ রূপচর্চার পাশাপাশি বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবেও ব্যবহার করতো।

আইপ্যাডের ঢেউ লাগলো এবারে মোবাইল জগতেও। জানা গেছে, সেলফোন জায়ান্ট নকিয়াও এবার ট্যাবলেট কম্পিউটার তৈরি করতে চলেছে। নকিয়ার তৈরি ট্যাবলেট কম্পিউটার এবছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে। খবর রয়টার্সের।

কেবল নকিয়াই নয়, অ্যাপলের দেখাদেখি অনেক হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানই ট্যাবলেট কম্পিউটার তৈরির দিকে ঝুঁকছে বলেই সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো স্যামসাং এবং এইচপি।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ২০০৯ সালে ল্যাপটপ তৈরির মধ্যে দিয়ে কম্পিউটার জগতে পা রাখলেও নকিয়া প্রায় দুই বছর ধরেই ট্যাবলেট জগতে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নকিয়ার এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাপলকে একচেটিয়া বাজার দখল করতে দেয়া ঠিক হবে না, কারণ সেক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে ধরে রাখা কঠিন হয়ে যাবে।

এদিকে সিসিএস ইনসাইট বিশ্লেষক জিওফ ব্লাবার-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কম্পিউটারের তুলনায় অসম্পূর্ণ, ব্যবহারের বিষয়ে অভিজ্ঞতাহীন হলেও ট্যাবলেট কম্পিউটারের প্রতিই বেশি ঝোঁক দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

http://img532.imageshack.us/img532/3756/beestinger724392.jpg


মৌমাছির কামড় খেয়ে সাধারণত মানুষ হাসপাতালে দৌড়ায়। কিন্তু বেজিংয়ের একটি ক্লিনিকে এ চিত্র ভিন্ন। সেখানে রোগ সারানোর জন্য মৌমাছির হুল ফুটাতে লাইন দেয় মানুষ।

চীনে মৌমাছির এ হুল থেরাপি ৩ হাজার বছরের পুরোনো। ২০০৭ সালে এ চিকিৎসা বৈধতা পেয়েছে।

বেজিংয়ের উত্তরপূর্বে কাং তাই মৌমাছি ক্লিনিকে এ চিকিৎসা দেওয়া হয়। প্রথাগত চীনা ভেষজবিদ্যা অনুযায়ী চিকিৎসা চলে এ ক্লিনিকে।

মৌমাছির হুল ফুটিয়ে চিকিৎসা পদ্ধতিটা অনেকটা আকুপাংচারের মতো। পার্থক্য শুধু এই যে, ডাক্তাররা দেহের বিশেষ বিশেষ অংশে সূচ না ফুটিয়ে মৌমাছির হুল ফোটান।

ডাক্তাররা চিমটে দিয়ে একটি একটি করে মৌমাছি ধরে দেহের ব্যথার জায়গাগুলোতে বসান। মৌমাছিটি এরপর হুল ফুটিয়েই মরে যায়। মৌমাছির হুল এবং বিষ কয়েকঘন্টা থেকে যায় রোগীর শরীরে। তাতেই রোগীর আরাম হয়।

ডাক্তারদের মতে, ব্যথা উপশমে মৌমাছির এ বিষ প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। ইঞ্জেকশনের মতো কাজ করে এটি।

কাং তাই ক্লিনিকের চিকিৎসকরা বলেন, বাত, আর্থাইটিস ও এ ধরনের অন্যান্য রোগ সারাতে এ চিকিৎসা কার্যকর প্রমাণিত হয়েছে।

ওই ক্লিনিকের ডাক্তার ওয়াং জিং বলেন, "অস্থি ও অস্থিসন্ধির ব্যাথার চিকিৎসায় মৌমাছির হুল থেরাপি যথেষ্ট কার্যকর।"

তিনি বলেন, 'মূলত মৌমাছির বিষ দিয়ে করা এ চিকিৎসা রক্ত চলাচল ভালো করাসহ দেহের প্রদাহ ও ব্যাথা নিরাময়ে সহায়ক।'

ডাক্তাররা বলেন, এ চিকিৎসার জন্য ব্যবহৃত মৌমাছিগুলো ইতালি ও উপসাগরীয় অঞ্চলের প্রজাতির একটি সংমিশ্রণ। মৌমাছিগুলোকে হাসপাতাল প্রাঙ্গণে রাখা হয়। এগুলোর হুল ০ দশমিক ৩ মিলিমিটার লম্বা এবং এতে ০ দশমিক ৩ মিলিগ্রাম বিষ আছে। যা চিকিৎসার জন্য সুবিধাজনক।

ডায়াবেটিস এর জন্য শিরার প্রদাহে আক্রান্ত রোগী হ্যান লাইড এ ক্লিনিকে সাতবার চিকিৎসা নেয়ার পর বলেন,' আমাকে মৌমাছির হুল ফোটানোর পর বিকালে আমার ব্যাথা চলে গেল। পা হালকা লাগল। আমার পক্ষে হাটা সহজ হল এবং আমার পায়ের গ্রন্থি ফোলা কমে গেল।'

ডাক্তাররা বলেন, চিকিৎসা নেয়ার পর ৯০ শতাংশ রোগী সুস্থ হয়েছেন কিংবা তাদের অবস্থার উন্নতি হয়েছে।




বিডিনিউজ টোয়েফিার

ধন্যবাদ ।

আপনি খুব সহজেই আপনার ইন্টারনেট স্পীড যাচাই করতে পারেন । প্রথমে আপনার ব্রাউসার থেকে নিচের লিংকটিতে যান
http://internetspeedometer.congland.com/
এখন যে পেজ আসবে সেখানে
click here to start the test এ ক্লিক করুন ।
http://img199.imageshack.us/img199/7333/ghjghjgj.png
কিছু সময় অপেক্ষা করুন ।
পেয়ে যাবেন আপনার সঠিক ইন্টারনেট স্পীড।
কী বিষয় টা মজার না?
এই পোস্টটা পূর্বে প্রকাশিত হয়েছে । 
আর এম সির বন্ধুদের জন্য আমি দিলাম।

৫৯

(২ replies, posted in আত্মপরিচয়)

সার্ভারে সমস্যার কারনে আমার গত পোস্ট টা মুছে গেছে । তাই আবারো পরিচয় দিচ্ছি :

এ. এইচ. এম. মুহিউদ্দীন ফাহিম
৪৯ তম এম. বি. বি. এস.
রাজশাহী মেডিক্যাল কলেজ :wave: