You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sawontheboss4
নীল কাব্য ভাই যে এসেই ছক্কা পিটাচ্ছেন, ভাল লাগলো আপনি এসে পড়েছেন, ফোরামের কাজ এগিয়ে নেবার চেষ্টা করছি, প্রতিনিয়ত শিখছি, আর যতই শিখছি বুঝতে পারছি, অনেক বাকি! আপনাদের দোআ থাকলে এগিয়ে নিতে পারব, রাজশাহীর মানুষ কে এগিয়ে নিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যাতে সার্থক হয়, সে আশীর্বাদ দেবেন। :কোলাকুলি:
অনেক ভাল লাগলো পড়ে! ডাউনলোড দিলাম! (y)
আমি আগেই অবশ্য torrent থেকে নামানোর সিষ্টেম দিয়েছি :
হোস্টেল এ বসে খেলা দেখার মজাই আলাদা। এরপর যদি হই সেটা বাংলাদেশের তাহলে তো কথাই নেই। আর আজকে এমন একটা খেলা হল যে বাথরূম প্রচণ্ড রকম লাগলেও উঠতে পারছিলাম না খেলা ছেড়ে। শেষে রুবেল যখন ১০ নম্বর ব্যাটসম্যানের বেল উড়াই দিলো, আহারে কী সুখ ই না পেলাম! বাংলাদেশ ধোলাই করে দিলো! :ইয়াহু: :ইয়াহু:
[box]শেষ পর্যন্ত পূর্ণ শক্তির নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ইতিহাস গড়লো বাংলাদেশ। পঞ্চম ও শেষ একদিনের খেলায় কিউইদের হারিয়েছে ৩ রানে।
জয়ের জন্য বাংলাদেশের বেঁধে দেয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ ওভার ৩ বলে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৭১ রানে।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ সব উইকেট হারিয়ে করে ১৭৪। ব্যাট করতে পারেনি পুরো পঞ্চাশ ওভার, করেছে ৪৪ ওভার ২ বল।
এই জয়ের ফলে বাংলাদেশ ৪-০ ব্যবধানে হারালো নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠ গেলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজও রয়েছে অষ্টম স্থানে। [/box]
এসো আনন্দ মিছিল করি।
ভাল কাজের, রেপু (y)
বেশ ভালই হল, তবে এখনো ফেসবুক ভাল লাগে! 
কোনও সমস্যা নাই! যে লাইনে এ আছেন, সেটা তে তো অলরেডি বস! :ইয়াহু:
ফোরামে আপনাকে পেয়ে ভাল লাগছে! :ইয়াহু:
ময়মনসিংহ ঘুরতেছি,সারাদিন প্রায় ৩০ টা পুজা মন্ডপ ঘুরলাম,ছবিও তুলছি প্রচুর,রাজশাহী এসে আপলোড করবো। :ইয়াহু: :ইয়াহু:
আমি অলরেডি দিয়ে দিছি। :ইয়াহু:
গতকাল রাজশাহীর অনেক গুলো পূজা মন্ডপ ঘুরে আসলাম। সব ছবিগুল আছে এখানে: দেখুন
খুলেও ফেলেছি। [email protected]
techtunes এর পেজ লোড হতে এত সময় নিচ্ছে! বলার মত না ! ~X
ঘটনা সত্যি নাকি? সিম এর দাম কত নিতে পারে?
Getjar থেকে অনেক আগে থেকেই আমি অ্যাপ্লিকেশন নামাই। বেশ ভালো সাইট। নোকিয়া থেকে বেশ ভালভাবেই সফ্টওয়্যার গুলো নামাতে পারি।
খুব ভালো হয়, যদি একটি করে বই এর রিভিউ দিয়ে ডাউনলোড লিঙ্ক টি শেয়ার করেন, নাহলে কোন বই ভালো না খারাপ বুঝব কিভাবে?
রাজশাহী তে আপনাকে স্বাগতম। পূজার ছুটি তে আসলে হেল্প করতে পারব বলে মনে হই, পরে ক্লাস শুরু হলে সময় পাবো কিনা সন্দেহ!
প্রার্থনা
চিঠিপত্র গোছাতে গোছাতে ডাকবিভাগের কর্মচারী এক মহিলার একটা পোস্ট কার্ড পেলো ঈশ্বরের নামে। তা দেখে তার মনটা খুব খারাপ হয়ে গেলো।
তাতে লেখা ছিলো, ঈশ্বর, আমার বয়স এখন ৮০ পার হয়েছে। সারাজীবন কোথাও ঘুরতে যেতে পারিনি। মরার আগে আমাকে ভালো একটা ছুটি কাটাবার সুযোগ করে দাও। মাত্র ২৫০ পাউন্ড হলেই আমি যেতে পারি।
কর্মচারীটি ভাবলো সে মহিলাটিকে সাহায্য করবে। সহকর্মীদের কাছ থেকে চাঁদা তোলার আয়োজন করলো সে। মোটমাট ২০০ পাউন্ড উঠলো। আর জোগাড় করতে না পেরে সেটাই সে পাঠিয়ে দিলো মহিলার কাছে।
কয়েক সপ্তাহ পর ঐ মহিলার আরেক পোস্টকার্ড জমা পড়লো ডাক অফিসে। সেই কর্মচারীটি পড়ে দেখলো তাতে লেখা আছে, ঈশ্বর, তোমার কৃপায় আমি দারুণ একটা ছুটি কাটিয়ে এসেছি। তবে তোমার পাঠানো টাকায় ৫০ পাউন্ড টাকা কম ছিলো। ডাক বিভাগের হারামী কর্মচারীগুলো মনে হয় টাকাটা মেরে দিয়েছে।
পাগল না সুস্থ
এক বিখ্যাত ব্যক্তি পাগলাগারদ পরিদর্শনে এসে জানতে চাইলো মনোবিদরা কিভাবে বোঝেন একজন রোগীকে হাসপাতালে রাখতে হবে কী না।
জবাব এলো, আমরা রোগীকে একটা চা চামচ, একটা চায়ের কাপ আর একটা বালতি দেই। তারপর পানিভরা বাথটাব দেখিয়ে বলি খালি করার জন্য। এখান থেকেই বুঝতে পারি লোকটা পাগল না সুস্থ।
বিখ্যাত ব্যক্তি বললো, ও বুঝেছি। সুস্থ লোক বালতি দিয়ে বাথটাবের পানি সরাবে কারণ এটাই সবচেয়ে দ্রুত উপায়।
- না, সুস্থ লোক বাথটাবের পানি বেরিয়ে যাবার প্লাগটা খুলে দিবে। জবাব এলো।
ছোট্ট জনির ক্লাস
ক্লাস সিক্সে অল্পবয়স্ক এক ম্যাডাম এ্যাসাইনমেন্ট দিচ্ছিলেন। এ্যাসাইনমেন্টের টাইটেলটা অনেক বড় হওয়ায় তিনি বোর্ডের অনেক উপর থেকে লেখা শুরু করলেন। এমন সময় পেছন থেকে এক ছেলের খিখি হাসি শোনা গেল। ফিরে তিনি দেখলেন রিক হাসছে।
- তুমি কেন হাসলে?
- ম্যাডাম, আপনার অন্তর্বাস দেখা যাচ্ছিলো তাই।
- ক্লাস থেকে বেরিয়ে যাও। আগামী ৩ দিন আমার সামনে আসবে না।
রিক বেরিয়ে গেলো মাথা নিচু করে।
ম্যাডাম আবার লেখা শুরু করলেন। এবার বিলের কণ্ঠে আরো জোরে হাসি শোনা গেলো। ম্যাডাম রেগেমেগে জানতে চাইলেন, কেন হাসলে?
- ম্যাডাম আপনার অন্তর্বাস পুরোটাই দেখা যাচ্ছিলো তাই।
- ক্লাস থেকে বেরিয়ে যাও। আগামী ৩ সপ্তাহ আমার সামনে আসবে না।
বিল মাথা নিচু করে ক্লাস থেকে বেরিয়ে গেলো।
ম্যাডাম এবার লিখতে গিয়ে হাত থেকে মার্কার পড়ে গেলো। সেটা তুলতেই এক ছাত্রের হাসি শুনতে পেলেন। ফিরে তিনি দেখলেন ছোট্ট জনি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে।
- তুমি কোথাও যাচ্ছো?
- ম্যাডাম, আমি যা দেখেছি তা যদি বলি তাহলে বাকি জীবন আমার আর ক্লাস করা হবে বলে মনে হয় না।
সুত্র : হাসির বাক্স
পূজা উপলক্ষে কলেজ ১৩ থেকে ১৮ পর্যন্ত বন্ধ :ইয়াহু:
নোটিশ এর স্ক্যান কপি দ্রুত আপলোড করা হবে।
[box]জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা চ্যালেঞ্জার আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ রাত নয়টা ৪০ মিনিটে তিনি রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত ছিলেন।
জনপ্রিয় ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘হাবলঙ্গের বাজার’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে চ্যালেঞ্জারের আগমন ঘটে। টিভি ও চলচ্চিত্র মিলিয়ে তাঁর কাজের সংখ্যা দুই শতাধিক। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, আমজাদ হোসেনের ‘কাল সকালে’ উল্লেখযোগ্য।
অভিনেতা চ্যালেঞ্জার ১৯৫৯ সালে রাজধানীর খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর মেজোভাই চাকরিজীবী এবং ছোটভাই অস্ট্রেলিয়াপ্রবাসী। তাঁর দুই বোনের একজন মনিরা মিঠু অভিনেত্রী এবং অপরজন গৃহিণী। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।
আগামীকাল সকাল দশটায় শেখেরটেক জামে মসজিদে তাঁর জানাজার নামাজ শেষে তাঁকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। পরে ধামরাই পাইকপাড়ায় তাঁর মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। [/box]
সুত্র : প্রথম আলো
চ্যালেঞ্জার এর মতন একজন শক্তিশালী অভিনেতাকে হারিয়ে মন টা খারাপ হয়ে গেল। আল্লাহ তাকে বেহেস্স্তে নসীব করুন। :[[
আমিও সেতুবন্ধন রচনা করলাম,কালের কণ্ঠ আর প্রথম আলোর মধ্যে। ;q ;q
মজা পাইলাম! কমন ওয়েল্থ এ মজা পাই না! দেখবো কিনা সন্দেহ আছে! পেপার ই ভরসা!
সুত্র দিলেন না যে! 
আমি আপনার কথা আমাদের স্যার কে জানাবো, ব্যক্তিগত মত আপনি হামদর্দ এর "ইকটেরিন" ট্যাবলেট সেবন করলে সুফল পাবেন। দোয়া করি আপনি তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠুন।
"জীবের খুশিই স্রষ্টার খুশি" - বুঝেছে যে জন, ভাই,
জেনে রেখ, সে-ই সবচেয়ে সুখী, তার সম কেউ নাই...
খুবই সুন্দর কবিতা! খুব ভাল লাগলো লাইন দুটো।
ধন্যবাদ কাজের পোস্ট! সন্দেহ নেই! তবে নিজে একটু এদিক ওদিক ঘুরিয়ে লিখলেই কিন্তু কপিরাইট এর ঝামেলা থেকে বাচা যাই। :কোলাকুলি:
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sawontheboss4
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.১৮ seconds (৩৫.০৫% PHP - ৬৪.৯৫% DB) with ৬ queries