উপরের ছবিগুলো দেখে খুব ভালো লাগলো কিন্তু নিচের ছবি দুইটা নিজেদের বাস্তবতা আর অক্ষমতা মনে করিয়ে দিলো।
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by উপল BD
উপরের ছবিগুলো দেখে খুব ভালো লাগলো কিন্তু নিচের ছবি দুইটা নিজেদের বাস্তবতা আর অক্ষমতা মনে করিয়ে দিলো।
এটা দিয়ে একসাথে সর্বোচ্চ কয়টা ছবি আপলোড করা যাবে???
এখন আর এটার প্রয়োজন নেই,এই পোস্টটি তখনকার যখন ফেসবুকে ফ্লাশ ছবি আপলোড প্রসেস চালু ছিলো না,এখন তো ডাইরেক্ট ফেসবুকে ২০টির মত ছবি আপলোড করা যায়।
সেই কবে থেকে একটি অ্যানড্রইড মোবাইল কিনবো বলে চিন্তা করছি কিন্তু টাকার অভাবে কিনতেই পারছি না।
ধন্যবাদ শেয়ার করার জন্য। 
হে হে মজা পেলুম,তবে আমার অবশ্য বসের ভয় নেই। 
আমার ব্লগার বন্ধু অনির্বান রায় যে কিনা এই ব্লগের সহ লেখক অনেক কষ্ট করে বের করেছে কিভাবে সহজ উপায়ে ভোট দিয়ে আমরা সুন্দরবনকে একটি গৌরবের স্থানে নিয়ে যেতে পারি।
একটি ওয়েবসাইট আছে যেখান থেকে খুব সহজেই আপনি ১০ সেকেন্ড এ ১টা মেইল আইডি খুলতে পারবেন । তার পর ওই আইডি দিয়ে সু্ন্দরবনকে ভোট করা যাবে,প্রতি মিনিট এ একটা করে ভোট দিতে পারবেন ।
আমরা সবাই জানি দেশের কোন অর্জন হয় সবার। আর বিশ্বের দরবারে দেশ যখন কোন বিষয়ে মাথা তুলে দাড়াতে সক্ষম হয় তখন আমাদের সবার বুকটাই গর্বে ভরে ওঠে। বিশ্বকাপে আপনার সবাই গ্যালারিতে গিয়ে পতাকা হাতে চিৎকার করেছিলেন তাইতো বাংলাদেশ জিতে আপানাদের বুককে ভরিয়ে দিয়েছিল। তাই আজ আসুন আজকে মাঠে গিয়ে বাঘের গর্জন করতে হবে না। আজ আমাদের দেশের বাঘের আবাস সুন্দরবনকে বিজয়ী করতে সবাই মিলে কাধেঁ কাঁধ মিলিয়ে মাঠে নামি।
আগ্রহীদের সুবিধা বিবেচনা করে আমি সবগুলো বিষয় তুলে ধরছি।
আসুন শুরু করি
বাংলাদেশ থেকে এস এম এস এর মাধ্যমে ।
সবার ই একাধিক সিম আছে । একটু কষ্ট করে দিন না কয়েকটা ভোট ।
সুন্দরবনকে SMS এর মাধ্যমে ভোট দিতে পারেন খুব সহজে । শুধু SB টাইপ করুন এবং সেন্ড করুন 16333 নাম্বারে । চার্জ 2 টাকা /SMS । আসুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাইফোন কলের মাধ্যমে (যে কোন দেশ থেকে):
যুক্তরাষ্ট্রের/ ইন্টারন্যাশনাল যে কোন ফোন থেকে, যে কোন সিটি থেকে আগ্রহীরা আন্তর্জাতিক ফোন নম্বর +৪৪ ৮৭ ২১৮ ৪০০ ০৭ অথবা +৪৪ ২০ ৩৩৪ ৭০৯ ০১ ডায়াল করলে নিউ সেভেন ওয়াল্ডার্স অব নেচার ভোটিং লাইনের সাথে ফোন লাইন সংযুক্ত হয়ে যাবে। সুন্দরবনের কোড হচ্ছে ৭৭২৪ (সেভেন সেভেন টু ফোর)।
ইমেইল এর মাধ্যমেঃ
আমরা ইমেইল খোলার একটি সহজ উপায় পেয়েছি , যার মাধ্যমে আপনি ১০ সেকেন্ড এ কোন কিছু ছাড়াই একটা ইমেল আইডী পাবেন , আর তা ব্যবহার করে ভোট দিতে পারবেন । একটা ভোট দিতে সময় লাগবে ১মিন,যেহেতু ইমেইল আইডি খুলার কোন ঝামেলা নাই। তাই ভোট দিতে সমস্যা হওয়ারও কথা নয়।
ইন্টারনেটের মাধ্যমে যেভাবে ভোট দিবেনঃ
ওয়েব পেজ www.new7wonders.com এ প্রবেশ করুন।
Vote Now for the new7wonders of Nature আইকনটিতে click করুন।
Step-1: ২৮টি finalist থেকে ৭টি স্থানকে মনোনীত করুন।
Step-2: এ আপনার ব্যাক্তিগত তথ্যাদি প্রদান করতঃ Register করুন।
ভোট প্রদান নিশ্চিত করতে আপনার ই-মেইল একাউন্ট লগইন করে [email protected] থেকে প্রেরিত link এ ক্লিক করুন।
এরপর আপনি voting confirmed message পাবেন।
এখন আসুন শুধু দেশের কথা বিবেচনা করে এই কাজটি করি ভোট দেই বিজয়ী করি সুন্দরবনকে।
১ম ধাপঃ
মিলিয়ানেটর ডট কম ওয়েবসাইটটিতে যান২য় ধাপঃ
Check your inbox! এর নিচের বক্স এ যেকোন একটি Random ID লিখুন।যেমন : abcd1234 অথবা আপনার ইচ্ছা মত যেমনঃ goru, vodor. utdumba
একটি ইনবক্স ওপেন হবে। যেখানে এরকম একটি লেখা দেখতে পাবেন:
Alternate Address for this Inbox: [email protected]
এক্ষেত্রে [email protected] এটা হচ্ছে আপনার ইমেইল এড্রেস। এই ইমেইল এড্রেস ব্যাবহার করে সুন্দরবন কে যে ভাবে ভোট দেয় , সেভাবে www.new7wonders.com এড্রেস এ গিয়ে ভোট দিন । ১ মিনিট অপেক্ষা করুন। এবার মেইলইনেটরের ইনবক্সটি রিফরেশ(রিলোড) করুন।
দেখবেন সুন্দরবন কে ভোট দেওয়ার কনফার্মেশন লিঙ্ক আপনার ভুয়া ইমেইল এড্রেস এর ইনবক্স এ চলে এসেছে । এখন লিঙ্ক এ ক্লিক করে আপনার ভোট কনফার্ম করুন আর সেই সাথে সাথী হোন দেশেকে বিজয়ী করার এক মহান কাজে।
কপি-পেস্ট(লেখকের মত অনুযায়ী)
আমি ধুমায়ে ভোট দিচ্ছি,আপনিও দিন এবং এই তথ্য অন্যের মাঝে ছড়িয়ে দিন। 
বি.দ্র.new7wonders.com এর কাউকে আবার এই তথ্যটি জানিয়েন না।
আমার নোকিয়া 5130,এটা কি সাপোর্ট করে?
ইন্টারনেটে প্রচুর মজার মজার ছবি পাওয়া যায় যা দেখলে হাসতে হাসতে চেয়ার টেবিল থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়।আজ আপনাদের সাথে নিজস্ব বর্ণনা দিয়ে এমনই কিছু মজার ছবি শেয়ার করবো।
বি.দ্র।আগেও দেখে থাকতে পারেন,তবে মজার কিছু বারবার দেখার মধ্যে ক্ষতিকারক কিছু নেই। 

মাইরা এক্কেবারে চাপা ভাইঙ্গা দিছে রে...... 

হে হে আগে চিন্তা করেন যাইবেন কই????? 

হ্যালো,পিজ্জা হাট?এখনই "মাইরপিট" বিল্ডিং এ ২টি পিজ্জা পাঠিয়ে দিন,যুদ্ধের মধ্যে টিফিন ব্রেক চলছে.... :dream:

আয়,তোরে ঐ বেকুব পাণ্ডার মত কুংফু শিখাই.... :lol:

৯০ এর দশকের ল্যাপটপীও চিন্তা-ভাবনা..... 
চরম।
রেপু।
বি.দ্র. মেয়েদের এই পোস্ট থেকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছি। 
ভালোবাসা=গুড হাউস।
সুন্দর অনুভুতি।
লিঙ্ক ডেড। আপডেটের অনুরোধ রইলো। আপডেট মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক প্রয়োজন।
মিডিয়াফায়ার লিংক আপডেট করে দিলাম।
এটা তো wap সাইট।
ভাইয়ের কি নিজের লেখা কবিতা?কবিতাটি অনেক সুন্দর।
আর কারও লাগুক বা না লাগুক আমার অন্তত লাগবে। সম্মাননার সাথে ধন্যবাদ ইলিয়াস ভাই। 
Good.
স্প্যামিং? 
আবার এরাই নাকি মানবতাবাদী? 
আর কয়েক বছর আগে পড়া শুরু করলে কি ক্ষতি হতো? 
Cowboys & Aliens
কাহিনী ১৮৭৩ সালের,আরিজোনায়,যখন একজন কাউবয় তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলে এবং ঐ সময় এলিয়েনরা আরিজোনা আক্রমণ করে,কাউবয় বুঝতে পারে তার স্মৃতিভ্রম হওয়ার পিছে এই এলিয়েনদের হাত আছে,আর এই নিয়েই শুরু হয় একশন মুভি Cowboys & Aliens।
কাস্ট: ডেনিয়েল ক্রেইগ,হ্যারিসন ফোর্ড(আমার ফেভারিট
) ,অলিভিয়া ওয়াইল্ড।
ডিরেক্টর: রবার্ট অর্কি।
রিলিজ ডেট:- ২৯ জুলাই ২০১১।
ট্রেইলর:-
Real Steel
কাহিনী বক্সিং নিয়ে,না এটা সাধারণ বক্সিং নয়,এটা রোবটদের নিয়ে বক্সিং আর এই রোবটদের ট্রেইনার মানুষ,দর্শকও মানুষ।কিছুটা ভিন্নধর্মী একশন কাহিনী নিয়ে এই মুভি।
কাস্ট:- হিউ জ্যাকম্যান(আমার ফেভারিট
),কেভিন ডুরাণ্ড,ইভানজেলিন লিলি
ডিরেক্টর:- শন লেভি
রিলিজ ডেট:- ৭ অক্টোবর ২০১১
ট্রেইলর:
ব্লু রে লিঙ্ক দিলাম:
Source Code (2011) BRRip 400MB
http://www.mediafire.com/?c8194mts3c7q138
http://www.mediafire.com/?vcm9saa1n0rzwac
সাবটাইটেল ছাড়া এই মুভি দেখা মনে হয় উচিত হবে না,
সাবটাইটেল: http://www.mediafire.com/?ake357bi1yuom
পোস্টটি হয়তো হাসির বাক্সেই করা উচিত ছিলো কিন্তু পুরুষ নির্যাতনের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে বিবিধ বিভাগে পোস্ট করলাম।
আজকে বৃষ্টির দিনে কলেজ যাওয়া বাদ দিয়ে মুভি দে পালন করছি,এসময় Pyaar Ka Punchnama (2011) হিন্দী মুভিটা দেখতে দেখতে এক জায়গায় বান্ধবীর উপর বিরক্ত হয়ে এক নায়ক আর এক নায়ককে যেভাবে বান্ধবী কর্তৃক মানষিক নির্যাতনের বর্ণনা দিলো তা আমার মনে হয়েছে বর্তমান দুনিয়ার বেশিরভাগ পুরুষের ভাগ্যে একই কাহিনী ঘটছে।
ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম:
আপনাদের কি মতামত?
হাদীসে কুদ্সী কি?
ইসলামী শরীয়তের চার উৎস মূলের অন্যতম হচ্ছে, ‘আল হাদীস’ পবিত্র আল কুরআনের পরেই যার স্থান। হাদীস হচ্ছে - প্রিয় নবী হযরত মোহাম্মাদ মোস্তফা (সাঃ)- এর মুখনিঃসৃত নিজস্ব বাণী ও কর্ম এবং রাসূল (সাঃ) কর্তৃক সাহাবায়ে কেরাম(রাঃ) গনের বক্তব্য ও কর্মের অনুমোদন।
হাদীসসমূহের মধ্যে এমন কতগুলো হাদীস রয়েছে যেগুলো আল্লাহর নবী (সাঃ) নিজ জবানে বর্ণনা করলেও তা মহান আল্লাহ তায়া’লার নামে বিবৃত হয়েছে। যেমন - ‘আল্লাহ তায়া’লা বলেছেন’ কিংবা ‘মহান আল্লাহ তায়া’লা বলেন’ এভাবে উল্লেখ হয়েছে। হাদীস শাস্ত্র বিশারদ - মুহাদ্দিসদের কাছে এগুলো ‘হাদীসে কুদসী’ নামে পরিচিত।
তো এই হাদীসে কুদ্সী থেকে আল্লাহর একত্ববাদ বিষয়ে কিছু হাদীস আপনাদের সাথে শেয়ার করবো:
১. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ্ বলেছেন, “লা-ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই) আমার দুর্গ। তাতে যে প্রবেশ করেছে, সে আমার শাস্তি থেকে নিরাপদ হয়েছে।”
২. হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন - সুমহান আল্লাহ্ হযরত মূসা ইবনে ইমরানের প্রতি প্রত্যাদেশ নাযিল করলেন যে, “তাঁর উম্মতের মধ্যে এমন কিছু সংখ্যক লোক হবে, তারা উঁচু নিচু স্থানে উঠা নামার সময় ‘লা-ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই)’ সাক্ষ্য দিতে থাকবেন, তাদের জন্য আম্বিয়ায়ে কেরামের অনুরূপ পুরস্কার রয়েছে।”
৩.হযরত আলী (রাঃ)থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ্ বলেন, “আমি আল্লাহ্, আমি ছাড়া আর কোন উপাস্য নেই, এ আমার উক্তি; এটা যে স্বীকার করে তাকে আমি আমার বেহেশতে প্রবেশ করাই, আর আমি যাকে আমার বেহেশতে প্রবেশ করাই, নিশ্চয়ই সে আমার শাস্তি থেকে নিরাপদ হয়। কুরআন আমার বাণী, আর আমার কাছ থেকে তা নাযিল হয়েছে।”
৪. হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- কোন মুসলমান বান্দা যখন ‘লা -ইলাহা ইল্লাল্লাহু‘ (আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই) বলে, তখন তা আকাশসমূহ ছেদন করে যায়, এমনকি তা আল্লাহর সম্মুখে গিয়ে পৌছে। আল্লাহ্ তখন বলেন, “স্থির হও”, তখন এটা বলে, “আমি কিরূপে স্থির হব- আমি যার দ্বারা উচ্চারিত হয়েছি এখনও তাকে মাফ করা হয়নি”। আল্লাহ তখন বলেন, আমি তোমাকে সে লোকের জিহ্বা দ্বারা পরিচালিত করিনি যাকে তার আগ মুহুর্তে মাফ করে দেইনি।”
- সুবহানাল্লাহ।
৫. হযরত আবুদ দারদ (রা) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- তোমাদের প্রভূ বলেছেন, “সকলে আমাকেই ভয় করবে। কারণ, আমিই এর যোগ্য; এতএব আমার সাথে আর কাউকেও যেন উপাস্য স্থির করা না হয়। অনন্তর যে আমার সাথে আর কাউকেও উপাস্য স্থির করবে না, তাকে আমি ক্ষমা করে দেয়া কর্তব্য মনে করি।”
আজ আমি আপনাদের সাথে ডেসটিনি ও ভিক্ষুকের মধ্যে পার্থক্য এবং আমার সাথে ২ ডেসটিনি বন্ধুর আলাপের সারাংশ তুলে ধরবো এবং সবাইকে ডেসটিনিতে যোগ দিয়ে নিজের নিস্তেজ(
) ভবিষ্যত গড়ার আহ্বান জানাবো(নিজ দায়িত্বে
)

ফেসবুক থেকে প্রাপ্ত
এতো পার্থক্য থাকার পরও ভিক্ষুক এবং ডেসটিনি রোগীর সাথে কয়েক জায়গাতে প্রানের মিল রয়েছে আর তা হলোঃ
ভিক্ষুক এবং ডেসটিনি রোগী এই দুটি দলই কাজ না করে খাওয়ার পক্ষে!
এবং এই দুটি দলই অভিনয়ের ক্ষেত্রে অস্কারের মনোনয়ন পাওয়ার মতো অভিনয় করে থাকেন।
মূল পার্থক্যটা আসলে সামু থেকে প্রাপ্ত।
হে হে এবার আমার পালা :
আমার ২ বন্ধুর সাথে হঠাত্ করে কিছুদিন আগে দেখা,তো ২ জনই ঢেউটিনের হীরক মেম্বার হওয়ার জন্য ব্যাপক লাফালাফি করতেছে,তো আমাকেও তারা তাদের সুন্দর(!) প্রস্তাব দেওয়া শুরু করলো,দেখলাম মহাবিপদ!!!
শিয়র ১-১.৫ ঘণ্টা সময় নষ্ট হবে ,অবশ্য পরীক্ষা শেষ হয়েছে বলে ৭দিন কোন কাজ কাম নেই,তাই ভাবলাম আজ এদের মহাগুরুত্বপূর্ণ সময়(যে সময় মিনিটে মিনিটে সোনার বলদ প্রসব করে
) থেকে কিছু অংশ কেটে নেওয়া যাক।
## তো প্রথমেই শুরু করলাম,ঢেউটিনের কেজির দরে তাদের অফিসের সামনে কালো দড়ি থুক্কু টাই বিক্রির কাহিনী।
==>তাদের উত্তর "আসলেই ইদানিং অনেকেই হটাত্ লুঙ্গি পড়া ছেড়ে এরকম শার্ট-প্যান্ট টাই পড়া ধরছে।এদের যে আর কি বলবো,ধাপে ধাপে না এগিয়ে এক ধাপেই গোল্ডেন মেম্বার হতে চাই"
(আমি আবার নায়ই বা বললাম বলদের ডেফিনেশন কি
## দোস্ত তোরা তো অনেক বিল্ডিং-অফিস বিভিন্ন বিভাগে তৈরি করতেছিস,আচ্ছা এই টাকাগুলো কোথা থেকে আসে রে?
==> তাদের উত্তর "এই টাকা আসে আমাদের প্রোডাক্ট বিক্রি করে এবং মেম্বারদের টাকায়"
##কিন্তু তোদের D2k এর মাল নাকি যারাই কিনছে তারাই সার্ভিস সেন্টারের সামনে কিছুদিনের মধ্যেই বিশাল লাইন দিছে?
==> তাদের উত্তর "আরে নাহ,এই সব আমাদের বিরুদ্ধে অপপ্রচার "
(হে হে,নিজের চোখে দেখা কাহিনী,অপপ্রচার বলি কেমনে?আর অপপ্রচারের জন্যে আপনারাও কিন্তু সমান অংশে দায়ী)
## এইবার শুরু করলাম সাবেক সেনাপ্রধান লেট.জেনারেল হারুনুর রশিদ সাহেবের ব্যাপক টাকা-পয়সার মালিক হওয়ার কাহিনী(সত্য-মিথ্যা বানিয়ে),দেখলাম পোলারা বেকুবের মত এক জন আরেকজনের দিকে তাকাচ্ছে,আমিও দারুন মজা পেলাম। :cool:
প্রায় ১৫ মিনিট ধরে ফিরিস্তি বর্ণনা করার পর শুরু করলাম দেশের মেডিকেল সাইন্স,হাসপাতাল ব্যবস্থা এবং ডাক্তারদের মাঠ পর্যায়ে দূরবস্থার কথা,চললো প্রায় ৩০ মিনিট। এই সময় দেখলাম কিছুক্ষণ পরপরই তারা হাত ঘড়ি এবং একে অপরের বিষন্ন(!) মুখের দিকে তাকাচ্ছে।
অবশেষে প্রায় ১.৫ ঘণ্টা সময় অপব্যয় করে () আমার কাছ থেকে অনেক জ্ঞান আহরণ করছে বলে বিদায় নিলো। ;D
জীবনে প্রথম ঢেউটিনের কোন বলদের মুল্যবান সময় নষ্ট করতে পারছি বলে ব্যাপক মন:কষ্টে আছি()।
amar to 4 khub ekta valo lage ni
2,3,4 তোমার কাছে আছে?
মোবাইল ব্যবহারকরীদের জন্য আসলেই দারুন কাজের জিনিস।ধন্যবাদ।
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by উপল BD
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৬ seconds (৬৩.৬% PHP - ৩৬.৪% DB) with ৭ queries