এখানে
IDM 6.06 SILENT INSTALLER দিয়েছেন টেকটিউন্স এর riyadsukhi ভাই। এটা ইন্সটল করলাম আজ। ভালোই । dancing

ক্রোম তো কিছুদিন পরপরই বিটা আপডেট বের করে। ডাউনলোড করতে করতে আমি ক্লান্ত !!

১৭৮

(৩ replies, posted in মোবাইল)

অনেক ঝামেলা। তবে ভালোপদ্ধতি !!

লেখার পরে সূত্র দিলে ভালো হয়।

এটি গতকালই কালের কণ্ঠে দেখেছিলাম। ফোরামে দেয়ার জন্য ধন্যবাদ।

সেইরকম !! laughing  laughing  laughing

দোয়েল' ব্র্যান্ডের চার রকম দাম ও মানের ল্যাপটপ আগামী সপ্তাহ থেকেই উৎপাদনে যাচ্ছে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। সরকারি এই কোম্পানিটি মাসে ১০ হাজার ল্যাপটপ বাজারে দিতে পারবে। money eyes

প্রাথমিকভাবে বিভিন্ন দেশ থেকে খুচরা যন্ত্রাংশ এনে গাজীপুরের টঙ্গীতে টেশিস কারখানায় সংযোজনের মাধ্যমে ল্যাপটপ উৎপাদিত হবে। উৎপাদনের প্রক্রিয়ায় যেসব যন্ত্রপাতি দরকার তার সবই ইতিমধ্যে টেশিসে এসে পৌঁছেছে। প্রাথমিকভাবে ৩০ জুন এই উৎপাদন প্রক্রিয়া উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদনকাজ উদ্বোধন করবেন। তবে শেষ পর্যন্ত উদ্বোধনের আনুষ্ঠানিকতা এক-দুই দিন পেছাতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, টেশিস উৎপাদিত ল্যাপটপের ব্র্যান্ড নেম জাতীয় পাখি 'দোয়েল' নামে নির্বাচন করা হয়েছে। বিশ্বখ্যাত ল্যাপটপ ব্র্যান্ড 'ডেল' থেকে খানিকটা ঘুরিয়ে নতুন এই ব্র্যান্ড নেম নির্বাচন করা হয়।  laughing

এই ব্র্যান্ডের উৎপাদিত সর্বনিম্ন মূল্যের ল্যাপটপের দাম হবে একশ' ডলার। টাকার মূল্যে যা সাড়ে সাত হাজার টাকার কম হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত তরুণ প্রজন্মের স্কুল পড়ূয়াদের কথা বিবেচনা করে এই দাম ও মানের ল্যাপটপ তৈরি করা হচ্ছে। ১০ ইঞ্চি সাইজের এই ল্যাপটপটির মেমোরি র‌্যাম হবে মাত্র ৫১২ মেগাবাইট। এতে ব্লু টুথ ব্যবহারের সুযোগ থাকবে না। worried  তবে থাকবে ওয়েব ক্যাম। happy  এর হার্ডডিস্ক হবে ১৬ গিগাবাইটের ফ্ল্যাশ। surprise  সে কারণে এর দামও অনেক কমে এসেছে। whew!

টেশিসের ল্যাপটপ প্রকল্পের এক শীর্ষ কর্মকর্তা জানান, স্কুল পড়ূয়া শিক্ষার্থীরা খুব সহজেই এটি ব্যবহার করে তাদের কাজগুলো( confused ) করতে পারবে। দুই ঘণ্টারও বেশি সময়ের ব্যাটারি ব্যাকআপের এই ল্যাপটপটির ওজন হবে মাত্র এক কেজি। ফলে সহজেই বহনযোগ্য হবে তা।

এ ছাড়াও আরও তিনটি দাম ও মানের ল্যাপটপ উৎপাদন করবে টেশিস। এগুলো দামের সঙ্গে সঙ্গে মানও প্রথমটির তুলনায় অনেক উন্নত হবে। এগুলোয় যেমন উচ্চ গতির ব্লু টুথ থাকবে; তেমনি থাকবে ওয়েব ক্যামসহ অধিক ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ডও। টেশিস কর্মকর্তারা বলছেন, ২৩ হাজার টাকা দামের যে ল্যাপটপ তারা বাজারে দেবেন সেটি বিশ্ব বাজারের সঙ্গে প্রতিযোগিতায় নামার মতো গুণগত মানসম্পন্ন হবে। peace sign  তাছাড়া ইতিমধ্যে উইন্ডোজের কাছে আবেদন করা হয়েছে যাতে বিনে পয়সায় এটি টেশিস ল্যাপটপে ব্যবহার করা যায়। surprise

টেশিসকে ল্যাপটপের এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে মালয়েশিয়ার টিএফটি টেকনোলজিস। গত বছর এই কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে কাজ শুরু করে সরকার। পরে কিছু আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে টেশিস ল্যাপটপ। dancing

দোয়েল ব্র্যান্ডের এই ল্যাপটপ সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সমকালকে বলেন, এই কার্যক্রম ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সোপান তৈরি করবে। পর্যায়ক্রমে মোবাইল ফোনসেট এবং এরপর আরও অত্যাধুনিক প্রযুক্তিও দেশেই উৎপাদন করা সম্ভব হবে বলে নিজেদের পরিকল্পনার কথা জানান তিনি। not worthy

সূত্রঃ সমকাল

ভাবছি, এবার মোবাইল না কিনে একটা দোয়েল ল্যাপটপ কিনব !! waiting

১৮৩

(২ replies, posted in ভিন্ন জগত)

অসাধারণ কিছু ছবি। এই নিন +++++++++++++++++++ applause

১৮৪

(৩ replies, posted in মোবাইল)

উপরের দুই কোম্পানিসহ এখন সিটিসেল, রবি ও এয়ারটেল ও এই সুবিধা দিচ্ছে !!

এটা দিয়ে একসাথে সর্বোচ্চ কয়টা ছবি আপলোড করা যাবে???

bolt browser দিয়েও এরকম দেখা যায়।

sawontheboss4 wrote:

মিগ কনফিগার করা কঠিন।  I don't know

কথা ঠিক। এখন মিগ থেকে ফেসবুক চ্যাট চালু করতে পিসি লাগে (connection দেয়ার জন্য)। তবে মিগ একটা নেশার মত। একবার ধরলে ছাড়া কঠিন !!

লিংকে ক্লিক করলে ফেসবুকের হেল্প পেজ আসছে !! এখন কি উপায়???

১৮৯

(২ replies, posted in টিপস এবং ট্রিকস)

sawontheboss4 wrote:

আমাদের RMC ফোরামের এর ও একটা গ্রুপ আছে :

এখানে

এটা গ্রুপ না, ফ্যান পেজ। গ্রুপ আলাদা জিনিস !!

dr.shamim wrote:

এখন টংবৎহধসব-এর ডান পাশের পযধহমব-এ ক্লিক করুন।

rolling on the floor হাসি পাচ্ছে এই শব্দ দুটো দেখে !! এডিট করে ঠিক করে দিন।

১৯১

(১ replies, posted in সমস্যা ও সমাধান)

pending friendlist দেখতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ পিসি থেকে ঢুকলেই দেখতে পাবেন (সবার উপরে বাম দিকে নোটিফিকেশন আর মেসেজ এর বামেপাশে)
আর যদি আপনি সেই লিস্ট দেখতে চান, যাদের আপনি friend request পাঠিয়েছেন কিন্তু এখনও accept করে নি, তাহলে আপনি ফোরামের এই পোস্টটি দেখুন। সমাধান পাবেন, ১০০% গ্যারান্টি !!

১৯২

(৭ replies, posted in সমস্যা ও সমাধান)

মোবাইল নোটিফিকেশন চালু করলে প্রায় সব প্রয়োজনীয় নোটিফিকেশনগুলোই পাওয়া যাবে ।

ইদানীং অফিসের বসরাও ফেসবুক ইউজ করে !! তবুও যেসব বস এখনও অ্যানালগ যুগে বাস করছে, তাদের কাছ থেকে বাঁচার ভালো উপায় !! laughing

godhuli wrote:

আপনার কথা মতো চললে সবাই বিদ্যাসাগর হবে ইনশাল্লাহ...

হাহাহাহা ভালো বলেছেন। laughing

ভালো ছাত্র তো কারো গায়ে লেখা থাকে না,
তুমিও তা হতে পারো, যদি থাকে বাসনা।

বিশ্বাস করো তুমি খুব ভালো ছাত্র,
এইবার বসে যাও নিয়ে বইপত্র।

প্রথমেই জেনে নাও – সিলেবাস কতটা,
পরীক্ষা কবে হবে – জেনে নাও দিনটা।

মাথা থেকে ঝেড়ে ফেলো আজেবাজে চিন্তা,
একমনে পড়ে যাও, যা হবার, হবে তা।

মনে মনে, জোরে জোরে – পড় খুশি যেভাবে,
বুঝে বুঝে, খুঁজে খুঁজে পড়লেই পারবে।

একবার না পারলে ঘাবড়ানো যাবে না,
বার বার পড়ে দেখো – কঠিন তো কিছু না।

লিখে লিখে পড়লে তা বেশি মনে থাকবে,
না বুঝলে স্যারদের খোলাখুলি বলবে।

সহপাঠীদের সাথে আলোচনা করবে,
সবার সঙ্গে সদা সদাচার করবে।

লেখালেখি-আঁকাআঁকি-বিতর্ক করবে,
প্রতিভা বিকাশে তবে সফলকাম হবে।

খাওয়া-দাওয়া, খেলাধুলা নিয়মিত করবে,
বেশি রাত জাগবে না, ভোরবেলা উঠবে।

সত্যের পথে যেতে কক্ষনো থেমো না,
সৎ সাহসের পরিচয় দিতে ভুলো না।

মনে রেখো – জীবনটা দু’দিনের ঘটনা,
সময় নষ্ট করে হেথা কেউ জেতে না।

সময়ের কাজ করো ঠিক সেই সময়ে,
আগামীকালের তরে ফেলে রেখো না ভয়ে।

নিয়মিত স্রষ্টার উপাসনা করবে,
বিপদের মাঝে সদা তাকে মনে করবে।

উপায় হবেই, যদি ঠিক থাকো মননে,
আদর্শ ছাত্র হবে তুমি এ ভুবনে ।।

dr.shamim wrote:

Avira AntiVir Premium  Key till Dec 2014

এই লিঙ্কে কি সিরিয়াল কি আছে? নাকি শুধু সফটওয়্যার?
আর ডেমো ভার্শন লেখা কেন??? বিস্তারিত লিখবেন কি?

কবে যে কীভাবে বড় হয়ে গেছি, বুঝিনি তো কিছুতেই,
দেহ-মনে এক পরিবর্তন এসেছে অজান্তেই।

আনমনা হয়ে কি যে সব ভাবি - আমিই তা বুঝি না,
মনের দরজা সর্বদা খোলা না রেখেও পারি না।

কখনো কখনো কি যে করে ফেলি, জানে না তো এই মন,
পরিতাপে ভুগি পরক্ষনেই – বিষিয়ে ওঠে জীবন।

কিশোর বয়স পার হয়ে এসে এসব সমস্যায়
জর্জরিত এ হৃদয় আমার – করি কী এখন হায়?

কাউকে এখন ভালো লাগে যেন স্বাভাবিক হতে বেশি,
মন চায় তাকে বলতে, “তোমাকে আমি বড় ভালবাসি”।

রূপ-যৌবন-গুণ-সম্পদ থাক বা না-থাক তার,
কেন যেন তারে ভালো লেগে যায় – সব খেলা বিধাতার।

প্রেমের ব্যাপারে এই কথাগুলো তবু আমি মেনে চলি,
প্রেমের প্রশ্ন এলেই আমার হৃদয়কে আমি বলি-

“ভালো লাগবেই, তাই বলে আগে বলোনাকো ভালবাসি,
দেখো ভালোলাগা পরের দিনেই হয়ে যায় কিনা বাসি।

দূর থেকে দেখো যুগ যুগ ধরে তার সব আচরণ,
বহুকাল পরে ভেবে দেখো, আজও তাকে চায় কিনা মন।

মনের মূল্য কম নয়, তাই যাকে তাকে দিও না,
মনের মানুষ খুঁজে নিতে কভু তাড়াতাড়ি করো না !!

(কবিতাটি ৪ বছর আগে লিখেছিলাম। আজ এতদিন পরে খুঁজে পেয়ে শেয়ার করলাম !)

১. ব্ল্যাকমেইল স্টাইলঃ আমি তোমাকে ভালবাসি। তুমি হ্যাঁ বললে তো ভালো।  কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে। আর সেটা তোমার বোন ও হতে পারে !! raised eyebrows

২. ডাইরেক্ট স্টাইলঃ শোনো মেয়ে,  আমি কোনো রকম ভূমিকা-টূমিকা না করে একেবারে সোজাসুজিভাবে তোমাকে একটা কথা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি। nerd

৩. মাস্তানি স্টাইলঃ ওই মাইয়া,  ভালবাসা দিবি কি-না, বল!(চাকু/বন্দুক দেখিয়ে) cool

৪. যুক্তিবাদী স্টাইলঃ আমি তোমার ছোট ভাইকে ভালোবাসি। তোমার ছোট ভাই তোমাকে ভালোবাসে। অতএব, যুক্তিবিদ্যার নিয়মে কি হয়?  বাকিটা তুমিই বল !! thinking

৫. চালাক স্টাইলঃ তুমি কি জানো, আমাদের  জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন টা কি?? dancing

৬. রসিক স্টাইলঃ Excuse me! আমি তোমাকে প্রপোজ করতে চাই। please অনুমতি দাও। hee hee

৭. হিজড়া স্টাইলঃ এই দুষ্টু  মেয়ে। তুমি এ কি জাদু করলা? তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। আবার তোমাকে না দেখলে অস্তিরতায় মরে যাই। তুমি কি জানো? আমি তোমাকে অনেননননননননন....ক ভালোবাসি। don't tell anyone

৮. ডিজুস স্টাইলঃ Hi, sweet heart, how r u? Guess what? Yah! Baby! Right. Yo! Yo!  I Love You! thumbs up

৯. অনুভূতিহীন স্টাইলঃ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিবো না, বিষ খেয়েও মরবো না। যদি আমাকে তোমার পছন্দ হয়, তাহলে বল। yawn

১০. গায়ক স্টাইলঃ গানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন... “এত ভেবে কি হবে? ভেবে কি করেছে কে কবে? ভাবছি না আর, যা হবে হবার। এত দিন বলিনি, তুমি জানতো আমি এমনি...... ভালবাসি !!” whistling

১১. দেবদাস স্টাইলঃ কেউ আমাকে ভালবাসে না। এ জীবন আমি রাখবনা। তোমার কাছে বিষ হবে? আমায় বিষ দাও। আমায় বিষ দাও। (কান্নায় ভেঙ্গে পড়ুন) hypnotized

১২. কাব্যিক স্টাইলঃ কবি কবি ভাব থাকলে ২ লাইন কবিতার মাধ্যমে প্রপোজ করতে পারেন !! আশা করি এই টুকলিফাই এর যুগে কবিতার অভাব হবে না!!  love struck

সুন্দর লাগল। আপনার কবিতাগুলো এই ফোরামকে আরও সমৃদ্ধ করছে। চালিয়ে যান।

আহা। এমন হৃদয়স্পর্শী কবিতা অনেকদিন পর পড়লাম। অনেক সুন্দর লিখেছেন, ভাই। আপনি বস!!