পোস্টটি যদি আমার ঠিকানা... তে প্রকাশ করি কোন সমস্যা আছে নাকি?
btw দারুণ পোস্ট করেছেন।

You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by সাইফ দি বস ৭
পোস্টটি যদি আমার ঠিকানা... তে প্রকাশ করি কোন সমস্যা আছে নাকি?
btw দারুণ পোস্ট করেছেন।

গতকাল পড়া বাদ দিয়ে দেখলাম,চরম মুভি,জনি ডেপের পাইরেটস অব দি ক্যারবিয়ান এর মত ডায়লগ আর সাথে ওয়েস্টার্ন ধাচ,এক কথায় দুর্দান্ত।
![]()
![]()
ব্যক্তিগত রেটিং:- 8.5/10।
একেবারে সহমত। দারুণ একখান মুভি।

ধন্যবাদ এই লিস্টটার জন্য। বইগুলোর ধারাবাহিকভাবে পড়তে পারলে ভাল হত। 
আগে দেখেছি। কিন্তু টেস্ট করি নি। আচ্ছা লিংক কি আজীবন রিজিউমএবল?
কি আজিব! হঠাৎ করে স্পিড বাড়ানোর ভূত চাপছে ক্যান?
জনদরদী কাজে লিপ্ত হওয়ার জন্য শাওনদিবস৪ রে ধন্যবাদ!
Dream সিন আর এটার মধ্যে বেশ তফাত আছে, কাজ হলে রেপু!
গো+এষণা
একদম ঠিক কথা বলেছেন, আমাদের উপর এ প্রথম চলে!
Avast Internet Security বেশ ভালো! তবে সাবস্ক্রিপশন অন টা একটু কায়দা করে চলতে হয়।
একজন রিপোর্ট জানাল যে অধ্যক্ষ পরিবর্তন হয়েছে। হলে পোস্টটি সম্পাদনা করতে অনুরোধ করছি লেখককে।
ESET

ম্যাকে ইউনিজয় চালাই। 
চাইনিজ মাল! জাপানী গুলা এখনো ৭০ এর উপরে সি২ডি।
জ্বী না। জাপানীজ ফুজিৎসু।
ফুজিৎসু লাইফবুক কেনা হবে মনে হচ্ছে।
৫৭ হাজার টাকায়
CPU - Intel Core i5
Display Size (Inch) - 13.(something)
RAM (GB) - 4 DDR3
HDD(GB) - 500GB
Warranty (Year) - 2 Years Genuine 4m Fujitsu Company
Price- 57,000
সবচেয়ে বড় কথা ফুজিৎসু পাইলে অন্য কোন কোম্পানীর কথা মাথায়ই আসে না। 
৫৫ হাজারে একটি ল্যাপটপ কিনতে চাচ্ছি। কোন ল্যাপটপ কিনলে ভাল হবে কেউ বলতে পারবেন?

শাহরিয়ার নাফীসকে নিয়ে অনেক আলোচনা ছিল। কোচ সিডন্স কেন তাঁকে খেলাচ্ছেন না এই প্রশ্ন ছিল অনেকের মধ্যেই। তবে, সূত্র নিশ্চিত করেছে, কাল হল্যান্ডের বিপক্ষেই মাঠে দেখা যাবে এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে। সে ক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়বেন রকিবুল হাসান।
এদিকে শাহরিয়ার নাফীস ছাড়া কাল একাদশে ঢুকছেন বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ সোহরাওয়ার্দী। তিনি অফ-স্পিনার নাঈম ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
শাহরিয়ার নাফীস ও সোহরাওয়ার্দী দলে ঢুকলে তামিম, জুনায়েদ, ইমরুল, সাকিব, রাজ্জাককে নিয়ে বাংলাদেশ দলে বাঁ-হাতির সংখ্যা হবে ৭। তাঁদের মধ্যে ব্যাটসম্যানই পাঁচজন। এক কালে বাঁ-হাতি ব্যাটসম্যানদের জন্য আক্ষেপ করা বাংলাদেশের ক্রিকেটের জন্য এ এক অনন্য ঘটনাই।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শাহরিয়ার নাফীস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সোহরাওয়ার্দী, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন।
সূত্রঃ প্রথম আলো
অবশেষে কোচের সুমতি হল! 
তবে নাঈমকে বাদ দিয়ে শুভকে নেওয়াটা ঠিক হল কিনা বুঝতে পারছি না ...নাঈম সেদিন বেশ ভাল বোলিং করেছে। সাথে সাথে ব্যাটিং ও পারে!
গতকাল প্রায় টানা ৩:৩০ ঘন্টা পড়ার টেবিলে বসে থাকার ফলে (ইন ফ্যাক্ট পড়া লেখা করার ফলে) প্রচন্ড ব্যাক পেইন শুরু হয়েছে।
এর প্রতিরোধ হিসেবে কি এক্সারসাইজ করা যায়?
অথবা কীভাবে এ থেকে মুক্তি পাব?
বহু কষ্টের সাথে লেখাটা লিখতে আরম্ভ করেছি। লেখাটি পড়ার পর কেউ আমাকে উচ্চাশাকাঙ্খী, বাংলাদেশ ক্রিকেটের অন্ধভক্তসহ অন্যান্য উপাধী দিলেও আমার কিছু বলার নেই। তবে মনের কিছু কথা আজ না বললেই নয়। ![]()
গত ৪ মার্চ ২০১১...বাংলাদেশের ক্রিকেটের এক কাল অধ্যায়। নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে খারাপ দিন। ক্রিকেট ওয়ার্ল্ডকাপেও অবশ্যই। কিন্তু এই ম্যাচের পর বাংলাদেশী ক্রিকেট ভক্তদের আচরণ দেখে আমি সবচেয়ে অবাক হয়েছি।
ক্রিকেট ভক্তদের এরকম রেসপন্স দেখে আমি সত্যিই খুব মর্মাহত হয়েছি। সবাই হয়ত ভাবছেন 'কেন'? বাংলাদেশ যেরকম খেলেছে সেখানে তো আমারও সবার সাথে মিছিলে নেমে গাড়ি,বাড়ি,দোকানপাট,সাকিবের প্রতিকীতে আগুন জ্বালানো, ভাংচুর করা উচিৎ...কিন্তু না...আমি সেরকম ভাবে জিনিসটা ভাবছি না।
হারার পরই বিভিন্ন ব্লগ এবং ফোরামে বাংলাদেশের ক্রিকেটারদের যথেচ্ছভাবে গালি গালাজ, টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়া হোক এরকম বক্তব্য আসতে থাকে। উদাহরণস্বরূপ বাংলার তথাকথিত টাইগারদের টেষ্ট স্ট্যাটাস কেড়ে নেয়া হোক। এবং বাংলাদেশ ক্রিকেট দল বনাম ছাগলের ৩ নাম্বার বাচ্চা টপিক দুইটির কথা উল্লেখ করা যেতে পারে।
এছাড়াও বিভিন্নখানে বিভিন্নভাবে প্রতিবাদ করা হয়েছে। তাদের সকলের জন্য আজ আমি বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানদের কাছে একটি খোলাচিঠি লিখছি...

বাঙ্গালী হুজুগে মাতাল বলে একটা প্রবাদ প্রচলিত আছে। কথাটি একেবারে মনে হয় মিথ্যে নয়। নাহলে কি করে এক ম্যাচ জিতলে সাকিবের মুখে আপনারা ফুল চন্দন দেন...তামিমের জন্য মিছিল দেন...আর পরের ম্যাচ হারলে তাদেরকে ইট পাথর মেরে এই প্রতিদান দেন?ছিহ!
![]()

এরচেয়ে তো ইন্ডিয়ার ভক্তদের বাংলাদেশের ক্রিকেট টিমের প্রতি আস্থা বেশী! কিছু ওয়েবসাইট ঘাটলেই তা বোঝা যাচ্ছে... যেখানে অন্যান্য দেশের ক্রিকেটমোদীরা গঠনমূলক সমালোচনার পাশাপাশি সামনে এগিয়ে চলার রসদ জোগাচ্ছেন সেখানে আমাদের দেশের ক্রিকেটপ্রেমীদের রিফ্লেকশন এই?
হায়রে!
আপনি বাংলাদেশের লাস্ট ১২-১৬ মাস দেখুন। তারা কনসিসটেন্টলি ভাল ক্রিকেট খেলেছে। কখনও জয় বা পরাজয় এসেছে। কিন্তু কিভাবে আপনি জয়গুলোকে ঝড়ে বক বলছেন? নিউজিল্যান্ডকে ৪-০ তে হারানো...ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হোয়াইট ওয়াশ এগুলো সবই কি ফ্লুক ছিল???? 
ইন্ডিভিজ্যুয়াল পার্ফরমেন্স হিসেবে তামিম ইকবালের ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডের সাথে তাদেরই ইতিহাসসমৃদ্ধ মাঠ লর্ডস এ পরপর দুই ইনিংসে ১০০ করা কি ফ্লুক ছিল? শফিউলের লাস্ট বলে ইংল্যান্ডকে অলআউট করে ইংল্যান্ডকে হারানো কি ফ্লুক ছিল? ১৭৪ রানে অলআউট হয়েও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ করাটা কি ফ্লুক ছিল??? ২০০৯ সালের ৩ নভেম্বর জিম্বাবুয়েকে ৪৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ! সেটিও ছিল কি ফ্লুক ![]()

অনেকেই বলে থাকেন সাকিব আল হাসান বাংলাদেশের অধিনায়কত্বের যোগ্য নয়
তাহলে কি ২৩ বছর বয়সে আপনি ১৬ কোটি মানুষের স্বপ্ন নিয়ে মাঠে খেলতে যাবেন? বর্তমানে সাকিব মাঠে যে স্পোর্টসম্যানশিপ আর মাঠের বাইরে স্পোকম্যানশিপের পরিচয় দিয়েছ সেটা সত্যিই অতুলনীয়। সত্যি বলতে কী আমার নগন্য ক্রিকেটিয় বিদ্যায় আমি যা বুঝি যে, বাংলাদেশ খুব ভাল এবং যোগ্য একজন অধিনায়কের হাতে রয়েছে, যে কিনা গত কয়েকমাসে আমাদের বড় বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে। তার বদৌলতেই আমরা আয়ারল্যান্ডের সাথে ২০৫ রান করেও ম্যাচ জিতে আসতে পারছি...তার বদৌলতেই ১৭৪ রানের স্কোর দিয়েও নিউজিল্যান্ডের মত টিমকে হারিয়েছি ...

আপ্নারা কি ভাবছেন জানি না ...তবে আমি কখনোই এটিকে ফ্লুক বলব না। বাংলাদেশ ভাল খেলেছে বলেই এইটুকু অর্জন করা সম্ভব হয়েছে।
প্রত্যেক দলেরই খারাপ সময় আসে। কিন্তু সেই সময়ে পড়ে থাকলে তো আর চলবে না। অস্ট্রেলিয়াও কিন্তু কিছুদিন আগে টেস্টে পাকিস্তানের সাথে ৮৮ রানে আউট হয়েছে. তাতে কেউ বলেছে অস্টেলিয়ার টেস্ট স্ট্যাটাস কেড়ে নিবে?
বলেনাই,কারণ সবাই জানে অস্ট্রেলিয়া ফিরে আসতে পারে. তেমনি বাংলাদেশও পারে. ![]()
হাসলেন?
হাসুন.
অস্ট্রেলিয়ার মতো না হোক বাংলাদেশ নিজেদের সাধ্যমত ফিরে আসুক.
এবং আমার বিশ্বাস তারা ফিরে আসবে...

কেউ বলবেন টাকার কথা,ক্রিকেটাররা অনেক বেতন পান,অনেক ইনকাম ইত্যাদি ইত্যাদি.
আচ্ছা আমাকে বলুন বাংলাদেশের খেলোয়াড়েরা কোন দেশের খেলোয়াড়দের চেয়ে বেশি বেতন পাচ্ছে?
নাকি আমাদের হিংসা হয়! এমন পুচকে পুচকে ছেলেরা এত আয় করে আমরা কি করছি!
আপনার আমার খেলার যোগ্যতা নেই বলেই আমরা দর্শক, ওরা খেলতে পারে বলেই ওরা খেলোয়াড়!
যত যাই হোক...বাংলাদেশ দলের পাশে ছিলাম...আছি এবং থাকব। আজীবন... 

সাকিব, তামিম, ইমরুল, জুনায়েদ সহ সকল ১৫ বাংলাদেশী ক্রিকেটারদের পাশে থাকব সর্বক্ষণ...
বাংলাদেশ জিন্দাবাদ। 

আর একটা কথা সবাইকে বলতে চাই...
NEVER STOP BELIEVING...
(পোস্টটি লিখতে সহায়তা করেছেন প্রজন্মের shitol69)
পোস্টটি পূর্বে আমার ঠিকানা...তে প্রকাশিত। আমি আপ্নাদের অনুরোধ করব পোস্টটি ফেসবুকে শেয়ার করতে।
আগামী ২৬ ফেব্রুয়ারী থেকে রাজশাহী মেডিক্যাল কলেজে শুরু হচ্ছে সাংস্কৃতিক সপ্তাহ।
এই প্রতিযোগিতায় নতুন একটা ইভেন্ট যোগ করা হয়েছে- "কুইজ"
২ ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে-
১) সিঙ্গেল(১ জন)
২) ডাবলস(২ জন)
নাম দিতে হবে আগামী ২৬ ফেব্রুয়ারীর(শনিবার) মধ্যে।
অন্যান্য ইভেন্টে যাদের কাছে নাম দিয়েছেন, তাদের কাছেই নাম দিতে হবে।
ধন্যবাদ.....................
নাম দিলাম! মাগার আইতে পারব না! 
আচ্ছা রবীন্দ্রনাথের শেষের কবিতা আছে,শুরুর কবিতা নেই কেন?
![]()
ঝাতি জানতে চায়! 
একজন নতুন নিয়মিত সদস্য পাওয়া গেল মনে হচ্ছে!
নিয়মিত থাকার আহ্বান থাকল। 
সকালে গুগল খুলেই দেখেছিলাম ফরাসী লেখক জুলভার্ণের জন্মদিন উপলক্ষে তারা লোগো চেন্জ করেছে!

সত্যিই বেশ খুশি হয়েছি। কারণ জুলভার্ণ আমার দেখা সবার সেরা সাইন্স ফিকশনিস্ট!!! ১৮২৮ সালের এই দিনে এই মহান লেখক জন্ম গ্রহণ করেন!
আসেন সবাই তাকে এইদিনে আরো আরেকবার স্মরণ করি... স্মরণ করি এই লেখকের সেইসব কীর্তিগুলোকে ...
[জুলভার্ণ সম্পর্কে বিস্তারিত লেখা লিখেছিলাম অনেক আগে...ব্লগে আছে...ইচ্ছা করলে দেখতে পারেন।]
আমির খান ফাটায়ে দিবে!
Acer Er laptop kamon hobe?????????
Acer 5745G Model er Specification o valo Plus Price o kom.
Acer 5745G (Core i5),
Processor Type -- Intel Core i5-460M
Processor Speed -- 2.53 GHz
RAM --4 GB DDR3 1066Bus
Hard Disk-- 500 GB HDD
Screen Size 15.6"
Price- 55,000 TK.
আমি এটার কথাই বলেছিলাম...কিন্তু এটার দাম মনে হয় আরেকটু কম... ৫২/৫৩ হওয়ার কথা...
এডসেন্স এর এর বিষয়+কিভাবে আপ্লাই করতে হয় সহ পুরো বিষয়।
ওকে। পাবেন।
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by সাইফ দি বস ৭
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৪ seconds (৭৮.৪% PHP - ২১.৬% DB) with ৬ queries