dl করলাম , আমার কাছে আগের এডিশন টা ছিল, অনেক ধ..........................................দ ।
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by dr.shamim
dl করলাম , আমার কাছে আগের এডিশন টা ছিল, অনেক ধ..........................................দ ।
বিস্তারিত জানতে আপনাকে বেহেশতি জেওর পড়তে হবে। visit - http://www.banglakitab.com/ ওখান থেকে dl করে নিয়ে পড়ুন 3 খন্ড । আর ফরজ নামাযে অবস্শয় একামত দিতে হবে।
এত কিছু করাই হয়না। উচিত -- খেয়ে ঘুমানো , পারলে এক গ্লাস্স দুধ।
আরবী তে কেন মনে মনে বাংলাতে বললেই হবে যে ''''''আমি অমুক দিনের অমুক ওয়াক্তের ফরজ নামাজ ২ বা ৩ বা ৪ রাকাত পড়ার নিয়ত করছি। তবে ২ টা জিনিস-------------- প্রতিবার নিয়ত করতে হবে এবং প্রতি বার একামত দিতে হবে।
কোনও গানের প্রথম ১৫ বা ১৬ সেকেণ্ড কেটে নিয়ে এমপি৩ রিং টোন বানাতে চাই, এটা দিয়ে হবে কী?
মাইক্রোব্লগিং কমিউনিটি টুইটার বর্তমান বিশ্বের অন্যতম দ্রুত যোগাযোগ মাধ্যম। কিছু কিছু পরিসংখ্যানের হিসেবে, জনপ্রিয়তার দিক দিয়ে ফেসবুকের পরেই এর স্থান। শুধু প্রযুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিরাই নন, বরং সর্বস্তরের মানুষের মধ্যেই টুইটারের প্রতি অন্যরকম একটি ঝোঁক রয়েছে। শুরুর দিকে টুইটার ব্যবহার করা হতো ব্যবহারকারীর ব্যক্তিগত আপডেট বন্ধু-বান্ধব ও অন্যান্য অনুসারীদের (টুইটারের ভাষায় ফলোয়ার) জানানোর জন্য। তবে ধীরে ধীরে এই ট্রেন্ডের পরিবর্তন ঘটতে থাকে। টুইটার নিজেও ‘আপনি কী করছেন’ প্রশ্নটি বদলে ফেলে সেখানে লেখে ‘এখন কী ঘটছে’। অর্থাৎ, সংবাদ সবার আগে ছড়ানোর জন্যও অন্যতম একটি প্লাটফর্ম হচ্ছে টুইটার।
বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত আপডেট জানানোর জন্য টুইটার ব্যবহার করা হলেও দেখা গেছে যে, ২০০৮ সাল থেকে অধিকাংশ ব্রেকিং নিউজগুলো প্রথম প্রকাশিত হয়েছে কোনো না কোনো টুইটার একাউন্ট থেকেই। মানুষ ঘটনাস্থলে থাকা অবস্থাতেই টুইটারের মাধ্যমে সবাইকে তা জানিয়ে দিতে শুরু করে। ঠিক এভাবেই টুইটারের জনপ্রিয়তার পাল্লা ভারী হতে থাকে। দিনে দিনে টুইটার এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে যে, বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় প্রতিটি ওয়েবসাইট, সংগঠন, এমনকি হাই-প্রোফাইল ব্যক্তিত্ব যেমন সেলিব্রেটি, প্রযুক্তিবিদ প্রায় সবাইই টুইটার ব্যবহার করা শুরু করেছেন। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান বিল গেটসও সম্প্রতি যোগ দিয়েছেন টুইটারে। এছাড়া গুগলের প্রতিটি সেবার জন্য আলাদা আলাদা টুইটার একাউন্ট রয়েছে।
তুমুল জনপ্রিয় এই টুইটারকে সমৃদ্ধ করতে তৈরি হয়েছে প্রচুর থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন যেগুলো আপনার টুইটার ব্যবহারকে করে তুলবে আরো দ্রুত, সহজ ও সমৃদ্ধ। তেমনই কিছু অ্যাপ্লিকেশনের কথা জানানো হচ্ছে।
টুইটলেটার
আপনি যদি ব্যস্ততার জন্য টুইটারে নিয়মিত ঢুকতে না পারেন, তাহলে টুইটলেটার আপনার জন্যই। টুইটলেটার টুইটারে আপনার অধিকাংশ কার্যক্রমকেই স্বয়ংক্রিয় করে দেবে। অর্থাৎ, আপনি আগে থেকেই টুইটলেটারকে জানিয়ে রাখতে পারবেন কী করতে হবে। টুইটলেটার আপনার হয়ে সেসব কাজ করে দেবে।
টুইটলেটার যেসব সুবিধাগুলো দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো শিডিউল টুইট। এর মাধ্যমে আপনি একটি টুইট লিখে তা ভবিষ্যতে অর্থাৎ কবে এবং কখন প্রকাশিত হবে তা নির্ধারণ করে দিতে পারেন। এর ফলে, আপনি যদি যথাসময়ে টুইটারে ঢুকতে না পারেন অথবা ভুলেই যান, টুইটলেটার আপনার হয়ে কাজটি করে দেবে।
এছাড়াও টুইটলেটারের মাধ্যমে যখনই কেউ আপনাকে ফলো করতে শুরু করবেন, আপনি তাকে স্বয়ংক্রিয়ভাবে ফলো করতে পারবেন। নিজে বারবার ফলো করা শুরু করতে হবে না। পাশাপাশি নতুন ফলোয়ারদের স্বাগতম জানিয়ে ডাইরেক্ট মেসেজ (ডিএম) স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর ব্যবস্থাও রয়েছে টুইটলেটারের। শুধু তাই নয়, কেউ যদি আপনাকে ফলো করা বন্ধ করে দেয়, টুইটলেটারের মাধ্যমে আপনিও স্বয়ংক্রিয়ভাবে তাকে ফলো করা বন্ধ করতে পারবেন।
তবে সেবাটি ব্যবহার করতে আপনার টুইটার একাউন্টের প্রবেশাধিকার দিতে হবে টুইটলেটারকে। বিস্তারিত জানতে এবং সেবাটি উপভোগ করতে ভিজিট করুন টুইটলেটার : http://www.tweetlater.com ।
স্পন্সর্ড টুইটস
প্রচুর সংখ্যক হিউম্যান ফলোয়ার পেলে টুইটার থেকে দু’চার পয়সা আয় করাও সম্ভব। অনেকেই টুইটার থেকে প্রতিমাসে কিছু পরিমাণ টাকা আয় করে নিচ্ছেন। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে তৃতীয়পক্ষের অ্যাপ্লিকেশন।
স্পন্সর্ড টুইটস তেমনই একটি অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনি আপনার টুইটার একাউন্টের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দিতে পারেন। এরপর স্পন্সর্ড টুইটস আপনার একাউন্ট তাদের ডাটাবেজে সংরক্ষণ করে রাখবে। বিভিন্ন বিজ্ঞাপনদাতারা আপনার একাউন্ট ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পাবেন। যদি তাদের পছন্দ হয়, তাহলে আপনি তাদের কাছ থেকে অফার পাবেন। অফার গ্রহণ করলে আপনার একাউন্ট থেকে তাদের বিজ্ঞাপন প্রকাশ করা হবে এবং বিনিময়ে আপনি টাকা পাবেন।
উল্লেখ্য, টাকা দেয়ার স্কিম বিভিন্ন ধরনের হয়ে থাকে। কেউ কেউ আপনাকে প্রকাশ করার জন্যই টাকা দেবে। কেউ আবার প্রতি কিকের বিনিময়ে টাকা দিয়ে থাকে। তবে স্পন্সর্ড টুইটসের সুবিধা হলো এই যে, এটি আপনাকে একটি ফ্যাট রেট নির্ধারণের সুযোগ দেবে যার ফলে আপনি বিজ্ঞাপন প্রকাশ হলেই টাকা পাবেন। তবে কয়েক হাজার ফলোয়ার না থাকলে এই রেট এক ডলারের বেশি রাখা ঠিক নয়।
সেবাটি ব্যবহার করতে আপনার টুইটার একাউন্টের প্রবেশাধিকার দিতে হবে স্পন্সর্ড টুইটসকে। এছাড়াও প্রতিবার লগইন করার সময় টুইটারের ইউজারনেম ও পাসওয়ার্ডই ব্যবহার করতে হবে। ঠিকানা: http://www.sponsoredtweets.com ।
ফার্স্ট ফলোয়ার
কয়েকশ’ বা কয়েক হাজারেরও বেশি ফলোয়ার পেলে আপনার হয়তো জানতে ইচ্ছে হতে পারে টুইটারে আপনাকে সর্বপ্রথম কে ফলো করতে শুরু করেছিলেন। ফার্স্ট ফলোয়ার আপনার হয়ে সেই কাজটি করে দেবে। ফার্স্ট ফলোয়ারের ওয়েবসাইটে গিয়ে আপনার টুইটার ইউজারনেম লিখে এন্টার প্রেস করলেই আপনি দেখতে পাবেন আপনার প্রথম ফলোয়ারের নাম।
উল্লেখ্য, এই পদ্ধতিতে আপনি যে কোনো টুইটার একাউন্টের প্রথম ফলোয়ার কে তা জানতে পারবেন। ফার্স্ট ফলোয়ার ওয়েবসাইটের ঠিকানাঃ http://www.firstfollower.com
আনফলো অল
টুইটার ব্যবহারের সময় আপনি হয়তো লক্ষ্য করবেন যে, অনেক ফলোয়ারই বট। অর্থাৎ, কোনো মানুষ নয়, বরং কম্পিউটারাইজড একাউন্ট যেখান থেকে সবসময় বিভিন্ন সাইটের লিংক আপডেট করা হয়। এভাবে হয়তো একসময় আপনার ফলোয়ারদের সিংহভাগই এসব বট হতে পারে। তখন আপনি হয়তো আলাদাভাবে প্রতিটি একাউন্টকে আনফলো (অনুসরণ বন্ধ করা) করতে পারবেন না।
সেই মুহুর্তেই কাজে আসবে আনফলো অল। সবগুলো বট আপনার একাউন্ট থেকে মুছে ফেলতে অথবা অন্য কোনো কারণে ‘শুরু থেকে শুরু করতে’ আপনি সবাইকে ফলো করা বন্ধ করতে পারেন। এর জন্য আনফলো অল সাইটে গিয়ে আপনার টুইটার ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড দিয়ে আনফলো অল বাটনে কিক করুন।
তবে কাজটি করার আগে সতর্ক থাকুন। কেননা, একবার সবাইকে আনফলো করলে তা পুনরায় ফলো করা যাবে না। আনফলো অল সাইটের ঠিকানাঃ http://www.unfollowall.com ।
এগুলো ছাড়াও আরো অনেক টুইটার তৃতীয়পক্ষ অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার টুইটার ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিতে পারেন। তবে, বিশ্বস্ত নয় এমন কোনো অ্যাপ্লিকেশনকে আপনার একাউন্টে প্রবেশাধিকার দেয়া থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার একাউন্ট থেকে আজেবাজে স্ট্যাটাস আপডেট করে বসতে পারে সেসব অ্যাপ্লিকেশন।
সম্প্রতি ফেসবুকের সকল প্রাইভেসি সেটিংস আবারো আপডেট করা হয়েছে। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আপডেটেড প্রাইভেসিতে যোগ করা হয়েছে বেশকিছু নতুন অপশন। ফেসবুক জানিয়েছে, ব্যক্তিগত তথ্যাদির উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতেই মূলত নতুন অপশনগুলো যোগ করা হয়। তবে প্রাইভেসি সেটিংস আপগ্রেড করার পর থেকেই প্রযুক্তি বিশেষজ্ঞদের সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। খবর অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে, নতুন প্রাইভেসি সেটিংসের ভালো-খারাপ উভয় দিকই রয়েছে। তারা জানিয়েছেন- অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ব্যক্তিগত তথ্য এবং পোস্ট সবার সামনে উন্মুক্ত রাখার জন্য ফেসবুক পরোক্ষভাবে ব্যবহারকারীদের উদ্বুদ্ধই করছে।
আসুন, নতুন পরিস্থিতিতে ফেসবুকের নতুন নিরাপত্তা পদ্ধতির গুরুত্বপূর্ণ পাঁচটি দিক জেনে নেয়া যাক।
সার্চ সেটিংস
নতুন সেটিংসে আপনার প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ের অন্তর্ভূক্ত হয়ে যেতে পারে। অনেকেই বলছেন, বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ে অন্তর্ভূক্ত না হওয়ার অপশন চালু রাখার পরও নতুন প্রাইভেসি সেটিংসের সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইলও জনসম্মুখে প্রকাশ হয়ে যাচ্ছে; যা ব্যক্তিগত গোপনীয়তার নীতি বিরুদ্ধ।
তবে আপনি চাইলে সার্চ সেটিংস এর পরিবর্তন করতে পারেন। প্রাইভেসি সেটিংস অপশন থেকে ‘অ্যালাউ ইনডেক্সিং’ চেকবক্স থেকে টিক চিহ্ন উঠিয়ে দিলেই আপনার প্রোফাইল বাইরের কেউ খুঁজে পাবে না।
প্রাইভেসি সেটিংসে পাসওয়ার্ড বলয়
ফেসবুক জানিয়েছে, নতুন প্রাইভেসি সেটিংসের আওতায় আপনি প্রাইভেসি সংক্রান্ত যে কোনো কিছু আপডেট করার সময় প্রথমে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ, আপনি লগইন থাকাকালীন অন্য কেউ যাতে আপনার প্রাইভেসি সেটিংস বদলে দিতে না পারেন, সে জন্যই নিরাপত্তার এই বাড়তি স্তর। এতে করে পুনরায় পাসওয়ার্ড ব্যবহার না করে প্রাইভেসি সেটিংসে কোনো পরিবর্তন আনা যাবে না।
তবে অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র প্রতিবেদক জানিয়েছেন, তিনি বারবার পাসওয়ার্ড দেয়া ছাড়াই প্রাইভেসি সেটিংসে পরিবর্তন করতে পেরেছেন। তিনি আরো জানান, প্রাইভেসি সেটিংসে বিভিন্ন বিষয় কোনোরকম নিরাপত্তা বলয় ছাড়াই তিনি পরিবর্তন করতে পেরেছিলেন। অর্থাৎ, তার বেলায় এভাবে বারবার পাসওয়ার্ড চাওয়া হয়নি।
পরে অবশ্য তিনি জানিয়েছেন যে, প্রাইভেসি আপডেটের প্রায় আধা ঘণ্টা পর পাসওয়ার্ডের এই বাড়তি বলয়টি কার্যকরী হয়। আগে ঘোষণা দিয়ে পরে সুবিধা সক্রিয় করার তীব্র সমালোচনা করেন তিনি।
পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন
ফেসবুকের পরিবর্তিত প্রাইভেসি সেটিংসে রয়েছে পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন, সংক্ষেপে পিএআই। এর অধীনে আপনার প্রোফাইলের ছবি, আপনি যেসব পেজের ফ্যান সেসব পেজের তালিকা, জেন্ডার, ধর্ম, নেটওয়ার্ক ইত্যাদি তথ্যাদি সবার প্রতি উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ, চাইলেই যে কেউ আপনার সম্পর্কে এসব তথ্য সার্চ ফলাফল পাতা থেকে জানতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সার্চ পাতায় নিজের প্রোফাইল উন্মুক্ত রাখছেন। প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা গেছে, এইসব তথ্য মুছে ফেলার কোনো উপায় নেই বললেই চলে। সার্চ পাতায় নিজেকে দৃশ্যমান রাখতে হলে উপরোক্ত তথ্যগুলোও প্রকাশ করতে হবে; যা ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে খানিকটা অস্বস্তিকরই বটে।
উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি এমন কোনো সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানের ফেসবুক পেজের ফ্যান হয়ে থাকেন যার সম্পর্কে আপনার ফেসবুক বন্ধু বা অন্য কাউকে জানাতে চান না, তাহলে নতুন এই পদ্ধতির আওতায় তা সম্ভব নয়। কেননা, সার্চ ফলাফলে আপনি নিজেকে দৃশ্যমান রাখতে গেলে স্বয়ংক্রিয়ভাবেই এসব তথ্য সবার সামনে চলে আসবে, যা ফেসবুকের নতুন এই প্রাইভেসি আপডেট সমালোচিত হওয়ার অন্যতম মূল কারণ।
বিশেষ নিয়ন্ত্রণ সুবিধা
পিএআই ফেসবুক প্রাইভেসির একটি বিতর্কিত দিক হলেও ফেসবুকে আপনার অন্যান্য কর্মকান্ডের উপর আপনি পাচ্ছেন পূর্ণ নিয়ন্ত্রণ। এমনকি আপনি যখন প্রতিবার স্ট্যাটাস আপডেট করেন, তখনই ঠিক করে দিতে পারবেন কে কে এই পোস্ট বা স্ট্যাটাস দেখতে পারবেন এবং কে কে এই পোস্ট দেখতে পারবেন না। একইভাবে আপলোড করা ছবির বেলাতেও আপনি প্রাইভেসি লেভেল নির্দিষ্ট করে দিতে পারবেন।
ফেসবুকের নতুন এই প্রাইভেসি সেটিংস একইসঙ্গে প্রশংসা এবং সমালোচনা দুইই কুড়াচ্ছে। কিছু কিছু আপডেট সত্যিকার অর্থেই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কার্যকর। অন্যদিকে কিছু ব্যাপার আবার মোটেই সন্তোষজনক নয়।
ফেসবুক প্রাইভেসি আপডেটে ব্যবহারকারীদের তথ্য সবার প্রতি উন্মুক্ত করে দিতে পরোক্ষভাবে আহ্বান করা হয় বলে দাবি করেছেন একাধিক প্রযুক্তিবিদ। তাদের মতে, গুগলের রিয়েল-টাইম সার্চ রেজাল্টের মাধ্যমে বাড়তি হিট পাওয়ার আশায়ই ফেসবুক ব্যবহারকারীদের প্রাইভেসি আপডেট করতে বলছে, যদিও সোজা-সাপ্টা ভাষায় ফেসবুক তেমন কিছু বলেনি। অন্যদিকে অনেক প্রযুক্তিবিদদের ধারণা, ফেসবুক নকল করতে চাচ্ছে টুইটারের আইডিয়া, যা সম্ভব নয় বলেই মনে করেন তারা।
মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭-এ গোপন একটি ফিচার জুড়ে দিয়েছে যেটি চালু করলে ওই পিসির অপারেটিং সিস্টেমের সব অপশন পাওয়া যাবে একটি ফোল্ডারেই। খবরটি জানিয়েছে সংবাদসংস্থা সি-নেট।
গডমোড পেতে হলে প্রথমে উইন্ডোজ ৭-এ একটি নতুন ফোল্ডার তৈরি করতে হবে। তারপর সেই ফোল্ডারটি রিনেইম করতে হবে GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} নামে। এরপর ফোল্ডারের আইকন পরিবর্তন হয়ে একটি কন্ট্রোল প্যানেল তৈরি হবে যেখানে অনেক অপশন থাকবে। ব্যবহারকারি এই একটি ফোল্ডার থেকেই মাউস পয়েন্টার এর লুক পরিবর্তন থেকে শুরু করে নতুন হার্ড ড্রইভের পার্টিশন তৈরিসহ সব কিছু করতে পারবেন।
সি-নেট জানায়, এই পদ্ধতিটি উইন্ডোজ ভিসতাতেও কাজ করবে।
এ অপশনে সব ধরনের কন্ট্রোল পাওয়া যায় বলেই একে গডমোড বলা হচ্ছে।
যে ওয়েবসাইটটি বারবার খোলার প্রয়োজন হয়, তা ফায়ারফক্স ওয়েবব্রাউজারে Homepage হিসেবে সেট-আপ করে রাখতে পারেন। হোমপেইজ হিসেবে সেট-আপ করলে প্রতিবার ফায়ারফক্স খুললে Homepage ওয়েবসাইটটি নিজে নিজে ওপেন হবে। ফায়ারফক্সে হোমপেইজ সেট-আপ করতে ফায়ারফক্স টুলবারের Tools থেকে Option-এ যান। এবার Homepage লেখা বক্সে যে ওয়েবসাইটটি হোমপেইজ হিসেবে সেট-আপ করতে চান সে ওয়েবপেইজের লিঙ্কটি লিখে ok চাপুন।
তোমার এই লেখাটা সকালে সামু তে পড়লাম , সাইফ এর জন্য অনেক অনেক শুভেচ্ছা, দোয়া আল্লার কাছে।
রেপোষ্ট হলে মাফ চাই। 
গতকাল আমি এটা পেলাম softonic.com এর web enhancement এর পেজ থেকে, নাম Better facebook। ওই পেজ এ 5টি স্ক্রীন শর্ত আছে । আমার কাছে দারুন (y) (y) , এটা শুধু firefox এর addons ।নিচের লেখাগুলো ওখান থেকে কপি ও পেস্ট করলাম --
Better Facebook is a Firefox plugin that lets you customize Facebook to the smallest detail, adapting it to your needs and likes.
After a quick installation – just like any other Firefox extension – Better Facebook displays a quick start guide overlaid on top of your Facebook account. You can see the changes immediately: a new button bar, wall messages organized by tabs, and a new button in the top right corner with the options to configure Better Facebook.
Though it seems a bit overwhelming at first, if you spend the necessary amount of time to configure Better Facebook properly you can customize almost every single detail on Facebook. Too bad the font resizing feature seemed to work for certain pages on Facebook, but not for the whole site.
Generally speaking, Better Facebook makes the site a lot more flexible and easier to browse, thanks to the dozens of filters and options included in the extension. The only problem is that learning to use all of them requires some time!
Better Facebook is a Firefox extension that helps you customize Facebook and make it easier to navigate.
Languages:
English
OS requirements for Better Facebook:
* OS: Win95/98/98SE/Me/2000/NT/XP/2003/Vista/7 এখান থেকে ডাউনলোড করুন । 
তার আগে আমার এই স্ক্রীন শত গুলো দেখুন ----
অন্যান্য settings সম্মন্ধে আমি বলতে পারলাম না। তাই ক্ষমা চাচ্ছি। 








এই পচা আর পূরান ডা ?
ও ভাই জান , আমার জানের জান এই জিনিস আগে যদি পাইতাম তবে খাইতাম । :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y)
সেজন ভাই, খুবই জোস হইছে। :ইয়াহু: :অবাক: 
অ্যানিমেশন তৈরিতে সাধারণত যেসব সফটওয়্যার লাগে, সেগুলো ডাউনলোড বা ইনস্টল করা বেশ কষ্টকর। অনেক সফটওয়্যার টাকা দিয়ে কিনতে হয়। তবে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলোতে বিনা মূল্যে অ্যানিমেশন কার্টুন তৈরি করা সম্ভব। লিখেছেন রিপন রায়হান
www.goanimate.com
এ সাইটে বেশ কিছু অ্যানিমেশন টেম্পলেট রয়েছে, যেগুলো সম্পাদনা করে কয়েক ক্লিকে পছন্দসই অ্যানিমেশন কার্টুন তৈরি করা যাবে। চরিত্র ডিজাইন করার পর ওই চরিত্রের অ্যাকশনও সেট করা যাবে। অ্যানিমেশন তৈরির জন্য হোম পেইজের ওপরে ডান পাশে create বাটনে ক্লিক করতে হবে। এ জন্য হোম পেইজের Sign up বাটনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। বাড়তি সুবিধা হিসেবে সাইটটিতে অ্যানিমেশন তৈরির টিউটরিয়াল পাওয়া যাবে http://bit.ly/goanimatetuto লিংকে।
www.dfilm.com
এ সাইটে স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন ছবি তৈরির সুযোগ রয়েছে। সাইটটির MovieMaker বাটনে ক্লিক করলে MovieMaker v2 নামের একটি আইকন আসবে। এখানকার Short Animation Film থেকে স্থান, পাত্র ও সংলাপ নির্বাচন করে ছবি তৈরি করা যাবে। ছবি তৈরি শেষে তা এই সাইট থেকেই দেখা যাবে এবং মেইল করে কাউকে পাঠানো যাবে।
www.animasher.com
এই সাইটে বিভিন্ন চরিত্র তৈরি অবস্থায় আছে। চরিত্রগুলো নিয়ে Drag & Drop পদ্ধতিতে অ্যানিমেশন তৈরি করা যাবে। সাইটটির হোম পেইজের Click here to make one লেখা বাটনে ক্লিক করতে হবে। এরপর ডান পাশের Library থেকে মাউস দিয়ে পছন্দের চরিত্র Drag করে অ্যানিমেশন এরিয়ায় Drop করতে হবে। এভাবে বিভিন্ন চরিত্র যুক্ত করে কার্টুন তৈরি করা যাবে।
নিচের সাইটগুলো থেকেও অ্যানিমেশন তৈরি করা সম্ভব :
www.xtranormal.com
www.voki.com
www.zimmertwins.com /movie/starters
থ্রিজি নিয়ে আগের ঘোষণা
বাংলাদেশে ২০০৮ সালে এরিকসন থ্রিজি মোবাইল ফোনের পরীক্ষামূলক নেটওয়ার্ক স্থাপন করে এবং ওই বছরের ১০ আগস্ট রাজধানীর একটি হোটেলে এর কার্যকারিতা প্রদর্শন করে। বিটিআরসির তৎকালীন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মনজুরুল আলম ঘোষণা দিয়েছিলেন, ২০০৯ সালের মার্চে এ প্রযুক্তি বাংলাদেশে চালু হয়ে যাবে। কিন্তু তার আগেই তিনি বিটিআরসি থেকে বিদায় নেন। এরপর বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ গত ২২ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে জিএসএম অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে ঘোষণা দেন, 'এ বছরের জুনেই আমরা থ্রিজি লাইসেন্স দিতে যাচ্ছি। এর ফলে দেশে মোবাইল ব্রডব্যান্ড, তথা দ্রুতগতির ইন্টারনেট সেবা সহজলভ্য হবে।'
source
widows xp
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে স্টার্ট মেন্যু পরিবর্তন করা যায়। এ জন্য প্রথমে স্টার্ট মেন্যুতে যান এবং রাইট বাটন ক্লিক করুন। এবার Properties-এ ঢুকে পছন্দমতো Start menu ev Classic start menu নির্বাচন করুন। ok চাপুন। Start menu-কে কাস্টমাইজ করতে স্টার্ট মেন্যু নির্বাচন করে Customize করলেই স্টার্ট মেন্যু পরিবর্তন হয়ে যাবে।
windows 7
Windows 7 Start Button Changer :
This is a very small application used to change the Windows 7 start button. Before starting off how to change the start button, download start Orb images (Deviant Art) . Run the application and click on [list=*]
[*]“Select & Change Start Button”
Select the Orb image downloaded
and you are done, your start button changed
You can run the application and restore to its defaults by clicking on “Restore Original Explorer Backup”[/*]
[/list]
Download Start Button Changer
গুগলে চালু হয়েছে 'ইনস্ট্যান্ট প্রিভিউ' নামের নতুন সুবিধা। নতুন এ সেবার আওতায় ব্যবহারকারীরা গুগলের কোনো সার্চ ফলাফলে ক্লিক করার আগেই ওই পেইজের স্ক্রিনশট দেখার সুযোগ পাবেন। এতে ব্যবহারকারীদের অনেক সময় সাশ্রয় হবে বলে জানিয়েছে গুগল।
গুগলের পণ্য ব্যবস্থাপক রাজকৃষ্ণ জানান, গুগলে কোনো তথ্য খুঁজতে গেলে প্রথম পেইজে সম্ভাব্য অনেক ফলাফলই দেখানো হয়। ব্যবহারকারীরা সাইটগুলো ভিজিট করে সেখান থেকে সঠিক ফলাফলটি বের করেন। নতুন এ পদ্ধতিতে ব্যবহারকারীরা সাইটটি ভিজিট করার আগেই ফলাফলের ওপর মাউস পয়েন্টার রাখলে ওই ওয়েবপেইজে কী আছে সেটির একটি গ্রাফিক্যাল প্রিভিউ হাজির হবে। সাইট ভিজিট করার আগে ব্যবহারকারীরা ওই গ্রাফিক্যাল প্রিভিউ দেখে নির্দিষ্ট করতে পারবেন কোন ওয়েবসাইটে তাঁর সম্ভাব্য ফলাফলটি রয়েছে। ব্যবহারকারীরা যেখানে একটি ওয়েবপেইজ দেখতে ১০ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত সময় নষ্ট করেন সেখানে মাত্র এক থেকে দুই সেকেন্ডের মধ্যেই প্রিভিউ দেখার সুযোগ পাবেন।
গুগলের এ ইনস্ট্যান্ট প্রিভিউ দেখার জন্য প্রতিটি সার্চ ফলাফলের পাশে থাকা 'ম্যাগনিফাইং গ্লাস' চিহ্নে ক্লিক করতে হবে।
'ইনস্ট্যান্ট ফটো স্কেচ' সফটওয়্যার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ছবির স্কেচ তৈরি করা সম্ভব। http://adf.ly/Az97 ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ইনস্টল করার পর চালু করুন। এখন file/open অপশন থেকে যে ছবিটির স্কেচ তৈরি করতে চান সেটি নির্বাচিত করুন। এবার create sketch বাটনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ছবিটির স্কেচ তৈরি হয়ে যাবে। স্কেচ করা ছবিটি file/save অপশনে সেভ করা যাবে।
পশ্চিমবঙ্গের ৫০টি সিনেমা হলে গতকাল মুক্তি পেল অমিত সেনের 'নটবর নটআউট'। ছবির নামভূমিকায় রাইমা সেনের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের ছেলে মোস্তফা প্রকাশ। এ মুহূর্তে কলকাতায় রয়েছেন প্রকাশ। যাওয়ার আগে কথা বলেছেন দাউদ হোসাইন রনির সঙ্গে
ইদানীং কিছু কমন প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রকাশকে। 'আচ্ছা ভাই, আপনি বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন কবে? আপনার পূর্বপুরুষরা বাংলাদেশের কোন অঞ্চলে থাকতেন?' সামান্য উষ্মা প্রকাশ করে প্রকাশ তখন বলেন, 'আমার চৌদ্দগোষ্ঠীর কেউই দেশের মাটি ছেড়ে বিদেশে স্থায়ী হননি। পরিবারের সবাই সিরাজগঞ্জের কাজীপুরে থাকেন। আমি এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি, নাট্যকলায়। সামনের মার্চে অনার্স ফাইনাল দেব।' প্রশ্নকর্তার তখন ছোট্ট করে 'ওহ্' বলা ছাড়া আর উপায় থাকে না। দ্বিগুণ উৎসাহ নিয়ে তখন দ্বিতীয় প্রশ্নটা করে বসেন কেউ কেউ। 'বাংলাদেশের ছবিতে অভিনয় না করে শুরুতেই আপনি ভারতের ছবিতে অভিনয় করলেন?' অতি-উৎসাহী দু-একজন জানতে চান, প্রকাশের নামের শেষে 'বড়ুয়া' বা 'সাহা' নামক টাইটেল আছে কি না! প্রথম প্রথম এসব প্রশ্নের উত্তর দিতে ভালোই লাগত। এখন লাগে বিরক্ত। তবুও যন্ত্রের মতো বলে যান, 'বাংলাদেশের কেউ আগে আমাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেননি, প্রস্তাব পেলে, পছন্দ হলে অবশ্যই করতাম। আর আমার পুরো নাম মোস্তফা প্রকাশ। আগে-পিছে আর কোনো টাইটেল নেই।'
রাইমা সেনের বিপরীতে কলকাতার ছবিতে অভিনয় করছেন প্রকাশ_দুই বছর আগে পত্রিকায় এমন খবর প্রকাশ হওয়ার পর সহপাঠীদের সবাই কেমন করে যেন তাকাত প্রকাশের দিকে। অনেকে 'খাতির' করার চেষ্টা করত। বিষয়টা প্রকাশের ভালো লাগত। বন্ধুদের কেউ কেউ টিপ্পনি কেটে বলত, শুরুতেই রাইমা সেন, সুচিত্রা সেনের নাতনি! শাবনূর-পপিরা কী দোষ করল? বন্ধুদের এমন আরো অনেক খোঁচা-মারা কথার বিপরীতে প্রকাশ কেবলই মুচকি হাসতেন।
তবে কলকাতার ছবিতে প্রকাশের অফার পাওয়ার পেছনে একটা গল্প আছে। ২০০৭ সালের কথা। বেশ কয়েকটা বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন প্রকাশ। একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়েই অমিত সেনের সঙ্গে প্রকাশের পরিচয়। প্রকাশকে ভালো লাগে অমিতের। একদিন বলে বসলেন, 'প্রকাশ, শিগগিরই আমি সিনেমা বানাব। তোকে নিয়ে ভাবছি, আপত্তি নেই তো?' প্রকাশের সত্যিই কোনো আপত্তি ছিল না। বরং দীর্ঘদিন অমিত সেনেরই কোনো খোঁজখবর ছিল না। এক বছর পর হঠাৎ একদিন কলকাতা থেকে অমিতের ফোন, 'ছবি করতে হবে, তাড়াতাড়ি চলে আয়।' ব্যাগ গুছিয়ে এক বুক আশা নিয়ে কলকাতায় রওনা হলেন প্রকাশ। হাজির হলেন প্রাথমিক অডিশনে। টিকেও গেলেন। তবুও চান্স পাওয়াটা নিশ্চিত ছিল না। প্রকাশের ভাষায়, 'কাস্টিংয়ের দায়িত্বে ছিলেন বুম্বাদা [প্রসেনজিৎ]। প্রতিযোগীও অনেক। অমিতদার আশ্বাস পেয়েও বুকের বাঁ পাশটায় ধক ধক করছিল। সবাইকে অবাক করে বুম্বাদা আমাকেই পছন্দ করলেন। আমার খুশি আর ধরে না।'
এক মাস পরই টানা শুটিংয়ে যেতে হবে। অমিত সেন ভাবলেন, প্রকাশকে আরো পাকাপোক্ত করে নেবেন। পাঠালেন রমাপ্রসাদ বণিকের কাছে। সেখানে চলল এক মাস গ্রুমিং। অভিনয়ের এমন অনেক খুঁটিনাটি বিষয় শিখলেন প্রকাশ, যা আগে তাঁকে কেউই শেখায়নি। রমাপ্রসাদ বণিক বেশি গুরুত্ব দিয়েছেন উচ্চারণ আর টোনের ওপর। পশ্চিমবঙ্গের কথা বলার ধরন বাংলাদেশের চেয়ে আলাদা। প্রকাশকে সেই বিশেষ টোনে [প্রকাশের ভাষায় দাদাদের টোন] পারদর্শী করে তুললেন।
এর পরই তো শুটিং। আর শুটিং মানেই রাইমা সেন, তাই না? ভীষণ লজ্জা পেলেন প্রকাশ। মুচকি হেসে বললেন, 'সত্যি বলতে কি, প্রথমদিকে একটু ভয়েই ছিলাম। [ফিসফিসিয়ে] যখন শুনলাম রাইমা বয়সে আমার চেয়েও ছয় বছরের বড়। ঘাবড়ে গিয়েছিলাম বেশ। কিন্তু অন্তরঙ্গ দৃশ্য বিশেষ করে গানের শুটিং করতে গিয়ে দেখলাম, ভীষণ বন্ধুবৎসল ও। শুধু রাইমাই নয়, আমি যে নতুন অভিনেতা ইউনিটের কেউই তা বুঝতে দেয়নি। হাওড়া, টালিগঞ্জ, পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিটসহ কলকাতার বিভিন্ন জায়গায় টানা তিন মাস শুটিং করেছি আমরা।'
নির্মাণের পর ছবিটি মুক্তি দেওয়ার তারিখ পেছাতে থাকল বেশ কয়েকবার। সঙ্গে অবশ্য প্রকাশের ভাগ্যও পেছাতে থাকল। কারণ বলতে গিয়ে প্রকাশ বললেন, 'কলকাতার ছবিতে অভিনয়ের প্রচুর প্রস্তাব আছে আমার কাছে। এ ছবিটার রেজাল্ট না দেখে আমরা [আমি এবং অমিতদা] নতুন কোনো প্রজেক্টে ইনভলব হতে চাচ্ছি না।' বাংলাদেশের ছবিতে অভিনয়ের প্রস্তাব পাননি? 'দুটি ছবিতে প্রস্তাব পেয়েছি। আর নাটকের প্রস্তাব পেয়েছি প্রচুর। একই কারণে কোনো কাজই হাতে নেইনি। তবে গত সপ্তাহে একটা টেলিফিল্মের কাজ করেছি।' টালিগঞ্জে তো এখন দেব আর জিতের রাজত্ব। ওদের সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব? 'আমি আশাবাদী। দেব, জিৎ এমনকি আমাদের ফেরদৌস ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। তাঁরা আমাকে ভালোভাবেই নিয়েছেন। জিৎ তো আমার ছবিতে ৫ মিনিটের ক্যামিও রোলে অভিনয়ও করেছেন।'
'নটবর নটআউট' ছবির প্রধান চরিত্র নটবর। নটবর একজন কবি। মিষ্টুকে [রাইমা সেন] নিয়েই তার যত কবিতা। একসময় একটা বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে যোগ দেয় নটবর। সেখানে উজালার [অনন্যা দত্ত] সঙ্গে তার পরিচয়। জীবনে অনেক পরিবর্তন চলে আসে নটবরের। কিন্তু সে তো কবি হতে চায়।
অল্প কথায় এই হলো ছবির গল্প। আর এই নটবরই হচ্ছেন প্রকাশ। এটা কি কমেডি ছবি? 'হ্যাঁ, কমেডি। তবে কমেডির আড়ালে কিছু বক্তব্যও আছে। কাল কলকাতার প্রিয়া হলে ছবির প্রিমিয়ার হবে। সেখানে রাইমার মা মুনমুন সেন, রাইমা, সোহানা নূর এবং বাংলাদেশ থেকে আফসানা মিমিও থাকবেন বলে শুনেছি। এক সঙ্গে দুই বাংলাদেশির জীবনের প্রথম ছবি কলকাতায় মুক্তি পাচ্ছে, সবার কাছে দোয়া চাইছি। ও হ্যাঁ, অমিতদা কিন্তু বাংলাদেশেরই ছেলে। বরিশালে কেটেছে তাঁর কৈশোর।'
Natobor Not Out (2010) [128 kbps]
# 01. Aryappa
# 02. Ekdin (Title Track)
# 03. Hey Nuton (Rabindra Sangeet)
# 04. I Have Been Alone
# 05. Megher Palok (Male)
# 06. Megher Palok (Female)
# 07. Megher Palok (Sad)
# 08. Raat – Tania
# 09. Udaan – Rupankar
Movie Info
http://www.imdb.com/title/tt0963966/
[FORMAT]:…………………..[ Matroska
[AWARDS]:…………………..[ None as of now !!!
[GENRE]:……………………[ Action | Adventure | Comedy | Drama | Fantasy
[FILE SIZE]:………………..[ 575 MB
[NO OF CDs]:………………..[ 1
[RESOLUTION]:……………….[ 1280x536
[ASPECT RATIO]:……………..[ 2.35:1
[FRAME RATE]:……………….[ 23.976 fps
[LANGUAGE ]:………………..[ English
[SUBTITLES]:………………..[ muxed
[ORIGINAL RUNTIME]:………….[ 01:49:00
[RELEASE RUNTIME]:…………..[ 01:43:00
[SOURCE]:…………………..[ 720p.BR-cbgb
[iMDB RATING]:………………[ 6.3/10
Download link:
part 1
part 3 Password: mediafiremoviez.com
ঘোষণাটা আসে ফেব্রুয়ারীতে: প্রজেক্ট টাইটান শিরোনামে ফেসবুকের একটি প্রজেক্ট এর কথা চাউর হয় সে সময়--যেটাকে তারা নিজেরা বলছিলো জি-মেইল কিলার (“Gmail killer”)..অবশেষে চূড়ান্ত ঘোষণা আসলো।
আগামী সোমবারে আসছে @facebook.com এর ই-মেইল সুবিধা...যদিও বলা হচ্ছে জিমেইল কিলার কিন্তু আদতে এটি জি-মেইলের বড় প্রতিপক্ষ হিসাবে দাড়াতে পারবে কিনা সে বিষয়ে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন। বরং পড়তি মেইল সার্ভিস ইয়াহু, হটমেইল ইত্যাদির ভাত মেরে দেবার সম্ভাবনাই প্রবল বলে মনে হয়।
আরেকটি বিষয় হলো ফেসবুক সামাজিক নেটওর্য়াকিং সাইট বলে এই মেইল আইডি পেশাগত কাজে ব্যবহার হবার সুযোগ নেই বলেই মনে হয়।
বিস্তারিত এখানে 
হায়রে লাও-কদু দুজনে এতদিন পর কী মনে কইরা এই ফিলিম করল।
মনে হয় ভালোই হবে-- প্রিন্ট ভাল না হলে তো দেখে মজা হবেনা । তবে দুজন কেই আমার ভাল নাগে।
"এডমিনের কাজ এডমিন করেছে,
প্রোফাইল এ ছবি লাগিয়েছে তাই,
তাই বলে ফোরামে পরিচয় গোপন রাখা কী
জিয়া ভাই এর শোভা পায়" default/big_smile
-----------------ফাটাফাটি ।
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by dr.shamim
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.১২ seconds (৭১.৬৮% PHP - ২৮.৩২% DB) with ৬ queries