sawontheboss4 wrote:

:তালি:    :তালি:   টোকাই দের নিয়ে এরকম ছোট্ট একটি সুন্দর কবিতা লেখার জন্য একটি রেপু, সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের কোথাও যে আপনার মাথায় আছে, সেটাই আমার সবচেয়ে ভাল লেগেছে।  (y)

ধন্যবাদ.......

সারাদিন পেরেশানী হেথায় সেথায় ঘুরে বেড়ানো
দুমুটো অন্ন জোগাড় করতে করতে দিনের রোদকে হারানো
আমরা টোকাইদের শুরু শীতরাত যাপন
কোন সাহেব জানিনা কোনদিন যেনো হয়ে আপন
দান করেছিলো একখানি কম্বল
এই একখানি কম্বলই ছিলো আমরা পাঁচ টোকাইর সম্বল
হিম ঠান্ডা শীতরাত যাপন যে কি কষ্ট
তা আমরা ছাড়া কি কেউ বুঝবে স্পষ্ট ।
টানাহেচড়া চলে সারারাত এই কম্বলখানি নিয়ে
শীতল বাতাস বয়ে যায় সারা শরীর ছুঁয়ে ছুঁয়ে ।
এই হল টোকাইদের শীতরাত যাপনের যুদ্ধ
যখনই চিন্তা করি বিবেকের কাছে হই বাকরুদ্ধ ।
বিত্ত বৈভবে পূর্ণরা শীতকে করে সাদরে আলিঙ্গন
আরামে স্বপ্নে বিভোর নরম বিছানায় হয় তাদের রাত যাপন ।
ভাবে কি কেউ স্বপ্নেও তাদের কথা
তাদের নিয়ে আছে কি কারো মাথা ব্যাথা
অথচ যাদের আছে ভুড়ি ভুড়ি
পাঁচতলা বাড়ি আর গাড়ি.....
বেশী না একটি করেও যদি শীতবস্ত্র করি বিতরণ
যাবে আসবে না কিছু যদি করি এইটুকু দান ।
আহ্বান জানাই চলো সবাই তাদেরকে সাহায্যের হাত বাড়াই
হীম শীতল ঠান্ডা দিনে শীতার্তদের পাশে একটু দাঁড়াই ।

টোকাই......
কাজী ফাতেমা ছবি

বাস করি ফুটপাতে
টোকাই আমার নাম
দু:খ কষ্ট সঙ্গী সাথি
নাই কোন দাম ।
বড় হলাম অবহেলায়
অবহেলাই সঙ্গী
বড় হলে হয়ত হবো
বড় কোন জঙ্গী ।
আমারও তো স্বপ্ন আছে
সুন্দরভাবে বাঁচার
ভালবাসুক সবাই আমায়
এইটুকু প্রত্যাশা আমার ।

উপল BD wrote:
ছবি-Chhobi wrote:

কিছুই বলে না আর সে আমার জবাবে ?

এই সে টা যেনো কে আপু? big grin  big grin

এই সে টা তো কাল্পনিক...........

উপল BD wrote:
ছবি-Chhobi wrote:

ব্যাংকের বারান্দা হতে শাপলা চত্বরের ছবিগুলো তুলেছি

পিকচার আপু,ব্যাংকের বারান্দায় আপনি কেনো? :চিন্তা:

মানে? আমার অফিসের বারান্দায় আমি থাকবো না........তাহলে কে থাকবে ।

আমরা তো কমবেশী সকলেই ওয়ার্ডে কিছু না কিছু কাজ করি । মাঝে মাঝে সমস্যা হয় যখন লেখার মাঝে বাংলা/ইংরেজী ফন্ট পরিবর্তন করতে হয় । এক্ষেত্রে বাংলা ইংরেজী ফন্টকে সটর্কাট কী হিসাবে ব্যবহার করলে ঝামেলাটা কম হয় । যদিও এ পদ্ধতিটি কেউ না কেউ জানেন । যারা জানেন না তাদের জন্য আমি কিভাবে সর্টকাট কী করতে হয় তা দেখালাম । কারো না কারো কাজে লাগতেও পারে.........


প্রথমে ওয়ার্ড ফাইল অপেন করে ওপরের বারে খালি জায়গায় মাউজ রেখে মাউস এর রাইট বাটন ক্লিক করলে নিচের ছবিটি আসবে । তারপর কাস্টমাইজ কুইক এক্সেস টুলবার এ ক্লিক করবেন.....

http://i56.tinypic.com/2cwv7l1.jpg

তারপর নিচের ছবিতে ডায়ালগ বক্সের নিচে দেখেন কাস্টমাইজ লিখা আছে সেখানে ক্লিক করবেন,,,,,,

http://i53.tinypic.com/16734og.jpg

এখানে নিচের ছবিটিতে দেখেন আসছে কাস্টমাইজ কিবোর্ড এখানে থেকে ড্রপ ডাউন লিস্ট হতে ফন্ট বের করে ডানে ফন্টের অপশনে আপনার পছন্দের ফন্টে ক্লিক করবেন তারপর দেখেন একজায়গায় লিখা আছে প্রেস নিউ সর্টকাট কী এখানে আপনি আপনার পছন্দমত কী ক্লিক করে এসাইন এ ক্লিক করবেন । এক্ষেত্রে আমি ctrl+/ ব্যবহার করেছি । কন্ট্রোল কী আর স্লাস কী একসাথে ক্লিক করবেন । তারপর ওয়ার্ডে কাজ করার সময় বাংলা ইংরেজী ফন্ট পরিবর্তন করতে এ নিয়ম অনুসরণ করবেন । আর কিবোর্ড চেঞ্জ তো জানেনই ctrl+alt+b

http://i54.tinypic.com/65pcnt.jpg

এ পদ্ধতিটি ওয়ার্ড ২০০০/২০০২/২০০৩-এ ও করা যায়

আমি   : চল যাই.....
ও       : কোথায়?
আমি   : সবুজে
ও       : কি আছে হেথায় !
আমি   : চল শুনি
ও       : কি
আমি   : গান
ও       : শুনে জীবন চলে কি?
আমি   : চল হারাই
ও       : কোথায়
আমি   : নীলে
ও       : যায় কি করে সেথায়?
আমি   : চল ভিজি
ও       :  কি?
আমি   :  বৃষ্টিতে ভিজি
ও       : বয়স আর সে আছে কি?
আমি   : চল ভালবাসার কথা বলি
ও       :  ওসব ন্যাকামো
আমি   : (মনে মনে) দুর শালা
               ন্যাকামো না দেখামো
               কর শুধু বাকামো
               চৈতন্য ফিরবে
              যেদিন জুড়ে ঝাকামো
              করো খালি পাকামো ।
আমি   :  সব কথা রেখে চল দেখি
ও       :  কি দেখবো
আমি   : স্বপ্ন
ও       :  কি স্বপ্ন
আমি   : সবুজে বৃষ্টিতে নীলে ভেসে বেড়াচ্ছি.........
ও       : সব অবাস্তব.......আর অবাস্তব দিয়ে জীবন চলে কি?
আমি   : বাস্তব যে বড় কঠিন..........নির্মম । থাকি না কিছু অবাস্তবে
          কিছুই বলে না আর সে আমার জবাবে ?

শেয়ার ব্যবসায় ধস নামাতে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ ।
বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে দেখলাম মিছিল হচ্ছে.......

http://i52.tinypic.com/20ax5hs.jpg

http://i54.tinypic.com/2m6k28z.jpg

http://i54.tinypic.com/207nzbn.jpg

ব্যাংকের বারান্দা হতে শাপলা চত্বরের ছবিগুলো তুলেছি......

আমি একটা ছবি আপলোড করলাম.......ভালই তো
শাওন তোমাকে ধন্যবাদ...............আশাকরি আরো কিছু শিখতে পারবো আপনার কাছ থেকে..........

৩৫

(০ replies, posted in ভিন্ন জগত)

http://hphotos-ash1.fbcdn.net/hs817.ash1/170757_186062551421502_100000532762817_580201_5103738_o.jpg

sawontheboss4 wrote:

মোবাইল ক্যামেরা দিয়ে তোলা হলেও, রেসুল্টীয়ন বেশ ভালই মনে হচ্ছে। আরেকটা কথা: ছবিগুলো Tinypic এ আপলোড করা, ইচ্ছা করলেই ছবিগুল ফোরামের fan page এ আপলোড করে, (ডাউনলোড ইন হাই Res) এর লিঙ্ক বসিয়ে কাজ গুলো করা যায়।

কিভাবে?

অবসর নেই অবসর নেই এই মুহুর্তে এক ফুটো অবসর নেই । নিজের দিকে তাকানোর সময়ও নেই । যান্ত্রিক জীবনের সাথে মিল রেখে এক গেয়েমি জীবন আর ভাল লাগে না ।

আজ আমার অনেক সময়ের প্রয়োজন । সেই ভোর ৪.৩০ মিনিটে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্না বান্না শেষ করতে প্রায় ৬.০০ বেজে যায় । তারপর বাচ্চাকে পড়ানো স্কুলের জন্য রেডি করে নিজের অফিসের খাবার রেডি করে সময় মতো অফিসে পোছাই । আবার সেই অফিস ছুটি ৬.০০ পৌঁছতে পৌঁছতে প্রায় রাত ৭.০০ বেজে যায় । সারাদিনের মধ্যে নিজের জন্য একফুটো অবসর খুজে পাই না । এখন আমার অনেক সময়ের প্রয়োজন । আমার বাচ্চারা মা ছাড়া অসহায় অবস্থায় থাকে সারাদিন । তা-সীন বলে আল্লাহ কেন আমার মাকে চাকুরী  দিল । সবার মা স্কুলে নিয়ে যায় । সবার মা সারাদিন তাদের সাথে থাকে । বাচ্চার মনের আকুতি আমাকে কষ্ট দেয় । তা-সীন বলে আমার মাকে বুড়ো হতে দেব না আর মরতেও দিব না । অসহায় মুখগুলো আমাকে পীড়া দেয় । তা-মীম অফিসে যাওয়ার সময় খুবই কান্নাকাটি করে । শুধু বলে মা তোমার সাথে অফিসে যাবো । আমাকে তোমার সাথে নিয়ে যাও । অফিসে যাওয়ার সময় বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না । তা-মীম প্রতিদিন জিজ্ঞেস করে-মা তোমার অফিস বন্ধ আজ – আমি বলি না – ও বলে মা তুমি অফিসের সুইচটা বন্ধ করে দিয়ে আসতে পারো না । তাহলে অফিস বন্ধ হয়ে যাবে । আর বন্ধের দিনে জিজ্ঞেস করে মা আজ তোমার অফিস বন্ধ-আমি বলি হ্যা বাবা-ও বলে থ্যাংকু মা । ছুটির দিনগুলোতে  আমার বাচ্চারা খুবই উৎফুল্ল থাকে । মনটা ভরে যায় । তাই বলছি আজ আমার অফুরন্ত সময়ের প্রয়োজন । অনেক সময়ের প্রয়োজন ।


অথচ এই সময়ের প্রয়োজন টা কিছুদিন পর আর থাকবে না । তখন আমার বাচ্চারা বড় হয়ে স্কুল কলেজে পড়বে । তখন তো মায়ের প্রয়োজন মিটে যাবে । তাদের নিজস্ব একটা জগৎ তৈরী হবে । এখানে হয়তো মা বাবার প্রয়োজনটা অনেক খানি কমে যাবে । হ্যাঁ আমার সময় হবে অনেক অফুরন্ত অবসর হবে আমার । যখন আমি অবসর হবো..........সরকার আমাকে অবসর দেবে......তখন আর আমার সময়ের প্রয়োজন  নাই । তখন হয়তো চাইবো কাজের মধ্যে ডুবে থাকতে । কিন্তু তখন আমার হাতে অফুরন্ত অবসর.......এই অবসরের সীমা নাই শেষ নাই । জানি না আমার বাচ্চাদের মানুষ করতে পারবো কিনা । হয়তো হবে হয়তো হবে না । তখন ওদের বাচ্চাদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা জানি না । তবু আশা রাখি যেন একজন ভাল মা হতে পারি ।

উপল BD wrote:
ছবি-Chhobi wrote:

মুক্তি চাই........স্বার্থপরতার গ্রাস হতে

আসলেই কি সম্ভব?নিস্বার্থভাবে কাজ করার পর যখন দেখি স্বার্থপররাই এগিয়ে যায় তখন বুকের মাঝে কোথায় যেনো ক্ষোভ জমা হয়,মনে হয় কি লাভ কারও জন্য কিছু করে।  sad

কথা ঠিক । তবুও মাঝে মাঝে বিবেক বাধা দেয়.......

http://i56.tinypic.com/xp7hpd.jpg

http://i54.tinypic.com/160o8j7.jpg

http://i53.tinypic.com/esnvae.jpg

http://i53.tinypic.com/33xarg5.jpg

http://i54.tinypic.com/316rq81.jpg

http://i53.tinypic.com/9k5r3m.jpg

http://i56.tinypic.com/347e0q9.jpg

http://i55.tinypic.com/dpxv69.jpg

http://i55.tinypic.com/288vxid.jpg

http://i52.tinypic.com/33wxe8x.jpg

http://i53.tinypic.com/x6fl7m.jpg

http://i54.tinypic.com/akd0qu.jpg

http://i56.tinypic.com/x0vgg6.jpg

http://i53.tinypic.com/5dvvbt.jpg

মোবাইল ফটোগ্রাফী....

তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেনো
পারে কি কেহ এই কথাটি মানিয়া লইতে...........
যদি উত্তম নাই হইব..........
বুঝিব কিভাবে তফাৎ তাহার সনে ।।

হওয়া যায় না আসলে....
হওয়াটা অনেক কঠিন..............
স্বার্থপরতা আমাদের জীবনকে গ্রাস করে ফেলেছে
এর থেকে কিভাবে বের হবো ।

মুক্তি চাই........স্বার্থপরতার গ্রাস হতে
মুক্তি চাই.......মুক্তি চাই
উত্তম হতে চাই কিঞ্চিত হলেও অধমের সাথে ।।

তুমি বললে পোষবো.......
তবে এগুলোর কালার দেখো কি সুন্দর
আল্লাহ্‌র সৃষ্টির সুন্দর্য্যের সীমা নাই

http://j.imagehost.org/0271/1_17.jpg



http://i56.tinypic.com/35ks6ep.jpg

http://i56.tinypic.com/8y97qq.jpg

http://i55.tinypic.com/33y7636.jpg

http://i51.tinypic.com/1rc7s3.jpg

http://i54.tinypic.com/ddkq4n.jpg

http://i54.tinypic.com/oggrvk.jpg

http://i56.tinypic.com/2cf36gg.jpg

http://i55.tinypic.com/2yls58y.jpg

http://i55.tinypic.com/m7res5.jpg

আমরা যে বাঁচবো না তাতো সবাই জানি । শুধু তো ইহকাল নিয়েই ব্যস্ত আছি । পরকালের চিন্তা কি করি বা করেছি । সবটুকু তো পালন করতে পারছি   না । তাই যতটুকু সময় পাই তাতে করে কি আমরা পাঁচ ওয়াক্ত নামায টা পড়তে পারি না । দিনে পাঁচ ওয়াক্ত করে নামায কাযা হয়ে দিনে দিনে কাযার পাল্লা ভারি হচ্ছে । আমরা ঘন্টার পর ঘন্টা বসে টিভির সামনে মুভি, সিনেমা, নাটক, নাচ, গান দেখে সময় পার করে দিচ্ছি । কয়দিন আগে শাহরুখ খান আসছিলো তাকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে তাকে দেখতে যাওয়া    হয়েছে । অথচ একটা ইসলামিক অনুষ্ঠানে কে কত বার গিয়েছে বা যায় । নামায পড়তে মাত্র ৫/১০ মিনিট সময় লাগে । এই সময়টা কি আমরা পরকালের জন্য দিতে পারি না । অনেকেই বলে সময়ের জন্য নামায পড়তে পারি না । ইচ্ছা করলে সময় বের করা যায় । আমার এখানে রোযা আসলে নামাযের রুমে নামায পড়ার জন্য জায়গা পাই না । অথচ সারা বছর নামাযের রুম খালি পরে থাকে । আর এখন সবাই নামাযের রুমে যেয়ে খায় অথবা ঘুমায় । আমি আমার কলিগদের বলি যে নামায পড়তে । সবাই বলে হ্যা নামায টা ধরতে হবে । এই ধরতে ধরতে বছরের পর বছর যায় । নামায কি উড়াল দিয়ে বেড়ায় যে ধরতে হবে । আল্লাহ যেন সবাইকে হেদায়েত করেন আমিন

একদা তুমি আমার হৃদয়ের Web এ করেছিলে Sign-up
দু:খ কষ্ট ঝেড়ে ফেলে আনন্দের জোয়ারে
নিজেকে ভাসিয়ে বেঁচেছিলাম ছেড়ে হাফ।।
হাজানো গান কবিতা funny video, Picture
করেছিলাম upload-download
সারাদিন ব্যস্ত থাকা তোমায় নিয়ে
অলওয়েজ ভাল থাকতো আমার mode ।।
মিনিটে মিনিটে send হতো sms আর chating
বুঝতেই পারিনি কখন তুমি
আমার হৃদয়ের সর্বস্ব করেছিলে hacking ।।
অকস্মাৎ কি হলো জানি না আমার
hard-disk-এ virus করল আক্রমণ
off-line-এ চলে গেলে
ভেঙ্গে দিয়ে আমার মন ।।
সেই থেকে তুমি আমার থেকে
হয়ে গেলে re-connect
জানতেও পারলাম না
আমার প্রতি কি ছিলো তোমার act ।।
এসব চিন্তা-ভাবনায় মাথা আমার
হয়ে গেছে একেবারেই hang
ধীরে ধীরে শূণ্যের কোটায়
পৌঁছে যাচ্ছে আমার rank. ।।
ভাল লাগে না আমার কিছুই আর তুমিহীন
খুজে ফিরি প্রতিদিনই প্রতি ক্ষনে
আশায় বুক বাধি হঠাৎ করে যদি কর log-in.।।
(কাল্পনিক)

http://www.mediafire.com/?3b07t6ada7ok9tv

৪৬

(১ replies, posted in আত্মপরিচয়)

এসে পড়লাম রাজশাহী মেডিক্যাল কলেজ এর ফোরামে
আমি কাজী ফাতেমা ছবি