ধন্যবাদ তৌফিক ভাই,শিক্ষণীয় একটি পোস্ট। :thumbsup: :thumbsup:
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by উপল BD
ধন্যবাদ তৌফিক ভাই,শিক্ষণীয় একটি পোস্ট। :thumbsup: :thumbsup:
প্রায় সব ধরনের গানই পছন্দ করি। শুধু মাত্র “বাসর ঘরের বাত্তি নিবাইয়া” টাইপের গান ছাড়া।
ভাই এত জনপ্রিয় (!!!) একটা গান সম্পর্কে এমন কথা বলতে পারলেন । :optimist: :optimist:
আমার দিনকাল কাটে বসে, ঘুমিয়ে এবং ভিষন ব্যস্ততায়।
ভাই শান্তিমত ঘুমানও কিন্তু মারাত্মক পরিশ্রমের কাজ। :jump: :jump:
সালেহ ভাই এগিয়ে চলেন,আমরা আছি আপনার পিছে....... :veryhappy: :veryhappy: :veryhappy:
আমি নাই ভাই ??? :cheerful: :cheerful:
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউসার হচ্ছে মজিলা ফায়ার-ফক্স। এর জনপ্রিয়তার একটি বড় কারণ হচ্ছে Add-ons।ফায়ারফক্সের রয়েছে বিভিন্ন ধরনের প্রায় ১০০০০ এর মত Add-ons,যা ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন কাজ অনেক সহজে এবং দ্রুত করে দেয়। আর তাই এতো Add-ons এর মধ্যে যেগুলো আমাদের খুবই প্রয়োজন সেরকম Add-ons নিয়ে আলোচনা করবো,আশা রাখি আপনারও আমার সাথে অনেক কিছু শেয়ার করবেন। ধন্যবাদ।
বি.দ্র. প্রতিটি Add-ons এর স্ক্রিনসট ইনস্টল লিংকেই দেওয়া আছে,তাই আর ফোরামে আলাদাভাবে দিলাম না।
১।Alart & Update:-
ক। WebMail Notifier--
WebMail Notifier আপনার gmail, yahoo, hotmail, aol, daum, naver, nate, paran এর একাউন্টের মেইল চেক করে নিয়মিত জানাবে যে আপনার একাউন্টে কতটি নতুন ই-মেইল এসেছে।
ইনস্টল করুন--এখান থেকে
খ।ReminderFox
ReminderFox এর মাধ্যমে আপনি আপনার প্রতিদিন এর কাজ কর্মের লিস্ট রাখতে পারবেন। সময়মত্ (কালেণ্ডার দেওয়া আছে)ফায়ার-ফক্স আপনাকে আপনার কাজটি এলার্মের মাধ্যমে মনে করিয়ে দিবে।
ইনস্টল করুন--এখান থেকে
২। Bookmark:-
ক। x-marks:-
x-marks বুকমার্কটির মাধ্যমে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় বুকমার্কগুলো সেভ করে রাখতে পারবেন। এটি ব্যবহার করা অনেক সহজ।আপনাকে জাস্ট x-marks এ একটি একাউন্ট (ফ্রি) খুলতে হবে,এরপর x-marks প্রতিবার আপনার ব্রাউজারটি বন্ধ করার সময় নতুন বুকমার্ক অটোমেটিক্যালি আপনার x-marks একাউন্টে সিন্ক্রোনাইজ করে রাখবে। এরপরে আপনি যদি কখনো পিসি সেটআপ দেন তাইলেও কোনও সমস্যা নেই,আপনার x-marks একাউন্টেই সব সেভ করা থাকবে।সুতরাং সবই পেয়ে যাবেন। এর আর একটি বড় সুবিধা হচ্ছে এটি ফায়ার-ফক্স ছাড়াও ইন্টারনেট এক্সপ্লোরার,গুগল ক্রোম,সাফারিতেও চলবে।
ইনস্টল করুন--এখান থেকে
খ। Groowe Search Toolbar :-
Groowe Search Toolbar এর মাধ্যমে আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিন+সামাজিক ওয়েবসাইটগুলো একই বান্ডলে পাবেন। খুবই কাজের একটি Add-ons।
ইনস্টল করুন--এখান থেকে
গ। Speed Dial :-
Speed Dial এর মাধ্যমে আপনি আপনার সর্বোচ্চ ব্যবহৃত ওয়েবসাইটগুলোতে খুব সহজেই প্রবেশ করতে পারবেন।
ইনস্টল করুন--এখান থেকে
ইয়েস,সালেহ ভাই বস পাবলিক। :applause: :applause:
বাংলাদেশে মেডিকেল কলেজসমূহের মধ্যে প্রথমবারের মত চালু হলো রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম।আজকে সকালে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃএ. বি. এম আব্দুল হান্নান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধমে ফোরামের উদ্বোধন করেন। এসময় আর উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যাক্ষ ডাঃএস.আর. তরফদার সহ অন্যান্য ডাক্তারবৃন্দ।
punbb এর উপর ফোরামটি তৈরি করেছেন ৪৯ তম (তৃতীয় বর্ষ )এমবিবিএস এর মেধাবী ছাত্র তৌফিক হাসান শাওন। মডারেশনের দায়িত্বে আছেন ৫০ তম (2য় বর্ষ )এমবিবিএস এর ছাত্র সাঈদুজ্জামান উপল।
এখানে মেডিকেল বিষয়ক আলোচনার পাশাপাশি কম্পিউটার,মোবাইল, কৌতুক, বিনোদন জগতের বিষয় নিয়েও আলোচনা থাকবে। আপনাদের সবাইকে ফোরামে আমন্ত্রন থাকলো। আশা আমাদের এই অগ্রযাত্রায় সকলেই শরিক হবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।
ফোরামের ওয়েবসাইট:- http://www.rmcforum.com
প্রথম-আলোতে ফোরামের খবর:-
http://prothom-alo.com/detail/date/2010 … news/58450
:jump: :jump:
মজা মনে হচ্ছে পাব। গালিব ভাইকে আত্মপরিচয় বিভাগে নিজের পরিচয় দিয়ে আমাদের সবার সাথে পরিচিত হবার জন্য অনুরোধ করছি। লিংক:-
http://www.rmcforum.com/viewforum.php?id=2
সুস্বাগতম রাসেল ভাই। আপনার মত আগ্রহী ব্যক্তি আশা রাখি খুব সহজেই ফোরামে বাংলা লিখতে পারবেন। আর আপনার সাহায্যের জন্য আমরা তো আছিই। ফোরামে নিয়মিত হবেন এবং আপনার জ্ঞান আমাদের সাথে শেয়ার করবেন।
আমার মতে এই মহা ধান্ধাবাজের ব্যাক সাইডে একটা জোরসে লাত্থি মাইরা এন্টার্কটিকায় পাঠানো উচিত। :rotfl: :rotfl: :rotfl:
গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে স্বামী বিছানা ছেড়ে নামল। ফ্রিজ খুলে এক পিস কেক নিয়ে স্ট্যাচুর সামনে গিয়ে দাঁড়াল। বলল, কেকটুকু খেয়ে নাও। আমিও আমার গার্লফ্রেন্ডের বাসায় এভাবে তিনদিন দাঁড়িয়ে ছিলাম, কেউ কিছু খেতে দেয় নি।
বেচারা.... চু চু চু চু :highfive: :highfive: :highfive:
জট্রিল ..... :crackup: :crackup: :crackup:
এইডা আমার কাছে রাশিয়ান ভাষা লাগে।
আসলেই ভালো জিনিস। :thumbsup: :thumbsup:
আমার কাছে তো হোষ্টেলের খাবারই ভাল লাগতো । :thumbsup: :thumbsup:
হুমম ভালো,go ahed নকিয়া।
দশম হিজরি। জিলহজ মাস। ২৩ বছর আগে হেরাগুহায় জ্বলে উঠেছিল সত্যের আলো। আজ তা পূর্ণতায় উপনীত। এক কঠিন দায়িত্ব নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন এ পৃথিবীতে। ২৩ বছর কঠিন পরিশ্রম, সংগ্রাম, অপরীসীম কোরবানি ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল। তা আজ সমাপ্তির পথে। যে উদ্দেশ্য নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন মানুষের কাছে দূত হিসেবে তা আজ পূর্ণতার পথে। দীর্ঘ ২৩ বছর তিনি সাধনা করে একটি রাষ্ট্র গঠন করলেন। গঠন করলেন শোষণমুক্ত জুলুমহীন ন্যায়বিচারের সমাজ। গড়ে তুললেন তাওহিদভিত্তিক নব সভ্যতার এক নতুন জাতি মুসলিম উম্মাহ।
তাই নবী করীম সাঃ সঙ্গীসাথীসহ হজের উদ্দেশ্যে মক্কা নগরীতে গমন করেন এবং হজ সম্পাদন করেন। আজ লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহীম আঃ ও ইসমাইল আঃ যেখানে দাঁড়িয়ে কাবার প্রাচীর নির্মাণ করেছিলেন সেখানে দাঁড়িয়ে এক মুসলিম উম্মাহ গঠনের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেছিলেন। মুসলমানরা আজ মাকামে ইবরাহীমে সমবেত। ৯ জিলহজ রাসূল সাঃ সব মানুষের সামনে দাঁড়ালেন। মহানবী সাঃ প্রথমে আল্লাহ তা’য়ালার প্রশংসা করলেন। এরপর তিনি তাঁর ঐতিহাসিক ভাষণ পেশ করলেন তিনি বললেন, সমবেত জনতা
১. আজ সকল প্রকার কুসংস্কার অন্ধ বিশ্বাস এবং সকল প্রকার অনাচার আমার পদতলে দলিত-মথিত হয়ে গেল।
২. তোমরা তোমাদের দাসদাসীদের সাথে ভালো ব্যবহার করো। তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার কোরো না। তাদের ওপর নির্যাতন করবে না। তোমরা যা খাবে তাদেরকে তোমরা তাই খেতে দিবে। তোমরা যে বস্ত্র পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দিবে। মনে রেখো তারাও মানুষ তোমরাও মানুষ। এরাও একই আল্লাহর সৃষ্টি।
৩. সাবধান! নারীদের সাথে ভালো ব্যবহার করবে। তাদের ওপর কখনো অন্যায়-অত্যাচার করবে না। কেননা তারা হলো অবলা। কেননা তাদের দায়িত্ব তোমাদের ওপরই। তোমাদের যেমন নারীদের ওপর অধিকার আছে। তেমনি তোমাদের ওপরও নারীদের অধিকার আছে। দয়া ও ভালোবাসার মাধ্যমে তাদের সাথে আচরণ করবে।
৪. আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে কুফুরি করল।
৫. সুদ ঘুষ রক্তপাত অন্যায় অবিচার জুলুম নির্যাতন কোরো না। কারণ এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর মুসলমান পরস্পর ভ্রাতৃসমাজ।
৬. তোমরা মিথ্যা বোলো না। কারণ মিথ্যা সব পাপ কজের মূল। কারণ মিথ্যাই বিপদ ডেকে আনে।
৭. চুরি কোরো না। ব্যভিচার কোরো না। সর্বপ্রকার মলিনতা হতে দূরে থেকো। পবিত্রভাবে জীবনযাপন করো। সাবধান! শয়তান থেকে তোমরা দূরে থেকো। তোমরা কোনো একটি কাজকে খুব সামান্য মনে করবে, কিন্তু শয়তান এসবের মাধ্যমে তোমাদের সর্বনাশ করিয়ে ছাড়বে।
৮. তোমরা তোমাদের আমীরের আদেশ অমান্য করবে না। যদিও হাবশি নাক কাটা গোলাম হয়। তোমরা তার আনুগত্য করবে। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর দীনের ওপর থাকবে।
৯. ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি কোরো না। কারণ তোমাদের পূর্ব-পুরুষেরা এই কারণে ধ্বংস হয়েছে।
১০. বংশের গৌরব কোরো না। যে ব্যক্তি নিজ বংশকে হেয় প্রতিপন্ন করে অপর বংশের পরিচয় দেয় তার ওপর আল্লাহর অভিশাপ।
১১. তোমরা তোমাদের প্রভুর এবাদত করবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। রোজা রাখবে, তাঁর আদেশ-নিষেধ মেনে চলবে, তবেই তোমরা জান্নাতি হতে পারবে।
১২. আমি আমার পরে তোমাদের জন্য যা রেখে যাচ্ছি তা তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে। তার ওপর আমল করবে। তাহলে তোমাদের পতন ঘটবে না। আর তা হচ্ছে আল্লাহর কুরআন ও নবীর সুন্নত।
১৩. তোমরা ভালোভাবে জেনে রাখো আমিই সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবেন না। আমিই আজ তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। আমার এই সকল বাণী তোমরা যারা শুনেছ তারা যারা অনুপস্থিত তাদের নিকট পৌঁছে দিবে।মহানবী সাঃ ভাষণ শেষ করলেন। এবং তাঁর চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। তিনি করুণ স্বরে করুণভাবে আকাশ পানে তাকালেন এবং তিনি বললেন, ‘হে মহান প্রভু! হে পরওয়ার দিগার! আমি কি তোমার দীনের দাওয়াত পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। তখন উপস্থিত জনতা সবাই সম্মিলিতভাবে বললেন, নিশ্চয়ই আপনি আপনার দীন পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছেন। তখন তিনি আবার বললেন যে, ‘হে প্রভু! আপনি শুনুন, আপনি সাক্ষী থাকুন, এরা বলেছ আমি আপনার দীনকে লোকদের নিকট পৌঁছাতে পেরেছি। আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি।
ভাবের অতিশয্যে নবী নীরব হলেন। জান্নাতি নূরে তাঁর চেহারা আলোকদীপ্ত হয়ে উঠল। এই মুহূর্তে কুরআনের শেষ আয়াতটি নাজিল হয়। ‘আজকের এই দিনে তোমাদের দীনকে পূর্ণ করে দিলাম। তোমাদের ওপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম। ইসলামকেই তোমাদের ওপর দীন হিসেবে মনোনীত করলাম।’
হজরত রাসূল সাঃ কিছুক্ষণ চুপ রইলেন। জনতা নীরব। কিছুক্ষণ পর হজরত সাঃ জনতার দিকে তাকালেন এবং করুণ গম্ভীর কণ্ঠে বললেন বিদায় বন্ধুগণ, বিদায়।
সুত্রঃ- এখানে
বিদ্যুত্ সঙ্কট নিয়ে যখন সরকার ও জনগণ দিশেহারা, ঠিক তখন হাতিবান্ধার ১৮ বছর বয়সী তরুণ বিজ্ঞানী জিয়ন তার উদ্ভাবিত এনার্জি সেভার দিয়ে বিদ্যুত্ সঙ্কট মোকাবিলার স্বপ্ন দেখছে। তার উদ্ভাবিত এনার্জি সেভার টি এরই মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চীনের কোয়ালিটি রয়েল নামের একটি আন্তর্জাতিক মানের প্রযুক্তি প্রতিষ্ঠান জিয়নের এনার্জি সেভার বিশ্বের বিভিন্ন দেশে বাজারজাত করতে আগ্রহ প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে বিদ্যুত্, তেল ও খনিজ সম্পদ রক্ষা কমিটি হাতিবান্ধা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আলী আখতার গোলাম কিবরিয়া জানান, হাতিবান্ধার কৃতীসন্তান, ১৮ বছর বয়সী তরুণ বিজ্ঞানী জিয়নের উদ্ভাবিত ক’টি প্রকল্প এরই মধ্যে বেশ সারা জাগিয়েছে। এনার্জি সেভারের পাশাপাশি তার উদ্ভাবিত ঘর শীতলকরণ ও জ্বালানিবিহীন পানি উত্তোলন যন্ত্র দুটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
তরুণ বিজ্ঞানী মুমতাহিনুল ইসলাম জিয়ন জানান, এনার্জি সেভারটি যে কোনো সকেটে লাগানোর মাধ্যমে একটি পরিবার মাসে ২৫ থেকে ৩৫ ভাগ পর্যন্ত বিদ্যুত্ সাশ্রয় করতে পারে। এটি অতিরিক্ত ভোল্টকে স্থিতিশীল রাখে ও ব্যবহৃত বিদ্যুেক সিস্টেম লস থেকে আংশিক রক্ষা করতে সক্ষম। ফলে পরিবার বা প্রতিষ্ঠানের মূল্যবান যন্ত্রাদি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ বহনযোগ্য ও ভারবিহীন এই যন্ত্রটি ক্রয়ক্ষমতার মধ্যে। জিয়ন আরও জানান, ভারতের বিশিষ্ট শিল্পপতি মুথাইয়া ভেনকাসটিসও সমপ্রতি ঢাকা সফরে এসে এনার্জি সেভারটি দেখে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি বাজারজাত করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এনার্জি সেভার ব্যবহারকারী হাতিবান্ধা এসএস হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক স্বপন কুমার দে জানান, তিনি এনার্জি সেভার ব্যবহার করায় এরই মধ্যে তার বিদ্যুত্ বিল অনেকটা কমে এসেছে। কম্পিউটার ব্যবসায়ী সাবেক নৌ-কর্মকর্তা আতিকুল ইসলাম দোদুল মনে করেন, জিয়নের এনার্জি সেভার ব্যবহারের মাধ্যমে একটি পরিবার অতিরিক্ত বিদ্যুত্ বিল থেকে যেমন রক্ষা পেতে পারে, তেমনি দেশের বিদ্যুত্ সঙ্কট কিছুটা হলেও পূরণ হবে।
এ প্রসঙ্গে হাতিবান্ধা সদর ইউনিয়ন (সিঙ্গিমারী) চেয়ারম্যান এমজি মোস্তাফা জানান, জিয়নের এনার্জি সেভার প্রদর্শনী কিংবা বিজ্ঞান প্রতিযোগিতার জন্য নয়, এটি জনগণের কল্যাণের জন্য। তিনি মনে করেন, প্রযুক্তি যদি জনগণের কাজে না আসে তাহলে সেটি সম্পূর্ণই মূল্যহীন। জিয়নের পরিকল্পনায় সরকার এগিয়ে এলে হয়তোবা দেশের বিদ্যুত্ সঙ্কট মোকাবিলা কিছুটা হলেও সম্ভব হতে পারে।
সূত্র:-এখানে
ভাই আমার দেশের মানুষ এত পরিশ্রম করে একটা জিনিস বানায় আর তা বাজারজাত করার জন্য ছুটে আসে অন্য দেশের মানুষ। লাভটা কি হল?
প্লিজ সরকারের সাথে কারও যদি যোগাযোগ থাকে বা কোনও এনার্জি কোম্পানির সাথে তা হলে অনুরোধ করবো আমারই যেনো আমাদের প্রোডাক্ট বাজারজাত করি। তাইলে খরচও কমবে আবার দেশের টাকা দেশেও থাকবে। এমন যেনো না হয় যাতে পরে বলতে হয় "চোর পালালে বুদ্ধি বাড়ে। "
জগলু নামে এক শীর্ষ সন্ত্রাসী থাকে। সে হিমুকে ধরে নিয়ে আসে। এক বড়লোকের কাছ থেকে টাকা মুক্তিপন আদায়ের জন্য হিমুকে তার মেয়ের কাছে পাঠায়। তারপর পড়ে নিয়েন.... মজা আছে।
হুমায়ুন আহমেদের রচনাবলিতে যতগুলো চরিত্র আছে তার মধ্যে হিমু ও মিসির আলিই ওনার কাছে সবচেয়ে প্রিয়। তবে সাধারণ পাঠকদের কাছে হিমুর গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি।হুমায়ুন আহমেদের বই পড়েন আর হিমুর বই পড়েননই এমন পাঠকের সংখ্যা মনে হয় খুজে পাওয়া কঠিনই হবে। যাইহোক আমার সংগ্রহে থাকা হিমুর বইগুলো মিডিয়াফায়ারের মাধ্যমে ফোরামে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সংগ্রহে থাকা বইগুলো শেয়ার করলে আশা করি আমরা সবাই উপকৃত হবো।
১। আঙ্গুল কাটা জগলু।
ডাউনলোড লিংক-- এখানে
২। একজন হিমু ও কয়েকটি ঝি ঝি পোকা।
ডাউনলোড লিংক--এখানে
৩। হিমুর বাবার কথামালা।
ডাউনলোড লিংক--এখানে
৪। হিমুর মধ্যদুপুর।
ডাউনলোড লিংক--এখানে
৫। হিমুর নীল জ্যোছনা।
ডাউনলোড লিংক--এখানে
যে কয়জন ব্যক্তি বাংলাদেশের ব্যাঙ্কিং খাতে গুরুত্তপূর্ণ অবদান রেখেছেন তিনি তাদের মধ্যে একজন। তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য তৌফিক ভাইকে ধন্যবাদ।
ওরে বাজারে যে কত গল্প পাওয়া যায়।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অতীতের গুণাহের জন্য অনুতপ্ত না হওয়া
এই বিষয়টা খুবই গুরুত্তপূর্ণ । ধন্যবাদ ফহিম ভাইকে সুন্দর একটি পোস্টের জন্য।
এটা ভাই শুধু অ্যান্টিম্যালওয়ার,এন্টিভাইরাস তো লাগবেই। কিন্তু এন্টিভাইরাস সব ম্যালওয়ার রিমুবভ করতে পারে না।
একটু আগেই পড়লাম,আমিই দিতে চেয়েছিলাম,তার আগেই আপনি ফোরামে দিয়ে দিলেন। আসলে বিজয় দিন দিন মার খেয়ে যাচ্ছে তো তাই ব্যবসা বাচানোর বুদ্ধি আর কী....

রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by উপল BD
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৭ seconds (৬৫.০৭% PHP - ৩৪.৯৩% DB) with ৬ queries