ভাল কিছু করার মানসিকতাই আসল কথা!
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sawontheboss4
ভাল কিছু করার মানসিকতাই আসল কথা!

এরকম মজার অনেক Feature নিয়ে এসেছে আর্কসফ্ট এর Webcam Companion 3। ল্যাপটপ এর ওয়েবক্যাম দিয়ে খুব সহজেই তুলতে পারেন দারুন সব এফেক্ট সহ নিজের ছবি।
উইনডোজ ভিস্টা ( বিষ্টা ), আর অপেরা (বাংলা দেখা যায় না), এখনো ইউজ করিতেছ? (n) 7 + chrome এ চলে আসো। (y)
সম্পাদনা করে দিলাম!
তুমি পারলে করে দাও, আমার আপলোড স্পীড অনেক কম! ;(
ডাউনলোড লিঙ্ক কাজ করে না...
6ybh.com থেকে ফ্রী ডাউনলোড দিন, কাজ তো হচ্ছে! তারপর 30 সেক ওয়েট করে লিঙ্ক পাবেন, লিঙ্ক এ ক্লিক করুন, ডাউনলোড শুরু হবে।
সাইলেন্ট ইনস্টলার আছে?
এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন,
এটা 6.03 বেটা 7
সব ঝামেলা শেষ, শুধু আপডেট চাইলে আপডেট দেবেন না, ভুলে আপডেট দিয়ে ফেললেও অবশ্য সমাধান আছে।
কার জন্য এত পিসি তৌফিক , তোমার জন্য !!!???
একটা আমার বোনের জন্য, আরেকটা আমার খালাতো ভাই এর জন্য।
৫২০০০ পড়ল, সাথে Hp এর একটা জ্যাকেট, আর 4জিবি একটা পেন ড্রাইভ ফ্রী পাইছি, কিনেছি RISHIT থেকে।

দৈনন্দিন জীবনে অনেক সময়ই ডাক্তাররা বলেন বা যেসব মেডিক্যাল টার্ম ব্যবহার করেন, সেগুলো আমরা সহজে বুঝতে পারি না। ফলে আমাদের বোধগম্যতা ও চিকিৎসাসেবার মধ্যে পার্থক্য রয়ে যায় বিস্তর। লিখেছেন ডা. রাশনি জাবীন
ডেঙ্গুজ্বর নির্ণয়ে প্লেটলেট পরীক্ষা
ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় প্লেটলেট কাউন্ট বা অণুচক্রিকা গণনা। সুস্থ-স্বাভাবিক দেহে একটি নির্দিষ্ট পরিমাণ প্লেটলেট থাকে। এই প্লেটলেট যখন কোথাও কেটে যায় তখন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। হেমোরেজিক ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর প্লেটলেট দ্রুত কমতে থাকে, যা রক্তের তারল্যের মাত্রা কমিয়ে দেয়। এ জন্য এ সময় প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করা প্রয়োজন।
যদি কারো রক্তে প্লেটলেটের সংখ্যা অনেক কমে যায় এবং সঙ্গে জ্বর, বমি ও অন্যান্য উপসর্গ থাকে, তা হলে তৎক্ষণাৎ তরল খাবার পান করা আরম্ভ করতে হবে।
হাইপো ও হাইপার
ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে একটা কথা খুব শোনা যায়; হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়া কিংবা হাইপারগ্লাইসেমিয়া হওয়া। এগুলো কী? হাইপো শব্দের অর্থ ঘাটতি বা কমে যাওয়া। যেমন_রক্তে শর্করা বা চিনির মাত্রা কমে যাওয়া বা হাইপো হয়ে যাওয়া। এর ঠিক বিপরীত অর্থ বহন করে হাইপার শব্দটি। এর অর্থ উচ্চমাত্রায় কোনো কিছুর উপস্থিতি। হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত সমস্যা।
আইসিইউ ও আইসিসিইউ
প্রায় প্রতিটি হাসপাতালেই ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) নামে একটি বিভাগ থাকে। গুরুতর অসুস্থ রোগীদের এখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এ জন্য এর নাম নিবিড় বা ইনটেনসিভ পর্যবেক্ষণ কেন্দ্র। আবার হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের রাখা হয় করোনারি কেয়ার ইউনিটে, সংক্ষেপে যাকে বলা হয় সিসিইউ। করোনারি শব্দটি হৃদরোগ সংশ্লিষ্ট রোগসংক্রান্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়। একইভাবে পালমোনারি শব্দটি ব্যবহৃত হয় ফুসফুসের ক্ষেত্রে। ধূমপায়ীদের সাধারণ ফুসফুসজনিত সমস্যা হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি।
সাবকিউটিনাস ইনজেকশন
ইনসুলিন ইনজেকশন কিন্তু অন্য যেকোনো সিরিঞ্জ দিয়ে নেওয়া ইনজেকশনের মতো নয়, অর্থাৎ ইনসুলিন ধমনি বা শিরায় কিংবা মাংসপেশিতে দেওয়া হয় না। একে অতিসতর্কতা অবলম্বন করে চামড়ার নিচে প্রবেশ করানো হয়। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় সাবকিউটিনাস ইনজেকশন। মানবদেহের সর্বশেষ বহিরাবরণ অর্থাৎ চামড়াকে বলা হয় কিউটিকল। এখান থেকেই সাবকিউটিনাস শব্দের উৎপত্তি। হেপারিন, ইরাইথ্রোপোয়েটিন ইনজেকশনও এভাবে দিতে হয়।
সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা
ক্রিয়েটিনিন হলো একধরনের কিডনির এনজাইম, যা দিয়ে আমাদের রেচন অঙ্গের কর্মক্ষমতা পরিমাপ করা হয়। সুস্থভাবে জীবনযাপনের জন্য ক্রিয়েটিনিন স্বাভাবিক পর্যায়ে থাকা আবশ্যক। যাঁরা দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও হৃদরোগে আক্রান্ত তাঁদের নিয়মিত কিডনি পরীক্ষা করাটা জরুরি।
ইলেকট্রোলাইট
বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালনার জন্য আমাদের দেহে সঠিক মাত্রায় লবণ থাকাও অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এসব লবণ রক্তে দ্রবীভূত অবস্থায় ধনাত্মক বা পজিটিভ এবং ঋণাত্মক বা নেগেটিভ আয়ন আকারে থাকে। এদের একসঙ্গে বলা হয় ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট সামান্য পরিমাণ (০.১ মাত্রায়ও) কমে যাওয়াও মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এমনকি দেখা দিতে পারে নার্ভের সমস্যাও। এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা আয়নের অসাম্যাবস্থা। এসব আয়নের সাম্যতা আনার জন্য নানা রকম পদক্ষেপ নিয়ে থাকেন চিকিৎসকরা।
এসব হয়তো অনেকের কাছে খুবই সাধারণ বিষয়; কিন্তু আগে থেকে জানা বিষয়গুলোই সঠিক সময়ে মনে না আসার কারণে নির্বাক ও হতবুদ্ধি হয়ে থাকতে হয়। জানা থাকলে বিপদের ঝুঁকি তো বহুলাংশে কমে; একই সঙ্গে ডাক্তার বা রোগী দুই পক্ষেরই রোগ নির্ণয় ও নিরাময় সহজতর হয়।
লেখক : আবাসিক চিকিৎসা কর্মকর্তা, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল।
সুত্র : কালের কণ্ঠ
আসলে প্লেট গুলো উপকারে আসে!
সেটা জানিনা! তবে আনলিমিটেড দিতে পারবে কিনা সন্দেহ আছে! 
[box]'জ্বালো প্রযুক্তির আলো'- এই সেস্নস্নাগান নিয়ে গতকাল বুধবার ঢাকার শেরাটন হোটেলে শুরু হয়েছে 'কিউবি ল্যাপটপ মেলা-২০১১'। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, 'তরুণ প্রজন্মই পারবে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে। তাদের জন্য প্রয়োজন সুলভ মূল্যে প্রযুক্তি পণ্য সুবিধা। ল্যাপটপ মেলা তাদের সে চাহিদা পূরণ করতে পারবে।' অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, 'আমরা এখন শুধুমাত্র ল্যাপটপ বিক্রি করার জন্যই আলাদা একটি তথ্যপ্রযুক্তি বাজার তৈরি করার দাবী জানাচ্ছি, উদ্যোগ নিচ্ছি।' অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান এবং কিউবির প্রধান বিপনণ কর্মকর্তা নেহাল আহমেদ। ব্রডব্যান্ড ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি এবারের ল্যাপটপ মেলার টাইটেল স্পন্সর। মেলার কো-স্পন্সর হিসেবে রয়েছে আসুস, গেটওয়ে, এইচপি, স্যামসাং এবং তোশিবা। মেলার সমন্বয়ক সৈয়দা ফারজানা জামান রুম্পা জানান, বিগত তিন বছরে ঢাকায় ৪ টি এবং চট্টগ্রামে তিনটি সফল ল্যাপটপ মেলার পর এটি মেকার কমিউনিকেশনের আয়োজনে দেশে অষ্টম ল্যাপটপ মেলা। এবারের ল্যাপটপ মেলায় প্রতিটা প্রতিষ্ঠানের ল্যাপটপেই বিশেষ মূল্যছাড় এবং উপহার থাকছে। মেলায় অন্যবারের চেয়ে অনেক বেশি ল্যাপটপ বিক্রি হবে বলে আশা করা যায়। মেলা চলাকালীন কিউবি'র মডেম পাওয়া যাবে ১৫০০ টাকায়। এছাড়া পোষ্টপেইড গ্রাহকদের জন্য থাকবে ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং প্রিপেইড সংযোগে ক্রেতাদের জন্য ফ্রি ৭০০ টাকার প্রি-পেইড কার্ড। মেলা থেকে যারা মডেম কিনবেন তারা পাবেন একটি ডিসকাউন্ট ভাউচার যা দিয়ে আসুস এবং স্যামসাং প্যাভিলিয়নে ল্যাপটপ কেনার ক্ষেত্রে তারা বিশেষ ছাড় পাবেন। মেলায় আসুস বা স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ কিনলে বিনামূল্যে পাওয়া যাবে কিউবি মডেম। মেলায় গ্রাহকদের জন্য কিউবি স্থাপন করেছে ৬টি অভিজ্ঞতা বুথ যেখানে তারা ক্রয়কৃত সংযোগ যাচাই করে নিতে পারে। মেলায় স্যামসাংয়ের যে কোন ল্যাপটপ কিনলেই উপহার হিসেবে পাওয়া যাবে কিউবি মডেম। মেলায় বিশেষ মূল্যছাড়ে আসুস, তোশিবা, এইচপি, গেটওয়ে, স্যামসাং, লেনোভো, হায়ার, ডেল, ফুজিৎসু, প্রোলিংক, অ্যাপল, এসার, এমএসআই, সনি, কমপ্যাক, ফ্লোরা পিসি, গিগাবাইট সহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে। বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপও এ মেলায় উন্মোচিত হবে। মেলায় মোট ২১ টি স্টল এবং ১৮ টি প্যাভিলিয়ন রয়েছে। মেলার প্রথম দিনেই ব্যাপক জনসমাগম হয়েছে। ল্যাপটপ কেনার পাশাপাশি নিজের পছন্দেরটি দেখে নিচ্ছেন দর্শকরা। সকালে মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শামীম আহমেদ জানান, প্রতিবারই ল্যাপটপ মেলায় ব্যাপক দর্শক সমাগম থাকায় ভালোভাবে স্টলগুলো ঘুরে ফিরে দেখার সুযোগ থাকেনা। তাই মেলা শুরুর সাথে সাথেই বন্ধুদের নিয়ে হাজির হয়েছি। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলার রেডিও পার্টনার রেডিও এবিসি, ওয়েব পার্টনার বিডিজবস ডট কম এবং অনলাইন নিউজ পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। আগামীকাল মেলার শেষ দিন।[/box]
আমি মেলা থেকে 2টি প্রবূক কিনলাম 4520s। I5, 500 জিবি HD, 2 জিবি RAM।
বই এর একটা স্ক্রীন শট দিতা!
এক জিন্দেগি, এক লাড়্কী, এক গানা! 




dr.shamim আমি তো তার কোনও rank দেখতে পাচ্ছি না! 
আমি তো পুরটা দেখতে পারছি, আর কিজেন এর আগে আভিরা নিচ থেকে ডিসআবল করে রাখুন।
নরমালী koren, ৪৮ hr রেজিউম তো পাবেন!

ধূমপান ছাড়ার ১০টি টিপস
'ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' এই কার্যকর বার্তাটি সবার কানে পৌছালেও তা কার্যকর হয়ে উঠে খুব কম ক্ষেত্রে। ধূমপায়ী হিসেবে আপনি কি কয়েকবার ধূমপান ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন? এখনই সময় সঠিক প্রক্রিয়ায় সিদ্ধান্তটি বাস্তবে রূপ দেওয়ার। কারণ, ধূমপান সর্ব অর্থেই আপনার জন্য অকল্যাণকর। আপনার কাজটি একটু সহজ করতে রইল ১০টি জরুরি টিপস
০০ ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করুন এবং না করার ব্যাপারে নিজেকে উৎসাহিত করুন। প্রয়োজনে আত্মসম্মোহনের ব্যবস্থা নিন।
০০ ঠিক কোন কোন সময় আপনি ধূমপান করেন এবং তখন আপনি কী করেন সেটি নোট করুন। পরবর্তী সময়ে ওই কাজ করার সময় আর ধূমপান করবেন না। সিগারেটের বদলে বরং বাদাম, চকলেট, চুইংগাম এগুলো খেতে পারেন।
০০ আপনার ধূমপানের পক্ষের এবং বিপক্ষের যুক্তিগুলোর তালিকা তৈরি করুন। তালিকাটি পরিবার এবং বন্ধুদের দেখান। অন্যদের যুক্তিগুলোও তালিকাতে যোগ করুন। নিশ্চিতভাবেই আপনার বিপক্ষের যুক্তির তালিকা লম্বা হয়ে যাবে।
০০ ধূমপানের ক্ষতিকর দিকগুলির লম্বা একটি তালিকা চোখের সামনেই রাখার ব্যবস্থা করুন।
০০ এক মাস পরের একটি দিন ঠিক করে ফেলুন এবং নিজেকে কথা দিন ওই দিনের পর আপনি আর কখনো ধূমপান করবেন না।
০০ একসাথে দুটি সিগারেটের বেশি কিনবেন না।
০০ সিগারেট না কেনার কারণে প্রতিদিন যে টাকা জমবে তা একটি কাচের পাত্রে রাখুন যাতে টাকাগুলো বাহির থেকে দেখা যায়। এক মাস পর ওই টাকায় প্রিয়জনকে সুন্দর কিছু দেওয়ার পরিকল্পনা করুন।
০০ সিগারেট খাবার সময় হলেই অন্যকিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলুন। গান শুনুন, কম্পিউটারে গেম খেলুন অথবা বাগানে নতুন কোনো গাছ লাগান।
০০ অতিথি কিংবা সবার বেলাতেই বাড়িতে ধূমপান নিষিদ্ধ করুন।
০০ নিজের অগ্রগতির প্রশংসা করুন এবং নিজের লক্ষ্য সম্পর্কে আরও স্থির হোন। পরিবারের সদস্যদের উৎসাহিত করতে বলুন।
সবচেয়ে বড় কথা হলো নিজের ইচ্ছাশক্তি। ধূমপানের বিরুদ্ধে নিজের ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলুন। অবশ্যই সফল হবেন। আপনার জন্য অপেক্ষা করছে একটি সুস্থ এবং স্বাস্থ্যকর জীবন।
ভব ভাই কে এরকম বাঁশ যুক্ত একটি কবিতা উপহারের জন্য একটি রেপু।

রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sawontheboss4
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৮ seconds (৬১.২১% PHP - ৩৮.৭৯% DB) with ৬ queries