খুব ই ভাল উদ্যোগ। বাংলালিয়ন লিমিট করে দিয়েছে, আমাদের লিস্ট দেয় উচিত যাতে এক মুভি দু বার নামান না লাগে! আমার লিস্ট দিয়ে দিব।
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sawontheboss4
খুব ই ভাল উদ্যোগ। বাংলালিয়ন লিমিট করে দিয়েছে, আমাদের লিস্ট দেয় উচিত যাতে এক মুভি দু বার নামান না লাগে! আমার লিস্ট দিয়ে দিব।
অনেক ধন্যবাদ, অনেকের উপকারে লাগবে!
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ এর শহীদ কাজী নুরুন্নবী ছাত্রাবাসের সামনের মাঠে অনুষ্ঠিত হয়েছে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ। ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্যে এই ফুটবল ম্যাচ এর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ডাঃ এবিএম আব্দুল হান্নান। খেলায় ৪র্থ শ্রেণীর কর্মচারীরা ৪ – ২ গোলে জয়ী হয়। ৪ গোলের মধ্যে একটি অবশ্য আত্মঘাতী গোল। কলেজ অধ্যক্ষ ডাঃ এবিএম আব্দুল হান্নান, রেডিওলজী বিভাগের প্রধান ডাঃ দায়েম উদ্দীন ও ডাঃ মুহিবুল হাসান সম্পুর্ন খেলা টি উপভোগ করেন এবং খেলা শেষে দুই দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নামিয়ে ফেলেছে! ভালই! তবে নতুন মজিলা আগের থেকে ভাল!
রাজশাহী বিশ্ববিদ্যালয় এর অধীনে অনুষ্ঠিত 1st প্রফ জুলাই 2010 ২০১০ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবার মেডিকেল কলেজ থেকে মেরিট লিষ্টে ৭ জন রয়েছে। তাদেরকে ফোরামের পক্ষ থেকে অভিনন্দন।
যারা প্লেস করেছে তাদের লিস্ট:
১) শাহনাজ সুলতানা – ১ম
২) উম্মে হাবিবা – ৩য়
৩) ইসরাত তাসনিম – ৪থ
৪) মেহবুবা রহমান – ৫ম
৫) রিফাত ফারজিনা – ৬ষ্ঠ
৬) মেহেলিনা হোসেন - ৮ম
৭) ডায়ানুল ডালিয়া প্রধান – ১০ম
আমার প্রশ্ন হচ্ছে ১ম এবং ২য় প্রফ এ এত প্লেস করলেও ৩য় প্রফ এ প্লেস গুলো কোথায় যাই ?
আগামী ১০ ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ডেন্টাল ভর্তি পরীক্ষা 2010

ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে এর ক্ষতিকর প্রভাব পড়ে কিডনির ওপর। ফলে কিডনি আস্তে আস্তে বিকল হতে থাকে। তাই ওষুধ গ্রহণ বা স্বাস্থ্যনীতি মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে সহজেই কিডনি রোগ থেকে বাঁচা যায়।
> বিনা কারণে ব্যথানাশক ওষুধ না খাওয়া। বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ, যেমন_ অ্যাস্পিরিন, ডাইক্লোফেনাক সোডিয়াম, আইবুপ্রফেন ইত্যাদি (বাজারে বিভিন্ন নামে এ জাতীয় ওষুধ পাওয়া যায়) চিকিৎসকের পরামর্শ ব্যতীত গ্রহণ করলে কিডনি রোগ হওয়ার ঝুঁকি বাড়ে।
> পরিমিত পরিমাণে পানি পান করুন। কিছুতেই শরীরে পানি কম পড়তে দেওয়া যাবে না। আবার বেশি বেশি পানি খেলে কিডনি ভালো থাকবে_এমন কথাও ঠিক নয়। স্বাভাবিক পরিবেশে একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক দেড়-দুই লিটার পানি প্রয়োজন। গ্লাসের হিসাবে প্রতিদিন সাত-আট গ্লাস পানি পান করা উচিত। পরিমিত পরিমাণ পানি পান করে যে কেউ কিডনি সুস্থ রাখতে পারে। শীতকালে পানির প্রয়োজন কমে গেলেও গ্রীষ্মে অধিক পরিমাণ পানি পান করা উচিত।
> শিশুদের গলাব্যথা, খোস-পাঁচড়া বা স্ক্যাবিস হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। এসব রোগের জটিলতা হিসেবে কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
> ডায়রিয়া হলে দ্রুত চিকিৎসা নিন। কেননা সঠিকভাবে ডায়রিয়ার চিকিৎসা না হলে হঠাৎ কিডনি বিকল হয়ে যেতে পারে।
> পরিবারের কোনো সদস্যের কিডনি রোগের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি টেস্ট করানো উচিত।
> ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকলে নিয়মিত টেস্ট করে দেখা প্রয়োজন কিডনি কোনো জটিলতায় আক্রান্ত হয়েছে কি না।
> হাত-পা ফুলে গেলে, প্রস্রাবের পরিমাণ কমে গেলে কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কেননা এসব সমস্যা কিডনি রোগের লক্ষণ প্রকাশ করে।
> ধূমপান পরিহার করুন। ধূমপানের কারণে দেহের অন্যান্য অঙ্গের মতো কিডনিও আক্রান্ত হতে পারে।
সংগৃহীত
আরেকটু বিস্তারিত যদি পরিচয় টা দিতেন। ফোরামে রেজিস্ট্রেশন এর জন্য ধন্যবাদ!
কী আর করা! কেও তো কম্পুর সামনে বসে পড়ালেখা করতে চাই না! 
একটি ছোট খাটো সুন্দর কাজের জন্য ধন্যবাদ। (y)
কাজের একটা জিনিস দিল! :ইয়াহু:
জটিল action! দেখার মত!
যেভাবে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে! ~X
মোডেম ড্রাইভ মানে USB Dongle কী mass storage হিসেবে পায়?
৩ এমবি! অনেক টাইম লাগার কথা!
বাংলালায়ন এর আপলোড স্পীড অনেক কম। তা আপনি কত সাইজ এর ফাইল অ্যাটাচ করছিলেন?
আমার দু বার এ সমস্যা হয়েছিল, অপ্শন এ অটো লগইন দিন। আর নাহলে my computer > Modem drive > setup দিন। লাইট ফিরে আসবে, আর খুলে লাগাতে হবে না।
সুত্র : কালের কণ্ঠ
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sawontheboss4
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.২৪ seconds (৩৪.১৪% PHP - ৬৫.৮৬% DB) with ৬ queries