দেখতেই পারব জীবনে কিনতে পারব না 
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sabbir48
দেখতেই পারব জীবনে কিনতে পারব না 
ভাই ১০-১৫ টা কম হয়ে যায় আর বেশি আইনেন 
প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রায় ১৪শ’ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাঃ বলেছিলেন, ‘কালোজিরা রোগ নিরাময়ের এক গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা কালোজিরা ব্যবহার কর, নিশ্চয়ই প্রায় সব রোগের নিরাময় ক্ষমতা এর মধ্যে নিহিত রয়েছে।’ সে জন্য যুগ যুগ ধরে পয়গম্বরীয় ওষুধ হিসেবে সুনাম অর্জন করে আসছে।
তৎকালীন সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তার বিখ্যাত গ্রন্থ ‘ক্যানন অব মেডিসিন’-এ বলেছেন, ‘কালোজিরা দেহের প্রাণশক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে।’ কালোজিরা তে প্রায় শতাধিক পুষ্টি উপাদান রয়েছে। এর প্রধান উপাদানের মধ্যে প্রোটিন ২১ শতাংশ, শর্করা ৩৮ শতাংশ, স্নেহ ৩৫ শতাংশ। এ ছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ। প্রতি গ্রাম কালজিরায় যেসব পুষ্টি উপাদান রয়েছে তা নিন্মরূপ-
* প্রোটিন ২০৮ মাইক্রোগ্রাম,
* ভিটামিন-বি ১.১৫ মাইক্রোগ্রাম
* নিয়াসিন ৫৭ মাইক্রোগ্রাম
* ক্যালসিয়াম ১.৮৫ মাইক্রোগ্রাম
* আয়রণ ১০৫ মাইক্রোগ্রাম
* ফসফরাস ৫.২৬ মিলিগ্রাম
* কপার ১৮ মাইক্রোগ্রাম
* জিংক ৬০ মাইক্রোগ্রাম
* ফোলাসিন ৬১০ আইউ
কালোজিরার গুণের শেষ নেই। প্রতিদিন সকালে এক চিমটি কালজিরা এক গ্লাস পানির সাথে খেলে ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ভেষজবিদরা কালোজিরা কে বিভিন্ন রোগের ওষুধ হিসেবে অভিহিত করেছেন হাঁপানি রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন কালোজিরা সেবনে উপকার পাওয়া যায়। কালোজিরা হরমোন সমৃদ্ধ হওয়ায় পুরুষত্বহীনতায় বা নারী-পুরুষের যৌন অক্ষমতায় নিয়মিত কালোজিরা সেবনে যৌনশক্তি বৃদ্ধি পায়। কালোজিরায় রয়েছে ১৫টি অ্যামাইনো এসিড। আমাদের দেহের জন্য প্রয়োজন ৯টি অ্যাসেনসিয়াল অ্যামাইনো এসিড যা দেহে তৈরি হয় না, অবশ্যই খাবারের মাধ্যমে এর অভাব পূরণ করতে হয়। আর কালোজিরায় রয়েছে আটটি অ্যাসেনসিয়াল অ্যামাইনো এসিড। সর্দি কাশি সারাতে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কালাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসূতি মাতাদের দুগ্ধ বাড়াতে ও নারী দেহের মাসিক নিয়মিতকরণে এবং মাসিকের ব্যথা নিবারণে কালোজিরার ভূমিকা রয়েছে।
নিয়মিত কালোজিরা সেবনে চুলের গোড়ায় পুষ্টি ঠিকমতো পায়, ফলে চুলের বৃদ্ধি ভালো হয় এবং চুল পড়া বন্ধ হয়। নিয়মিত অল্প পরিমাণ কালোজিরা খেলে মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের রক্ত সঞ্চালন ও বৃদ্ধি সঠিকভাবে হয় এবং সুস্বাস্থ্য বজায় থাকে।
লেখকঃ ডা. মোঃ সাদেকুর রহমান
দৈনিক নয়াদিগন্ত, ২১ অক্টোবর ২০০৭ এ প্রকাশিত
ছবি সংযুক্ত করে দেয়া হল
এই ওয়েবসাইট গুলোর নাটকের প্রিন্ট তেমন ভালো না।আরও ভালো প্রিন্ট হলে ভালো হয়। 
উইনডোজ 7 ও vista -য় start মেনুতে run অপ্শন টি পাওয়া যায় না।কিন্তু আমরা যারা পূর্বে xp
ইউজ করেছি তারা এই অপ্শন টি ইউজ করতে চাই।তাই আপনারা নিচের পদ্ধতি অনুসরণ করে start
মেনুতে run অপ্শন টি পেতে পারেন:
# start-এর উপর রাইট ক্লিক করে properties-এ
# properties-এ প্রবেশ করে' customize- এ ক্লিক করুন
# নীচে নেমে 'run command' চেক বক্সটি সিলেক্ট করুন
# সবশেষে ok বাটন প্রেস করে বের হয়ে আসুন
এবার start মেনুতে run অপ্শন টি দেখতে পাবেন।
কম্পিউটার বিষয়ক সাব ফোরাম- সমস্যা সমাধান ও টিপস এণ্ড ট্রিকস এ কোনো নতুন পোস্ট বা টপিক আসলে তা প্রথম পাতা থেকে বুঝা যাচ্ছে না কারণ কোনো নাম্বার শো হচ্ছে না আশা করি এডমিন বিষয় টি দেখবেন।
বহু মোবাইল ইউজার তাদের মোবাইল এ বাংলা ফন্ট দেখতে ও লিখতে পাচ্ছে না । এর সমাধান জানালে অনেকেই উপকৃত হবে।
ভালো প্রিন্ট এর বাংলা নাটক ডাউনলোড করার কোনো ওয়েবসাইট এর ঠিকানা প্লীজ জানান। 
ভালো খবর 
জটিল পোস্ট ..... ধন্যবাদ।।।
ধন্যবাদ, শাওন ও উপল এর কাছ থেকে কম্প্লিমেন্ট পেয়ে ভাল লাগলো ।
নাম : মো: সাব্বির হোসেন
বাসা : তুরাগ নদীর তীরে
পেশা : ছাত্র, এম.বি.বি.এস ,৪৮তম ব্যাচ, রাজশাহী মেডিক্যাল কলেজ
শখ :গল্পের বই পড়া, বর্তমানে কম্পিউটার চালানো।
এ ফোরাম এ যোগ দিলাম নতুন অনেক কিছু জানার আশা নিয়ে। সবার প্রতি শুভ কামনা রইলো ।
মিডিয়া ফায়ার এমন একটি ফাইল হোস্টিং সাইট যার সাহায্যে খুব সহজে ডাউনলোড করা সম্ভব। তাই এতে সার্চ করা গেলে খুব সহজে কাংখিত ফাইল ডাউনলোড করা যায়।মিডিয়া ফায়ার এ সরাসরি ফাইল সার্চ করার কোনো সুযোগ নেই তাই আপনাকে সার্চ ইঞ্জিন গুলোর উপরিই নির্ভর করতে হবে।এ জন্য আপনি গুগল,ইয়াহু বা অন্য যে কোনও সার্চ ইঞ্জিন ইউজ করতে পারেন।যে কোনো সাইট এ সার্চের বেসিক কমান্ড হচ্ছে ''site:url'', মিডিয়া ফায়ার এর জন্য এটি হবে ''site:mediafire.com''.
এখন আপনি বিভিন্ন ভাবে সার্চ করতে পারেন যেমন :
site:mediafire.com mp3
site:mediafire.com avi
site:mediafire.com mkv
এ ছাড়াও আপনি নির্দিষ্ট যে কোনও ফাইল সার্চ দিতে পারেন যেমন :
site:mediafire.com twilight new moon
site:mediafire.com 3 idiots
তবে আপনাকে মনে রাখতে হবে যে, সব ফাইল ডাউনলোড করা সম্ভব নয় কারণ মিডিয়া ফায়ার যদি কোনও ফাইল ডিলীট করে দেয় তারপরও কিছু দিন টা সার্চ ইঞ্জিন শো করে থাকে।
শাওন ভাই আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি ফোরাম তৈরি করার জন্য।আশা করি আমরা এ ফোরামের মাধধমে অনেক নতুন কিছু জানতে পারব। শুভ কামনা রইল।
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by sabbir48
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৩ seconds (৬৩.০৭% PHP - ৩৬.৯৩% DB) with ৬ queries