সত্যিই!! কোন মানুষের এমন ক্ষমতা নাই যে অন্যের জীবন একবারে বদলে দিতে পারে। কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......
thank u yrrr (u know why,lolz)

You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by tazkianur
সত্যিই!! কোন মানুষের এমন ক্ষমতা নাই যে অন্যের জীবন একবারে বদলে দিতে পারে। কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......
thank u yrrr (u know why,lolz)

tazkianur wrote:এইটা আমার জীবনের বর্তমান কাহিনী হবে কোন দুঃখে???
না কিছুদিন আগে কি একটা বিষয় নিয়ে তুমি যে কান্নাকাটি শুরু করে দিয়েছিলা তার সাথে মনে হলো এই গল্পের মিল আছে,তাই বললাম আর কি।
ইস...আমি মোটেও কান্নাকটি করি নাই
ও মনে পড়েছে... ওটা তো আমার বন্ধু বান্ধবদের জন্য

আপনি একটু অন্যরকম ভিন্ন তাই আমি বলি আপনি অনন্য
আপনি বদলায়ে ধরেন বিচিত্র বর্ণ , আপনার পেয়ে মোরা ধন্য ।
কবিতা পড়ে আমিও ধন্য। 
সাহিত্তবৃষ্টি
![]()
ধন্যবাদ 
পলাশ মাহমুদ wrote:ভালো ছেলে বলতে আপনি কি বুঝাচ্ছেন। আপনি যেমন অলস। তাতে করে তো ভালো ছেলের বদলি ভালো একটা কাজের ছেলে আপনার প্রয়োজন। যে কিনা আপনার সব কাজ করে দিবে
![]()
![]()
পলাশ ভাই অন ফায়ার।
অনেক মজা লাগছে তাই না উপল ভাইয়া??
tazkianur wrote:উপল BD wrote:আলসে।শশুর বাড়ি গেলে তখন বুঝবে মজা।
![]()
ইনশাআল্লাহ আমার মা বাবা একটা ভালো ছেলে খুঁজে পাবে আমার জন্য
![]()
ভালো ছেলে বলতে আপনি কি বুঝাচ্ছেন। আপনি যেমন অলস। তাতে করে তো ভালো ছেলের বদলি ভালো একটা কাজের ছেলে আপনার প্রয়োজন। যে কিনা আপনার সব কাজ করে দিবে
দেখি আম্মুর সাথে আলোচনা করে,আম্মু কি বলে এই ব্যাপারে
ইহা কি জিনিস?
![]()
ইহা কাজী নজরুল ইসলামের একটি কবিতা 
এটা কি তোমার জীবনের বর্তমান কাহিনী?
ভাইয়া এইটা কিন্তু একেবারেই ঠিক না
এই যে আপনি আমাকে সবসময় খোঁচা দিয়ে কথা বলেন। এইটা একটা গল্প। এইটা আমার জীবনের বর্তমান কাহিনী হবে কোন দুঃখে??? আমাকে দেখে কি ছ্যাঁক খাওয়া পাবলিক মনে হয়?
"আমি এখন অন্য মানুষ ভিন্ন ভাবে কথা বলি
কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি
এবং চলি পথ বেপথে যখন তখন।
আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলি
কথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি,
কথার সাথে আমার এখন তুমুল খেলা
উপযুক্ত সংযোজনে জীর্ণ-শীর্ণ শব্দমালা
ব্যঞ্জনা পায় আমার হাতে অবলীলায়..."
আমার খুব প্রিয় কবিতার কয়েকটা লাইন। আজকাল কেন জানি কথাগুলো খুব বেশি বাস্তব বলে মনে হয়। সত্যিই তো আমি এখন অন্য মা্নুষ। বন্ধুরা বলে আমি নাকি অনেক বদলে গেছি। গতকালই তো মা বললেন আমি নাকি আর আগের মত নেই। খুব বেশি কি বদলে গেছি?কতটা বদলে গেছি?
আমি মানি আজকাল আমার আলো একে্বারেই সহ্য হয় না,একদমই সহ্য হয় না,কিন্তু তাতে কি? আমার আর ভাল লাগে না হাসতে বেড়াতে,সারা দিন-রাত ঘরের মধ্যে বসে থাকতে ই্চ্ছা করে,তাতেই কি প্রমানিত হয় যে আমি বদলে গেছি? (অট্টহাসি)...আসলে এতেই প্রমানিত হয় যে আমি বদলে গেছি,নিজেকে আর কত সান্তনা দেব আমি? আর কত?
একটা মানুষ কি পারে এমন ভাবে আরেকটা মানুষের জীবন এভাবে বদলে দিতে? আমি সারা জীবন বিশ্বাস করে এসেছি মানুষ কখনই এত ক্ষমতাবান হতে পারে না,খোদা তাকে এত ক্ষমতা দেয় নাই যে সে আরেকটা মানুষের জীবন বদলে দিবে। কিন্তু আমি প্রমান পেয়ে গেছি যে একজন মানুষ চাইলেই আরেকজন মানুষের জীবন উলট পালট করে দিয়ে যেতে পারে...অবশ্যই পারে নইলে আজ কেন আমি অন্য মানুষ,অন্যভাবে কথা বলি?কোথায় যেন শুনেছিলাম কথা শুনে নাকি মানুষের প্রানের আভাস পাওয়া যায়। আমার কথায় নাকি এখন আর আগের উচ্ছলতা অনুভব করা যায় না। তাতে কি প্রমানিত হয় যে আমি একজন মৃত মানুষ? নাহ অবশ্যই আমি মৃত নই,আমার শ্বাস প্রশ্বাস ঠিক মতই চলেছে...এর মানে কি আমি জীবিত? (আবারো অট্টহাসি)কাকে সান্তনা দিচ্ছি আমি?
আমি মানি না যে একটা মানুষ এত ক্ষমতাবান হতে পারে যে সে আমার মনটা কে মেরে ফেলে আমাকে জীবন্মৃত করে রেখে যাবে,আমার হাসি কান্নাগুলো কেড়ে নিয়ে যাবে। আমি মানি না,আমি মানি না...মানি না...আমি মানবও না। আমি কেন বদলে যাব? কেন হব অন্য মানুষ???
"মানুষ না বোঝে যদি আরেক মানুষ
আমি আহত হবো না, আহত হবো না।
কবিতার কসম খেলাম আমি শোধ নেবো সুদে ও আসলে,
এবার নিহত হবো
ওসবের কোনো কিছুতেই তবু শুধু আর আহত হবো না।"
আমি আর কখনই মানব না যে কোন মানুষ এতটা ক্ষমতাবান হতে পারে...
কাব্য প্রেমী পু৺চকে মেয়ে তোমার জন্য...সাহিত্য ভান্ডার
thanks ভাইয়া
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!
স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোওয়ায় উঠবে ও-বুক ছমকে, -
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব'সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদনাতে চোখ বুজবে -
বুঝবে সেদিন বুঝবে!
গাইতে ব'সে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,
ব'লবে সবাই - "সেই যে পথিক, তার শেখানো গান না?"
আসবে ভেঙে কান্না!
প'ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প'ড়বে মনে অনেক ফাঁকি
অশ্রু-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
আবার যেদিন শিউলি ফুটে ভ'রবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ -
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প'ড়বে মনে, উঠবে কাঁদি'!
বুকের মালা ক'রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে -
বুঝবে সেদিন বুঝবে!
অনেক দিন পর বাসায় আসলাম

জ্বি ইহা দ্বারা প্রমাণ হইল যে আ্পনি অক্ষর জ্ঞান সম্পন্ন এবং অতি উচ্চমানের কবিতা পাঠক

গল্পখান খুবই চমৎকার লিখেছেন। গল্প পরছি আর ভাবতেছি শুভ বেচারা যদি শুধু মাত্র নীল রং না বলে সাতটিই রং শারির মাঝে বলে ফেলতো তাহলে কি করুন পরিনতি হতো আভার
বেচারি কালার প্রবলেমে পরে শাড়ি পরাই ছেড়ে দিতে হতো
![]()
![]()
আজকে ঢুকেই গল্পটি পড়ে ভালো লাগলো। সম্মাননা মাস্ট।
অনেক অনেক ধন্যবাদ 
সুচিন্তিত সুবিশাল মতামত এর জন্য অনেক অনেক ধন্যবাদ পলাশ মাহমুদকে
আমি মনেকরি ফোরামের সদস্যদের তর্কবিতর্ক কোন বিষয় সম্পর্কে আমাদের জানাকে আরও প্রসারিত করে ।তবে খেয়াল রাখতে হবে যাতে, আমাদের সুন্দর গলাগলি দলাদলিতে পরিনত না হয় ।

আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি

tazkianur wrote:এভাবে ঘুম থেকে উঠতে গেলে দেখা যাবে আমি নাক চেপে ধরে রেখে ঘুমিয়ে গেছি এবং দম বন্ধ হয়ে মরে গেছি।।
থাক আমি নাহ্য় ঘুমাতে থাকি তাও বেঁচে থাকিভালো একটা বুদ্ধি দিচ্ছি,তোমার মাযের ঝাড়ি মোবাইলে রেকর্ড করে প্রতিদিন সকালে এলার্ম হিসেবে বাজাতে থাকো,ঘুম কই পালাবে।
আমার মা এত খারাপ না ভাইয়া,মা আমাকে ঘুমের জন্য সকাল বেলাতে কখনো বকা দেন না,বকাটা দুপুর বা রাতে খাই

tazkianur wrote:আমি দরকার হলে না ঘুমিয়ে জেগে থাকব কিন্তু তাও মশারী টাঙ্গাব না,এই ব্যাপারে শিওর
আলসে।শশুর বাড়ি গেলে তখন বুঝবে মজা।
![]()
ইনশাআল্লাহ আমার মা বাবা একটা ভালো ছেলে খুঁজে পাবে আমার জন্য

এভাবে ঘুম থেকে উঠতে গেলে দেখা যাবে আমি নাক চেপে ধরে রেখে ঘুমিয়ে গেছি এবং দম বন্ধ হয়ে মরে গেছি।।
থাক আমি নাহ্য় ঘুমাতে থাকি তাও বেঁচে থাকি 
আর আমি উঠার চেষ্টাই করি না।
সাবাস ভাইয়া

আমি পরশু দিন আমাদের হলের সামনে থেকে কলা কিনছিলাম তখন দুইটা সিনিয়র ভাইয়া রাস্তা দিয়ে যাচ্ছিল,হটাৎ শুনি একটা ভাইয়া বলেছেন "এ মনে হয় আগের জন্ম্ বানর ছিল"
তারপর ও আমি কলা খাওয়া বন্ধ করি নাই
ধন্যবাদ ভাইয়া পোষ্ট এর জন্য
ধন্যবাদ,তথ্যগুলো জেনে ভাল লাগল।
tazkianur wrote:রাজশাহীর মশাগুলাকে অভিশাপ দিচ্ছি
![]()
"আমার আল্লাহয় করবে তোমাদের বিচার ..."
মশারী আছে না?মশারীর মধ্যে ঢুকে "বাবু" হয়ে লেখাপড়া করো।
মশারী আছে কিন্তু টঙ্গাবে কে???
আমি দরকার হলে না ঘুমিয়ে জেগে থাকব কিন্তু তাও মশারী টাঙ্গাব না,এই ব্যাপারে শিওর 
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by tazkianur
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৫ seconds (৮০.৭২% PHP - ১৯.২৮% DB) with ৬ queries