সুন্দর কবিতাটির জন্য... [+]
ধন্যবাদ ভাইয়া

You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by tazkianur
সুন্দর কবিতাটির জন্য... [+]
ধন্যবাদ ভাইয়া

তোমার অসামান্য অভিনয় প্রতিভায় আমি মুগ্ধ
কোন মঞ্চ কিংবা টেলিভিশানের পর্দায় নয়
দিবা রাত্রি চোখের সামনে দেখছি
তোমার অভিনয়-অসাধারণ মুগ্ধতায়।
তোমাকে খোলা একটা বইয়ের মতন
পড়তে পারি না আমি,তবে এমনও না যে
একেবারেই বুঝি না তোমায় আমি
আর কিছু বুঝি আর নাইবা বুঝি
এতটুকু বুঝি যে আমাকে রন্ধ্রে রন্ধ্রে বোঝ তুমি-পুরোমাত্রায়,
তাহলে এত অভিনয় কিসের??
আমি জানি;আমার ঠোঁটের কাঁপন দেখেই
বলতে পারো তুমি-কি বলব আমি
আমার চোখের দিকে তাকিয়েই
বলতে পারো তুমি-কি ভাবছি আমি।
আমার অন্তর-বাহির সব নিজের অধিকারে রেখেও
এমন ভান কর যেন কিছুই জান না,কিছুই বোঝ না।
বারবার ভেঙে চুরমার করে দাও আমাকে
কষ্টে সৃষ্টে নিজেকে গড়ে তুলে আবার হাজির হই-তোমারি সামনে
কিন্তু আত্মগরিমায় অন্ধ এক মানুষের মতো আবার
অযত্নে অবহেলায় ভেঙে ফেল এই আমাকে-চরম অবহেলায়।
আমার রক্ত প্রবাহের প্রতিটি রক্তকোষ স্পন্দিত হচ্ছে
"ভালবাসি-শুধু তোমাকে ভালবাসি" কম্পাংকে
সবইতো তোমার জানা,তারপর এমন ভান কর
যেন কিছুই জান না,কিছুই বোঝ না।
যদি না আসলেই বুঝে থাক আমার মনের ভাষা
তবে থাক না বোঝা কথা গুলো না বোঝাই থাক
তোমার আর জানতে হবে না।
না চাইতে যা পাওয়া যায় তার মূল্য খুব কম মানুষই বোঝে
এতো মানুষেরই ধর্ম -তোমার এতে দোষ কোথায়?
তোমার চোখের সামনে একটা মানুষ মরণ বিষ পান করছে প্রতি মুহূর্তে
আর মৃত্যু ব্যাথায় নীল থেকে নীলতর হচ্ছে।
এটা যদি দেখেও না দেখ তুমি
তবে বলব পাথর হৃদয় তোমার,
আর যদি না দেখে থাক
তবে বলব বর্ণান্ধ তুমি,
ভালোবাসার নীল রঙ কখনও তুমি দেখই নি, চেনই না,
থাক তোমাকে আর দেখত হবে না
জানতে হবে না-বুঝতেও হবে না,
চলে যাও,আমার সামনে থেকে চলে যাও
তোমার অসাধারণ অভিনয় আমাকে আর মুগ্ধ করতে পারছে না,
থাক তোমাকে এত কষ্ট দেব না
তুমি থাক-আমিই বরং চলে যাই।
(কবিতার নাম আমি কোন দিনই দিতে পারি না-পুরনো অসুখ...আর কবে কবিতাটা লিখে ছিলাম তাও মনে নাই,তবে ডেমো ক্লাসে পেছনে বসে লিখেছি-সেটা মনে আছে)
অবশেষে প্রত্যাবর্তন
আজকের জন্য আজাইরা প্যাঁচালঃ
"আমার ঈশ্বর জানেন,আমার চুল পেকেছে তোমার জন্য
আমার ঈশ্বর জানেন,আমার জ্বর এসেছে তোমার জন্য
আমার ঈশ্বর জানেন,আমার মৃত্যু হবে তোমার জন্য
তারপর ঐ ঈশ্বরের মতো কোন একদিন তুমি ও জানবে
আমি জন্মেছিলাম তোমার জন্য,শুধুই তোমার জন্য"
লেখাপড়া শুরু করার প্রিপারেশন নিচ্ছি।
congrats ভাইয়া এই যুগান্তকারী পদক্ষেপ হাতে নেয়ার জন্য


"বহুদিন চাষাবাদ করি না সুখের"...দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না

tazkianur wrote:...''ঠিক জানি না পারস্পরিক খেলাধূলায়
কখন কে যে কাকে খেলায়।''...
![]()
কারও খেলার পুতুল হতে নেই!
ঠিক,কারও খেলার পুতুল হতে নেই,কিন্তু অন্যদের নিজের হাতের পুতুল বানাতে আছে।
...''ঠিক জানি না পারস্পরিক খেলাধূলায়
কখন কে যে কাকে খেলায়।''...

tazkianur wrote:নতুন আউল-ফাউল কথাবার্তা - আগে ভাবতাম বেশী ভাগ মানুষ inferiority complex এ ভুগে,কিন্তু কিছুদিন ধরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর আবিষ্কার করলাম বেশী ভাগ মানুষ superiority complex এ ভুগে...বিরক্তিকর!!!
![]()
![]()
এমন ও তো হতে পারে অ্যাক্চুয়ালি ইনফেরিয়র কমপ্লেক্স এ ভুগে বলে সুপেরিয়রিটি কমপ্লেক্স শো করে!
আল্লাহই জানেন আসল ঘটনা কি...ভাবছি কখনও সুযোগ পেলে ওই সব পা্বলিকদের কাছ থেকে জেনে নেব।তবে আমি আপাতত এই সব মানুষদের ভাব দেখতে দেখতে বিরক্ত।আর কত?
নতুন আউল-ফাউল কথাবার্তা - আগে ভাবতাম বেশী ভাগ মানুষ inferiority complex এ ভুগে,কিন্তু কিছুদিন ধরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর আবিষ্কার করলাম বেশী ভাগ মানুষ superiority complex এ ভুগে...বিরক্তিকর!!!
যারা ডেঙ্গু আতংকে আছেন তাদের রাজশাহীতে আসার আমন্ত্রণ জানাচ্ছি... রাজশাহীর মশার কামড় খেলে তাদের acquired immunity develop করবে ইনশাল্লাহ...
![]()
![]()
খাঁটি কথা বলেছেন ভাইয়া 
শুভ নববর্ষ (মনে হয় দেরি হয়ে গেল)
আজকে রাজশাহীতে ফিরলাম।সকালে ঘুমাচ্ছিলাম,আম্মু ডেকে বলল,"তোমার ভাই বোন স্কুলে চলে যাচ্ছে,দেখা করে নাও নাহলে আর দেখা হবে না।" উঠে পাশের ঘরে গেলাম,দেখি আমার ভাই চোখ বন্ধ করেই শুয়ে শুয়ে নাস্তা খাচ্ছে!!! আমি গিয়ে বললাম "গিট্টু মি্য়া(!!!),আমি তো চলে যাব তোমার সাথে আর তো দেখা হবে না,আমি ও তোমার সাথে একটু শুয়ে থাকি?" তখন আমার ভাই আমাকে জড়িয়ে ধরে ছোট্ট হয়ে চুপ করে শুয়ে থাকল,ওর ছোট্ট শরীরটা কান্নায় কেঁপে উঠছিল। ওই সময় আমার মনটা এত খারাপ হল যে ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদি
মনটা খুবই খারাপ 
আজকে আমাদের বাসায় আমার নতুন ভাবী এসেছেলিন,বিয়ের পর এই প্রথম এলেন আমাদের বাসায়। এই মানুষটাকে দেখি আর ভাবি একটা মানুষ কতটা ভাল হতে পারে। কিছু মানুষ এত ভাল হয় কেন? একজন ভাল মানুষ (যাকে দেখেই-কথা শুনেই মানুষের মনটা ভাল হয়ে যায়)হতে পারলে আর জীবনে কি কিছু চাওয়ার থাকে?
খুব নিরবে বিদা্য নিচ্ছি,ফিরব কবে এখন ও জানি না 
তাজকিয়ার লেখা পড়লে মনটা হয় "শিমুল তুলার থেকে কিছুটা নরম, আসলে সে স্টোন হার্টেড ওয়ারিওর।
এত দিনে মনের মত একটা কমেন্ট পেলাম
ভাইয়া ধন্যবাদ
বিশ্বের নানান দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ফোটোগ্রাফারদের জন্য NSUPC - North South University Photography Club আয়োজিত ফোটোগ্রাফি প্রতিযোগীতা
অনেক দিন পরে বাসায় আসলাম,আমার ছোট্ট ভাই খুব উৎসাহ নিয়ে বাসার জিনিষপএ দেখাচ্ছে "তুমি কি জান এইটা কেনা হয়েছে...ওইটা কেনা হয়েছে"...ভাবটা কেমন যেন,মনে হচ্ছে আমি বাইরের কেউ,বেড়াতে এসেছি
এই বাসার কোথায় কি আছে আমি যেন জানি না। আম্মু বাবা খুবই আদর যত্ন করছে,মেহমানের মত লাগছে নিজেকে
মনটা তাই বড়ই খারাপ
ছোট্ট ভাই বোনের কাছে অনেক দূরের মানুষ হয়ে যাচ্ছি মনে হয় 
গল্পটা ভাল লাগল
কিন্তু ভাইয়া আট ক্লাশে পড়ে মেয়েদের সাথে(বা পিছে) ঘুরঘুর করা কি ভাল??? তাই খুটির সাথে বেঁধে রাখার আইডিয়াটা খুবই ভাল ছিল

আপি আবারো অভিনন্দন গ্রহন করুন। তখন না পরেই অভিনন্দন দিয়েছিলাম। এবার পড়ে দিলাম
সাথে ফ্রি হিসাবে একখান মান-সম্মান
অ্নেক অনেক ধন্যবাদ ভাইয়া। কিন্তু আপনি কি আ্সলেই আগের বার না পড়েই অভিনন্দন দিয়ছিলেন??

সুন্দর লেখা! আর উত্তর দিতে ইচ্ছে করছিল, তবে সুন্দর জিনিস নিয়ে বেশি কাটা ছেড়া না করাই ভালো।
চালিয়ে যাও।
আরেকটু কাটাছেড়া করলেই ভাল হত। নিজের লেখার মন্তব্য পড়তে খুবই মজা লাগে
ধন্যবাদ ভাইয়া 
ভালো লাগলো লেখাটি। অভিনন্দন গ্রহন করুন আপি।
অনেক অনেক ধন্যবাদ 
Tamanna Afrin wrote:কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......
খুবই জ্ঞান গম্ভীর সংলাপ,তাই মাথার উপর দিয়ে গেলো।

tazkianur wrote:Tamanna Afrin wrote:সত্যিই!! কোন মানুষের এমন ক্ষমতা নাই যে অন্যের জীবন একবারে বদলে দিতে পারে। কিন্তু এটাও সত্যি যে নিজের মধ্যে এমন একটা মন আছে যা ভালোলাগা মানুষটির ছন্মবেশে নিজের জীবনই বদলে দেয়......
thank u yrrr (u know why,lolz)
![]()
যারা নিজের ভালো বোঝে নাহ শুধু তারাই মনে কথা শোনে...
এর মানে কি?? বুঝি নাই রে
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → Posts by tazkianur
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৪ seconds (৮৮.৯৮% PHP - ১১.০২% DB) with ৬ queries