Topic: মেডিক্যাল কলেজে ভর্তি ২০১১ প্রস্তুতি : জীববিজ্ঞান
আলাউদ্দিন চৌধুরী
পরীক্ষক : কুমিল্লা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়
ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান দ্বিতীয়পত্র (প্রাণিবিজ্ঞান)-এর মানবদেহ অধ্যায়ের রক্ত ও রক্তসংবহনতন্ত্রের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর উপস্থাপন করা হলো।
জীববিজ্ঞান দ্বিতীয়পত্র (প্রাণিবিজ্ঞান)
১. রক্তের কাজ নয় কোনটি?
ক. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ খ. হরমোন পরিবহন গ. PH নিয়ন্ত্রণ ঘ. অনুভূতি পরিবহন
২. মানবদেহের রক্তসঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক কে?
ক. মেন্ডেল খ. গ্যালিলিও গ. গেলেন ঘ. হার্ভে
৩. এন্টিবডি তৈরি করে_
ক. শ্বেতরক্তকণিকা খ. হিমোগ্লোবিন গ. লিম্ফোসাইট ঘ. মনোসাইট
৪. রক্তনালী অনুপস্থিত
ক. আবরণীকলাতে খ. যোজককলাতে গ. পেশিকলাতে ঘ. স্নায়ুকলাতে
৫. হেপারিন তৈরি করে
ক. নিউট্রোফিল খ. বেসোফিল গ. নিউকোসাইট ঘ. ইনসুলিন
৬. যে শিরা ব্যতীত নিম্নের সবগুলো দূষিত রক্ত বহন করে
ক. বৃক্কীয় শিরা খ.পালমোনারী শিরা গ. যকৃত শিরা ঘ. পালমোনারী শিরা
৭. প্লাজমা প্রোটিন নয় কোনটি?
ক. ফিব্রিনোজেন খ. বিলিরুবিন গ. অ্যালবুমিন ঘ. গ্লোবিউলিন
৮. হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে কোনটি?
ক. রেনাল ধমনী খ. বহিঃক্যারোটিড ধমনী গ. মেসেন্টারিক ধমনী ঘ. করোনারী ধমনী
৯. কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না?
ক. হেপারিন খ. এড্রেনালিন গ. ইনসুলিন ঘ. বিলিরুবিন
১০. রক্তের PH নিয়ন্ত্রণ কীসের ওপর নির্ভর করে?
ক. ইন্টিজেন খ. এন্টিবডিু গ. বাপার ঘ. রক্তের গ্রুপ
১১. লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল নয়_
ক. অস্থিমজ্জা খ. হৃৎপিণ্ড গ. যকৃত ঘ. প্লীহা
১২. লাল অস্থিমজ্জায় তৈরি হয়_
ক. লোহিত রক্তকণিকা খ. শ্বেত রক্তকণিকা গ. রক্ত অনুচক্রিকা ঘ. উপরের সবই
১৩. হেপাটিক ধমনী একটি শাখা
ক. মহাধমনীর খ. পালমোনারী ধমনীর গ. মেসেন্টারিক ধমনীর ঘ. সিলিয়াক ধমনীর
১৪. রক্তের PH
ক. ৪.৫-৮.০ খ. ৭.৩৬-৭.৪৫ গ. ৭.০-৮.০ ঘ. ৬.০-৭.০
১৫. কোনটি উচ্চ রক্তচাপজনিত রোগ নয়?
ক. স্ট্রোক
খ. টিউবারকুলোসিস
গ. সাব-অ্যারাকনয়েড হেমোরেজ
ঘ. মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন
১৬. হৃদস্পন্দন বৃদ্ধি পায় কোনটির দ্বারা?
ক. ভ্যাগাস স্নায়ু
খ. পাকস্থলির সংকোচন-প্রসারণ
গ. লোহিত রক্তকণিকার সংখ্যা
ঘ. সিমপ্যাথেটিক স্নায়ু
১৭. ফিব্রিনোজেন যেখানে তৈরি হয়_
ক. অগ্ন্যাশয় খ. যকৃত গ. শুক্রাশয় ঘ. প্লীহা
১৮. কণিকাবিহীন রক্তের জলীয় অংশকে বলে_
ক. প্লাজমা খ. লসিকা গ. সিরাম ঘ. গ্লোবিন
১৯. রক্তের আপেক্ষিক গুরুত্ব_
ক. ১.৫০ খ. ০.৮০ গ. ২.০ ঘ. ১.০৬৫
২০. নিউক্লিয়াসবিশিষ্ট লোহিত কণিকা কোন প্রাণীতে থাকে?
ক. গিনিপিগে খ. ব্যাঙে গ. মানুষে ঘ. আরশোলায়
২১. পূর্ণ বয়স্ক ও সুস্থ মানুষের হৃদস্পন্দন_
ক. প্রতি সেকেন্ডে ৭২ বার খ. প্রতি ঘণ্টায় ৭২ বার গ. প্রতি মিনিটে ৭২ বার ঘ. প্রতি মিনিটে ১২০ বার
২২. একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ_
ক. ৮-১০ লিটার খ. ৩-৫ লিটার গ. ৫-৬ লিটার ঘ. ৭-৮ লিটার
২৩. লিম্ফোসাইট নামক শ্বেতকণিকা যেখানে তৈরি হয়_
ক. ফুসফুস খ. অস্থিমজ্জা গ. বৃক্ক ঘ. লসিকা গ্রন্থি
২৪. রক্ত জমাট বাঁধার জন্য কোনগুলোর প্রয়োজন নেই?
ক. হেপারিন খ. অনুচক্রিকা গ. ফিব্রিনোজেন ঘ. ইনস্যুলিন
২৫. শ্বসন জটিলতা হতে পারে কোনটির জন্য?
ক. বায়ুদূষণ খ. পানিদূষণ গ. শব্দদূষণ ঘ. মাটিদূষণ
২৬. হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টোলের সময়কাল কত?
ক. ০.৩ সেকেন্ড খ. ০.২ সেকেন্ড গ. ০.১ সেকেন্ড ঘ. ০.৭ সেকেন্ড
২৭. লসিকার আপেক্ষিক গুরুত্ব_
ক. ১.০১২ খ. ১.০১৩ গ. ১.০১৪ ঘ. ১.০১৫
২৮. শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায়_
ক. কম খ. বেশি গ. সমান ঘ. অর্ধেক
২৯. যে দুটি শিরা মিলিত হয়ে 'ইন্নমিনেট শিরা' গঠিত হয় তার মধ্যে একটি হলো
ক. সাবক্লেভিয়ান শিরা খ. এজাইগোস শিরা গ. এক্সিলারী শিরা ঘ. সিফালিক শিরা
৩০. প্রাণীর লোহিত রক্তকণিকা পরিষ্কার পানিতে ডুবালে
ক. স্বাভাবিক থাকে খ. সংকুচিত হয় গ. স্ফীত হয়ে ফেটে যায় ঘ. সম্পূর্ণ বিলীন হয়ে যায়
৩১. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া
ক. শুধুমাত্র নিউট্রোফিল করে খ. শ্বেতকণিকা করে গ. ব্যাসোফিল করে ঘ. মনোসাইট কখনো করে না
৩২. হৃৎপিণ্ডের অলিন্দের ডায়াস্টোল দশার সময়কাল
ক. ০.৭ সেকেন্ড খ. ০.৮ সেকেন্ড গ. ০.৩ সেকেন্ড ঘ. ০.১ সেকেন্ড
৩৩. অন্ত্রের সংকোচন-প্রসারণকে বলে
ক. সিস্টোল খ. ০.৮ ডায়াস্টোল গ. পেরিস্টালসিস ঘ. উপরের সবগুলোই
৩৪. ট্রাইকাস্পিড বাল্ব থাকে_
ক. ফুসফুসীয় ধমনীর মূলে খ. বাম অলিন্দে গ. ডান অলিন্দে ঘ. বাম নিলয়ে
৩৫. হৃদপেশিতে স্নায়ু জালিকাকে বলা হয়
ক. ব্রাকিয়াল প্লেক্সাস খ. সাইয়াটিক প্লেক্সাস গ. কার্ডিয়াক প্লেক্সাস ঘ. সোলার প্লেক্সাস
৩৬. অক্সিজেনযুক্ত রক্ত বহন করে
ক. ইলিয়াক শিরা খ. মহাশিরা গ. পালমোনারী শিরা ঘ. করোনারী ধমনী
৩৭. হৃৎপিণ্ডের প্রকোষ্টগুলোর সংকোচন প্রক্রিয়াকে বলে
ক. সিস্টোল খ. ডায়াস্টোল গ. পেরিস্টালসিস ঘ. উপরের সবগুলোই
৩৮. ধমনীতে থাকে
ক. পাতলা প্রাচীর ও নিম্ন রক্তচাপ খ. পুরু প্রাচীর ও উচ্চ রক্তচাপ গ. পাতলা প্রাচীর ও উচ্চ রক্তচাপ ঘ. পুরু প্রাচীর ও নিম্ন রক্তচাপ
৩৯. মানুষের ভ্রূণ অবস্থায় প্লীহার গুরুত্বপূর্ণ কাজ
ক. নতুন রক্তকণিকা তৈরি করা
খ. শ্বেতকণিকা তৈরি করা
গ. অনুচক্রিকা তৈরি করা
ঘ. কোনোটিই নয়।
৪০. সিস্টোলের শুরুতে অলিন্দ নিলয় কপাটিকা বন্ধের সময় যে শব্দ হয়_
ক. লাব খ. ডাব গ. মারমার ঘ. মেলোডী
[চলবে]
উত্তরমালা : ১.ঘ ২.ঘ ৩.গ ৪.ক ৫.খ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.গ ১১.খ ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.খ ১৬.ঘ ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.খ ২১.গ ২২.গ ২৩.ঘ ২৪.কখ ২৫.ক ২৬.গ ২৭.ঘ ২৮.খ ২৯.ক ৩০.গ ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.গ ৩৫.গ ৩৬.গ ৩৭.ক ৩৮.খ ৩৯.ক ৪০.ক
সুত্র: ঢাকা, বৃহস্পতিবার, ১১ আগষ্ট ২০১১, বাংলাদেশ প্রতিদিন