অভিনন্দন, রনি ও সজল...... বাংলাদেশী  হিসেবে আমরা গর্বিত তোমাদের জন্য...
ভারত হতে আরও একটি সাফল্য কুড়িয়ে নিয়ে এলো বাংলার ছেলে। বাংলাদেশের নাটোরের ছেলে আবু হেনা রনি ভারতের জি বাংলার জনপ্রিয় টিভি অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। তার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হন ভারতের সোদপুর উত্তর ২৪ পরগনার ভিকি ও পার্থ। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বাংলাদেশের আবু হেনা রনি ভিউয়ার্স চয়েসে সেরা পুরস্কারও পেয়েছেন। শনিবার প্রতিযোগিতা-সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে তুমুল লড়াই হয়েছে। চার ঘণ্টার এ চূড়ান্ত অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের আবু হেনা রনি, ইশতিয়াক নাসির, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল। আর ভারতের ভিকি ও পার্থ, অপূর্ব রায়, সংগীত তিওয়ারি, ফটিক পুরকাইত এবং পলাশ অধিকারী। তাদের প্রত্যেকেই দুটি করে পরিবেশনায় অংশ নেন।
আরো জানা গেছে, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এর সাড়ে চার ঘণ্টার এই অনুষ্ঠানে পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্রের সঙ্গে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, অভিনেতা মিঠুন চক্রবর্তী, টালিউডের নায়িকা শ্রাবন্তী, শুভশ্রী প্রমুখ।
মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটির ধারণ করা হয়েছে ১৪ মার্চ হাওড়া ইনডোর স্টেডিয়ামে। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি রোববার জি বাংলায় দেখানো হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
উল্লেখ্য, গত বছরের ১১ জুলাই ভারতের ১৬ জন, বাংলাদেশের ১৪ জনসহ মোট ৩০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটি। রোববার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এর শেষ হলেই শুরু হবে ‘মীরাক্কেল-অসমসালা’ নামের নতুন আরেকটি অনুষ্ঠান।
সূত্রঃ খবর২৪.কম