বিদেশের একটা কালচার ই হচ্ছে যত্র তত্র মামলা করা,  :[[  বাংলাদেশের মত মামলা করার ঝামেলা পোহাতে হলে জার্মান তো জার্মান, স্পেন ও মামলা করার সাহস পেত না (কথাটি বিশ্ব কাপের সাথে সঙ্গতি রেখে বলা)  :n_n
সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন জার্মান কর্মকর্তারা। তাঁরা অভিযোগ করেছেন, ফেসবুকের গ্রাহক নন এমন ব্যক্তির ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করছে ফেসবুক, যা করা মোটেও উচিত নয়। অভিযোগ প্রমাণিত হলে ব্যক্তিগত গোপনীয়তা আইনের আওতায় ফেসবুক কর্তৃপক্ষকে কয়েক লাখ ইউরো জরিমানা করা হতে পারে।
জার্মানির হামবুর্গ নগরের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের (ডেটা প্রটেকশন অথরিটি) প্রধান জোহানেস ক্যাসপার বলেন, ‘কোনো তৃতীয় পক্ষ আমার ব্যক্তিগত তথ্য রাখবে, এটা আমার পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। এটা ব্যক্তিগত গোপনীতা রক্ষা আইনের বিপরীত। কাজেই আমরা ফেসবুকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি।’ জোহানেস ক্যাসপার বলেন, ‘ফেসবুকের গ্রাহক নন এমন বেশ কয়েকজন একই ধরনের অভিযোগ করেছেন।তাঁদের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন ফেসবুকে তাঁদের সম্পর্কে বিস্তারিত লিখেছিলেন। সেসব তথ্যই ফেসবুক বিনা অনুমতিতে সংরক্ষণ করেছে। এ ব্যাপারে ডেটা প্রটেকশন অথরিটি ফেসবুককে একটি নোটিশ পাঠিয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তা না হলে তারা মামলা ঠুকে দেবে।’ ফেসবুক জানিয়েছে, তারা এ অভিযোগ তদন্ত করে দেখছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নোটিশের জবাব দেবে। বর্তমানে ফেসবুকের গ্রাহকসংখ্যা ৫০ কোটি। ফেসবুকে গ্রাহকসংখ্যার দিক দিয়ে জার্মানির অবস্থান চতুর্থ।—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান
তথ্যসূত্র:এখানে