দাঁত তুলতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন হালিমা বেগম (৪৫)। তার ছেলের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় তার মা প্রাণ হারিয়েছেন। কারণ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী হওয়া সত্ত্বেও চিকিৎসক দাঁত তোলার আগে এ রোগগুলোর অবস্খা না জেনেই দাঁত তুলেছেন । গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে বঙ্গবìধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দন্ত বিভাগে।
৪৬/৫/বি ঢালকানগর লেন, ফরিদাবাদ শ্যামপুরের বাসিন্দা মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী আফজাল হোসেনের স্ত্রী হালিমা বেগমকে গতকাল সকাল ১০টায় দন্ত চিকিৎসক ডা. ইসহাকের কাছে হালিমা বেগমকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে লোকাল এনেসথেশিয়া দিয়ে দাঁত তোলেন। এরপর পরই যন্ত্রণায় ছটফট করতে থাকেন হালিমা বেগম। এ সময় কাজলকে দ্রুত দু’টি ইনজেকশন নিয়ে আসতে বলেন চিকিৎসক। ইনজেকশন নিয়ে এসে দেখেন মা মৃতপ্রায় হয়ে পড়ে আছেন। এ সময় হালিমা বেগমকে দ্রুত ডি ব্লকের নিচতলায় হৃদরোগ বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কাজল অভিযোগ করেন এ সময় তার মাকে দ্রুত নিয়ে যাওয়ার জন্য একটি ট্রলিও খুঁজে পাওয়া যায়নি। কেউ রোগীকে সেখানে নিয়ে যেতে কোনো সহায়তা করেননি। বহু কষ্টে তিনি কোলে করে যখন হৃদরোগ বিভাগে নিয়ে যান তখন মাকে কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই তার মায়ের মৃত্যু হয়েছে।
দাঁত তুলতে এসে চিকিৎসকের অবহেলায় হালিমা বেগমের মৃত্যু হয়েছে এ সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালে আত্মীয়স্বজন ছুটে আসেন। তারা ডাক্তার ইসহাকের শাস্তি দাবি করেন। এ সময় দন্ত বিভাগের গেটে তালা মেরে সবাই পালিয়ে যান বলে জানা গেছে। নিহতের স্বজনরা হইচই শুরু করলে পুলিশ ও র‌্যাব ছুটে এসে পরিস্খিতি শান্ত করেন।
সূত্র : এখানে